কতো স্বার্থপর

সত্যবাদী লোক কয়জন আছে
স্বার্থ ছাড়া কথা বলে না ধরণীর
বুকে অনেকে বাস করে কেবল
উপার্জন করতে কথা বলে মিছে।

এ জগতে মানুষ কতো স্বার্থপর
সকাল দুপুর সন্ধ্যা বিকেল আর
রাত সর্বদা স্বার্থ শিদ্ধির ধান্দাতে
রয় মৃত্যুর জন্য তাদের নেই ডর।

মানুষ মানুষের জন্যে সবাই জানে
কথাটি এ ধরণীর কয় জনে মানে
তদুপরি স্ব স্ব গতিতে পরের হিতে
কাজ করে যেতে হবে মনে প্রাণে।

পরের কারণে যদি স্বার্থ দেও বলি
আশরাফুল মাখলুকাত মোরা সব
আল্লাহ তায়ালা ও রাসুল (স.) যে
কাজে রাজি থাকেন সে ভাবে চলি।

Similar Posts

  • স্রোত শুকিয়ে যায়

    মনের চঞ্চল স্রোতই যায় শুকিয়েহৃদয়ের আবাসন গড়ে কঠোরতাযায়না পালন করা এই মৃত্যু তারথেকে অনেক বেশীই নিকৃষ্ট যারওপর অশ্রু বর্ষায় সকলে কফিনওঠে চিতা জ্বলে আরো ঝাঁকিয়ে। কবরে দেয়া হয় ফুল প্রদীপ জ্বলেকিন্তু এই তো একাকীত্বের ভয়ানককবর শাশ্বত কারা বাস যার গম্বুজকতো গোলাকার থেকে চিৎকারেওনিজের প্রতিধ্বনিত আসে না ফিরেকখনো কখনো সীমাহীন ভয় মিলে। আরো মনোহর শিশিরভেজা রাতেযখনই…

  • ফাল্গুনি

    বসন্তের বাতাস মনোমুগ্ধকর হয়ে জুড়ায় সবার প্রাণঝরে পড়ছে গাছ থেকে পুরাতন যতোনা ধূসর পাতাআর বদল করে তার জায়গা সবুজ কিশলয়ের ঘ্রাণ আগমনেআচানক কোথাও উঠছে কোকিল ডেকেরঙ-বেরঙের ফুলে আর ফলে বাগান গুলো ভরে দীর্ঘশীতের কুয়াশা মোড়ানো প্রান্তর পাড়ি দিয়েছে ফাঁকে। অবশেষে আমাদের দোরগোড়ায় এসে গেছে ফাল্গুনএসেছে ঋতুরাজ বসন্ত গাছ গাছালীরও ঝরে পড়াশুকনো পাতা কুড়িয়ে শিশুদের দল…

  • অফুরন্ত

    পৃথিবীর বুকে যতো কিছু আছেআমাদের ভোগ বিলাসে তা পাইসব কিছুর অফুরন্ত ব্যবস্থা করেদেন দয়াময় খোদা মালিক সাই। সৃষ্টির পূর্বে ব্যবস্থা করে দেন সবমানুষ জীব জন্তুর অসংখ্য খাবারযাতে প্রয়োজন মত ব্যবহার করেশান্তিতে পারে দিনরাত পোহাবার। কতো দয়াময় আমাদের রব তিনিতরু লতা পাহাড় পর্বত নদী নালাখাল বিল সাগর ও মহা সাগরে যাআছে এতে দূর করেন কষ্ট জ্বালা।…

  • আল্লাহ মহান

    আল্লাহ করেছেন জগত সৃষ্টি,আমাদের কল্যাণে দেন বৃষ্টি ।জীন ইনসান পশু পাখির দল,দিয়েছেন তিনি সকলের বল।পুকুর নদী নালা সাগরের জল,গাছ গাছালীর মিষ্টি মধুর ফল।খোদার করুণায় রসে টলমল,নানা রঙের ফলে করে ঝলমল।অসংখ্য অগনীত দান সমাহার,সহায় সম্পদ সহ প্রচুর আহার।যতই করি মোরা তাঁর গুণ গান,শেষ করার নয় তিনি যে মহান।

  • ভেজাল প্রতিরোধ

    অসাধু ব্যবসায়ী মাছে মিশাচ্ছে বিষাক্ত ফরমালিনক্যালসিয়াম কার্বাইড প্রোফাইল ফলে আর প্যারাটিটিনিয়াম পাউডার ও বেকারি সামগ্রীতে রয়েছেবিষাক্ত রং মুড়িতে ইউরিয়া সার দেয় যত জালিম। ভেজাল খাদ্য খেয়ে অসুস্থ হয়ে যত ঔষধ খাবেনআর ঐ জীবন রক্ষাকারী ঔষধেও ভেজাল রোগসারছে না আরও নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছেকারণ ঔষধের ভেজাল নিরাপত্তা কোথায় পাবেন। আমরা কোথায় এসেই পৌঁছেছি কল্পনা করা…

  • জঙ্গীর অপবাদ

    সমাজের সান্নিধ্যে আজকতো কিছু জানার ইচ্ছে ,রোহিঙ্গা কেন দেশ ছেড়েপরের দেশে পাড়ি দিচ্ছে? ঘাতের জন্ম আঘাত হতেরয়েছে যে ইতিহাস সাক্ষী ,উগ্রবাদী জঙ্গীর অপবাদআরো সন্ত্রাসীটা বাদ কী? মানবতাবাদীর কাছে খুববেশী জানতে ইচ্ছে করে ,কেন ভারতের ঐ আসামেপ্রচুর মুসলিম জাতি মরে? এ পারে যদি সামান্য ঢিলকোননা হিন্দুর গায়ে পড়ে ,কতো হৈ চৈ ও পারে করেসমস্ত পৃথিবীটা যেন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *