প্রত্যয়

প্রত্যাশার পরিবর্তন যবে মেনে নিবে
তবে সকল দু:খ ও কষ্ট কমেই যাবে।

সততা হলো এক নিয়ামত সর্ব শ্রেষ্ঠ
এর ফল শ্রুতিতেই অন্তর থাকে তুষ্ট।

সৎ কর্ম সত্যবাদীতায় উপার্জন হয়
ইহ আর পরকালে সব শান্তিতে রয়।

সে ব্যক্তি শতো আশীর্বাদ প্রাপ্ত থাকে
কর্মের উপর সম্পুর্ণ যে বিশ্বাস রাখে।

দু:খ ও কষ্ট কখনো স্থায়ী রয়না তার
পুরোপুরি মুক্তির প্রচেষ্টা রয়েছে যার।

যত বেশি আশা করবে কারো কাছে
দুঃখের সম্ভাবনা কতো বাড়বে পাছে।

জীবনকে অধিক সহজ করতে হলে
ঐকান্তিক প্রচেষ্টা করো সবাই মিলে।

কারো কাছে পুরো নির্ভর করো যদি
অনাদর অবহেলায় থাকবে নিরবধি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *