অনাদর অবহেলা

পথ শিশুরাই অল্প কয়েক দিন পরে
একটু বড় হয়েই খারাপ রাস্তা ধরে।

গাজা হেরোইন ইয়াবা মদে আসক্ত
এসব তারা খায় বেঁচে শরীরের রক্ত।

টাকার জন্য ও ছিনতাইয়ে জড়ায়
ধরা খেলে তারা গন্ডগোলে গড়ায়।

আমরা সাধারণ মানুষ আছি যারা
আসা-যাওয়ায় এ দৃশ্য দেখি মোরা।

অতিরিক্ত নিশা করায় হয় যে অসুস্থ
মদ্যপান হেরোইনের ও কত আসক্ত।

প্রতি বছর সরকার যে বাজেট করে
নির্দিষ্ট বরাদ্দ ও পথ শিশুদের ধরে।

দরিদ্র অসহায় অনাথ আছে যারা
সরকারি আশ্রয় কেন্দ্রে থাকে তারা।

ওই শিশুদের ভাগ্য হয় না পরিবর্তন
সবার সাহায্য থাকলে হবে পরিবর্ধন।

অনাদর অবহেলায় জীবন যদি গড়ে
পথের ধারেই তারা রয়ে যায় পড়ে।

Similar Posts

  • নিশি কালে

    কেউ চলছে নিশি বেলাবাসা বাড়ি আরো যতোপ্রতিবেশী সবাই ঘুমিয়েরয় তার যে কত জ্বালা! তাকে ডাক দিলেই পরেগতিবেগ থামিয়ে দাঁড়ায়তার যাত্রার কথাটি বলেচোখে কতো পানি জ্বরে! একমাত্র ছেলে তার মা’রশতো দুর্ভোগের সংসারেসে হাল ধরে পরের বাড়িশ্রমিক মজুরের কর্ম যার। রাতে বস্তিতে আগুন লাগেছেলেটি খবর পেয়ে গিয়েদেখে ওদের বসত ভিটাওপুড়ে যায় সব আগে বাগে। তার মায়ের দায়…

  • চেয়ে চেয়ে দেখলাম —

    শুধু চেয়ে চেয়ে দেখি কতো আরউপস্থিত সকলে তাকিয়ে রই যারপ্লেন উড্ডয়ন করার সময়েই তাররানওয়ের মুহুর্তে কতো যে বাহার! দূর থেকে আমরা হাত ছানি দেইশীঘ্রই উড়োজাহাজ চললো যেইঅপলক দৃষ্টিতে চেয়ে দেখি সেইঅগোচরে চলে গেলো পরক্ষণেই! পরিচিতদের সাথেও সাক্ষাৎ হয়স্বজনের আগমনে প্রতীক্ষায় রয়কত বিদায়ের অপেক্ষার কষ্ট সয়বিদায় বা আগমন সংবাদও কয়! পাশের এক রেস্তোরাঁয় সকল যাইসেথায় বন্ধু…

  • দিঘির মাছ

    কয়েক দিন পূর্বে সকাল ১০টা বাজেবাসা থেকে বের হয়ে মটর সাইকেলেকেবল একাকি চললাম আমি কাজে। গন্তব্য স্থান আমার অনেক ছিল দূরেছোট বড় বাজার হাট আরো কত যেখেলার মাঠ ঘাট এসব পেরিয়ে ঘুরে। লোকের অসংখ্য ভিড় বাজার হাটেমাটে ও ঘাটে কেউ খেলা ধূলায় রতআরো কত গল্প করছে বসে ঘাটে। ছোট বড় খাল জলাশয় আরো পুকুরও দিঘি…

  • বিরহের অশ্রু

    তোমারই বিরহ কষ্টের অশ্রুকত যেন গড়ায় চোখে ,সে কষ্ট আরো শত ভয়ংকরবুঝে যারা থাকে দু:খে! কখনো কেউ যদি পর দুঃখেনাহি হতে পারে সে দুঃখিত,সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জাতি নামকখনো যে না হওয়া উচিত। দুঃখ এড়াবার জন্যে যে আশামিটেনা অনেকের জীবনে ,ধৈর্যের যত বাঁধ না ভেঙে তারসহ্যের বল যেন পায় মনে! অসংখ্য অগনিত মানুষ ধরণীহতে চীর তরে…

  • অকূলের কূল !

    দয়াময় তোমারি নাম রয়েছে জানাসবে ডাকতে পারে নেই কোন মানাদয়াতে ই সকলকে দেও তুমি পানা! তারা রয় ভাঙা ঘরে কত কষ্ট করেদারুণ ব্যাধি আরোও ভোগে জ্বরেখাবারও জোটে না অনাহারে মরে! ভিক্ষা করে কতো ঘুরে দ্বারে দ্বারেস্মরণ করেই তবু নাম ভোলে নারেদু:খী দীনহীন ডাকে আকুল প্রাণে! যারাই উপায়হীন ডেকে ফিরে তারাসব তোমারি বান্দা তুমি দাও সাড়াকরুনাতে…

  • ষড়যন্ত্র !

    বাটপারি করে চলতেথাকে কারো যদি মনকড়ায় গণ্ডায় হিসেবকিন্তু নিবেন মহাজন! জবর দখলে আরোচাঁদা বাজিতে যারাখোদার অসন্তুষ্টিতেঅভিশপ্ত থাকে তারা! ঠকবাজি ও ধান্দায়যতোটি লোক থাকেদুরভিসন্ধি ষড়যন্ত্রেসময় কাটায় ফাঁকে! প্রতিবেশী পরিজন ওসকল আত্নীয় স্বজনঘৃণার মাধ্যমে তাদেরসম্পর্ক করো বর্জন ! সৃজন করেছেন স্রষ্টাজীন ও ইনসান যতোইবাদত আর বন্দেগীকরে যাও সময় মতো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *