জলে ভেসে যায়

কতো ভরা নদী দু”কুল ছেপে
আজকে যেনো গেছে ক্ষেপে।

ভাসায়ে নিয়ে যায় বাড়ি ঘর
বেশী জলে হেরে আপন পর।

বহু অতল তলে বানের জলে
যায় না দেখা তার দুটি কূলে।

জল-স্রোতে ভাঙে বসত বাড়ি
কত অজানা পথে দিল পাড়ি।

তারা জমায় পাড়ি নিঃস্ব হয়ে
দু:খ ও কষ্ট বেড়ে জীবন বয়ে।

উজান ভেঙে পলি গাঁয়ে জমে
ভূমি উর্বরতায় হাসে পরে দমে।

আকাশ ভরে যায় কালো মেঘে
ঘন ঘন বজ্র হাঁকে দারুণ রেগে।

মুষলধারে পড়ছে যে শুধু জল।
বাইরে আঁধার ছুটছেই অবিরল।

গাছে জীব-জন্তু বন্যা ভাসা সব
সাম্য সম্প্রীতিতে একাত্ম বৈভব।

খিদের জ্বালায় থাকে হাহাকার
কতো জীবন যেন হয় ছারখার।

Similar Posts

  • বৃদ্ধের পরিতাপ!

    কোনো কথা আর বলতে পারিনা আমি সময়ে কথা বার্তার যশ ছিল জান তুমি!বলার ভংগি মাধুর্য যত শ্রুতি মধুর ছিলযাদুকরী রসাত্মক কথাও কোথায় গেল।বিবেক ছলনা বিদ্যা ও বুদ্ধি যত খাটিয়ে সুন্দর দৃষ্টান্ত বলে কতনা দিতাম ঘটিয়ে!স্বরণযোগ্য ঘটনা তুমি ও আমি ছিলাম বেড়াতে অনেক দূরের পথ যত গেলাম।পূর্ব ঘোষিত যাত্রা গানের ছিল যে পালাকয়েক জন হাতে নিয়ে বসে ছিল মালা।বলে…

  • অটুট থাকেনি দেহ

    অহংকার করোনা ওহে মানব জাতি কেহধরায় অটুট থাকেনি কোন মানুষের দেহ!গরীব দুঃখী দরিদ্র অনাথ এতিম দীনহীনসুখী বিত্তবান শক্তিশালী যারাও সীমাহীন।অনেকের ই শরীর স্বাস্থ্য ছিল কত ভালোমিলে মিশে জেলে ছিল পৃথিবীতে আলো।নিরহংকার হয়ে একসংগে বসবাস করোআল্লাহর রঞ্জুকেও বেশী আঁকড়িয়ে ধরো।আত্মাভিমান সব কৌতূহলকে হত্যা করেফল শ্রুতিতে আবেগ আরোও যায় মরে।কল্যাণ গুলিকে শত দূষিত করে তোলেতারা ভালোর পথে…

  • সবুজ সঞ্চার

    মাঠের বুকে সবুজ আছে ছড়িয়েওরা চতুর্দিকে রয়েছে বিস্তৃতভাবেপ্রাণ সঞ্চার করে রেখেছে জড়িয়ে। মাঠে ঘাটে আছে কত ছড়িয়ে ঘ্রাণতাই তো সেথায় যত বিচরণকারীযারা সকলকে দিয়েছে তাদের প্রাণ। সুজলা- সুফলা- যত- শস্য- শ্যামলাএই দেশে সবুজ মাঠের সর্বস্থানেইকখনো নেই কোন কোথাও কালিমা। সাক্ষী হয়ে আছে ঝাড়ের যত বাঁশওই বেলকুনির ফুলদানিতে কতইরয়েছে সুন্দর আরো মাঠের ঘাস। সবুজ ঘাসগুলো যে…

  • জ্বালায় আলো !

    সেই সত্যিকার বন্ধু যে সঙ্গে থাকেবিপদে এগিয়ে রয় সময়ের ফাঁকে। কল্যাণের জন্য নিজের ক্ষতি করেঅসুখ বিসুখ হলে সে জড়িয়ে পড়ে। অবস্থা কখন কোন শোচনীয় হলেতখন আরাম বিসর্জন দিয়ে মিলে। দুঃখে নিজের খেয়াল রাখতে পারেআন্তরিকতার ফলে সব কিছু সারে। আনন্দ পুরোটাই ভোগ করতে চাওঅন্য কাহারো সঙ্গে ভাগ করে নাও। বন্ধুত্ব হওয়া যতো ধীরে ধীরে ভালোঅন্তরংগ হলে…

  • আরো চাই আরো চাই

    পৃথিবীতে হায়! কেহ শান্তি নাইযার আছে অঢেল সম্পদ আরটাকা পয়সা দালান অট্রালিকাযত বেশী তার আরো কত চাই। দোকান পাঠ বাজার যত হাটেব্যবসা বাণিজ্য করছে সকলেআরো শত চাকরি বাকরি করেজল স্থল নদী সমুদ্র খেয়া ঘাটে। সকলে শুধু যেন পাওয়ার দায়রাত পোহালেই সকাল সন্ধ্যায়কিভাবে কোথায় কেমনই করেসর্বক্ষণ রয় ধান্ধা কত যে পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *