নিয়তির খেলা !

যথেষ্ট মানুষ আছে পৃথিবীর বুকে
কে কাহার ঠিকানা জানে অসংখ্য
অগনিত আরো থাকে সুখে দু:খে।

এদের মধ্যে অসহায় গরীব দু:খী
সবার আশে পাশে জীবন কাটায়
তারা অধিক সময়ে যন্ত্রণা ভোগী।

অনেক সময়ে ভুখা ফাঁকা থাকে
খাবার দাবার যোগাড় করতে না
পেরে মন ও আত্নাকে কষ্টে রাখে।

শতো দুর্ভোগ ও দুর্গতির জীবন
সামান্য প্রশান্তি আর সচ্ছলতার
জন্য চেষ্টায় রয় তাদের দেহ মন।

ধরণীর বুকে চলে নিয়তির খেলা
কেহ শাহী খানা খায় অট্রালিকায়
বাস করে কতো রয় অবহেলায় !

Similar Posts

  • কিংবদন্তি

    সে যে কেন বা চলে গেছেতার সাথে আর কে আছে ?অনেক ভীতু লোকই নবীনআজ তার সাথে নেই প্রবীণ!ওরা একই সাথে সর্বদা রয়আরো যা তাদের সাথী হয়।খেলার মাঠে একত্রেও যায়কত বন্ধুদেরই সেথায় পায়।হরেক রকমের খেলা খেলেকেউ ফুটবল মারে হেলেদুলে।এমন আকর্ষণীয় তারা খেলেযেন কিংবদন্তি প্রাক্তন পেলে!চমৎকার খেলায় আনাগোনাখেলবে যেন এখন মেরাডনা!সময় যত যেন গড়িয়েই যায়আকর্ষণ আরোও বৃদ্ধি…

  • বর যাত্রী

    বিয়ে বাড়িতে কত আনন্দশিশু কিশোর যত মহানন্দ।অতিথি নামে গাড়ি থেকেধীরে চলে ফাঁকে ফোঁকে।গেইটে লোকের অবস্থানদাড়াবারও থাকে না স্থান।কনে দলের যুবক কিশোরবর পক্ষ হতে নিবে উসুল।বায়না ওদের গেইটের দাবীপরিশোধে ত ভিতরে যাবি।যখন হয়ে যায় গেইট পাসসকলে ফেলে খুশির শ্বাস।গেইটের ভিতর সব আসেএকে অন্যের সাথে মিশে।সালাম ও কুশল বিনিময়গল্প গুজব কত কিছু হয়।দোয়া দুরুদ ও আল্লার নামবিয়ে…

  • সহিষ্ণু

    এ জগতে যারা আছে দুর্বল,নির্যাতন তাদের করছে সবল।দুর্বৃত্ত অসাধু সব দাপটে চলে, কথা বার্তা কত জোরে সুরে বলে।পথ প্রান্তর নদীর ঘাটে,নিপীড়িত নিরীহরা খেলার মাঠে।দোকান পাঠ বাজার হাট,সুযোগ পেলেই করে লোপাট।নীরবে নিভৃতে সহ্য করে,প্রতিবাদ না করে ধৈর্য ধরে।অত্যাচারের সহিষ্ণু যাঁরা ,আল্লাহকে সাথী পায় তাঁরা ।ভেংগে গেলে কষ্ট সহিষ্ণুতার বাদ,খোদাতায়ালার কাছে করে ফরিয়াদ।অভিশাপ তাঁদের প্রতি করেছে জুলুম,মকবুল…

  • ফল্গুধারা

    আমোদ শখ হয় তো পূর্ণপিতা – মাতার টাকাতে,নিজের রুজি চলে যায়যতো প্রয়োজন মেটাতে। জীবন চলে কঠিন যুদ্ধেসব রঙ কেন বদলে যায়?আনন্দ খুশির কত জীবনমুহুর্তে হয় রে মলিন হায়! হাসি খুশির সকালগুলিচলে গেলো কোথায় হায়?মলিন মুখের সন্ধ্যা কতহাসি ব্যতীত কেটে যায়। বাঁধনগুলো বাঁধতে গিয়েনিজেই হলাম বাঁধনহারা,হাসি ফুটাতে সবার মুখেআমিই হলাম ছন্নছাড়া। সবাই ভাবে কতই সুখীমুখে থাকে…

  • ঠেলার নাম বাবাজি

    আঞ্চলিক  ভাষায় ছোট  একটি  কথা,  প্রায়শঃই শুনতে পাওয়া যায় যথাতথা। বিপদে পড়লে বিড়াল উঠে যায় গাছে ,  তাড়া করে যদি কেহ থাকে সেই পাছে। বিপদের সময়  কতটা হয় যে অসহায় ,  উদ্ধার করতে আসলে পায় যেন সহায়। সে বোঝে কত ধানে  তার কত হয় চাল, নিস্কৃতি না পেলে যত খারাপ যে হয় হাল। একদা একজন…

  • সাক্ষাৎ মিলে !

    অন্তরঙ্গ বন্ধু ত্রস্তেই কোথায় যাচ্ছো বলচলার গতিবেগ মন্থর করে তুমি আমায়বিষদ ভাবে প্রকাশ কর তোমার কি হল। ভাবমূর্তিতে প্রতীয়মান সম্ভব দূরেই যাবেআচ্ছা যাও অসুবিধে কোন আমার নেইহয়তো সেথা তোমার আরোও বন্ধু পাবে। যাওয়ার প্রাক্ষালেই অল্প সময় তুমি দাওউভয়ের মধ্যে বহু দিন পর সাক্ষাৎ মিলেগেলো তাই গল্প সেরে খাবার খেয়ে নাও। আচ্ছা প্রিয় বন্ধু এত দিন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *