ফল্গুধারা

আমোদ শখ হয় তো পূর্ণ
পিতা – মাতার টাকাতে,
নিজের রুজি চলে যায়
যতো প্রয়োজন মেটাতে।

জীবন চলে কঠিন যুদ্ধে
সব রঙ কেন বদলে যায়?
আনন্দ খুশির কত জীবন
মুহুর্তে হয় রে মলিন হায়!

হাসি খুশির সকালগুলি
চলে গেলো কোথায় হায়?
মলিন মুখের সন্ধ্যা কত
হাসি ব্যতীত কেটে যায়।

বাঁধনগুলো বাঁধতে গিয়ে
নিজেই হলাম বাঁধনহারা,
হাসি ফুটাতে সবার মুখে
আমিই হলাম ছন্নছাড়া।

সবাই ভাবে কতই সুখী
মুখে থাকে সর্বদা হাসি,
ক্লান্ত আমি ভীষণ ভাবে
আড়ালেতে দুঃখ রাশি।

সকলের মুখে ফুটিয়ে হাসি
তবু তো আনন্দ আমি পাই,
বেপরোয়া যত হয়ে সবার
পরোয়া কত যে করি তাই।

সাধও জাগে বইয়ে দিতে
ফুর্তি আনন্দের ফল্গুধারা,
জগতটাকে পাল্টে ফেলি
দেই মুছেতো সকল জ্বরা।

Similar Posts

  • চরিত্র

    ধরণীতে যতো রয়েছে কুজননুনের মতো কতই তীতকুটেজ্ঞান দেয় যেন তারাই সুজন ! নানা রুপের মানুষের চরিত্রসুযোগে তারা ঢেঁকুর তোলেবলে বন্ধু তারাই কত পবিত্র ! তাদের চতুর অভিসন্ধির ভয়মিষ্টি কথার আড়ালে থাকেচেহারায় কোন প্রকাশ না রয় ! এক অদৃশ্য বস্তু চরিত্র সেইবসবাসরত হিয়ার মাঝে ইআত্বায় লুকিয়ে আছে যেই। কখনও নুনে ধরেনি পোকাযার প্রমাণ ইতিহাস আছেমানবরাই সর্বদা…

  • কিয়ামতের প্রকম্পন !

    সকলে স্রষ্টাকে ভয় করতে হবেকোরানে বর্ণনায় আছে নিশ্চয়কিয়ামতের প্রকম্পনটি ভয়ঙ্করপ্রতি স্তন্য দান কারিনী সে দিনদুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে! আরো প্রত্যেক গর্ভধারিণী যতোতাদেরও গর্ভপাত করে ফেলবেমানুষকে দেখবে যে মাতালদেরমত কিন্তু মাতাল নয় তবে স্রষ্টারকঠোর শাস্তি ভোগ করবে ততো! আসমান বিদীর্ণ হয়ে যাবে যখনআর নক্ষত্রগুলোও ঝরে পড়বেসব সমুদ্র একাকারও যত কবরউন্মোচিত হবে প্রত্যেকে জানবেআগে পিছনে কি…

  • বীরত্ব নেই

    কতো উৎকৃষ্ঠ বীর ছিলোতাদের আধিপত্যের জন্যবিপদ সংকুল পরিস্থিতিরমধ্যে অনেকের প্রাণ গেল। শক্তিমান বীরত্বের জীবনহৈ হুল্লোড় কত গণ্ডগোলঅস্বাভাবিক চলা ফেরায়সম্ভ্রম হারিয়েছে গুরুজন। খারাপ ছিলো তাদের মনপ্রতিনিয়ত কু সংগে চলেঅশালীন কর্মে লিপ্ত হলেচলে গেলো ধন আর জন। অনেকের বীর দর্পে চলাতাদেরও জীবন সায়াহ্নেস্রষ্টার নাফরমানির জন্যভাগ্যে জুটে হেলা ফেলা!

  • অখাদ্য-কুখাদ্য !

    সবে প্রতিদিন খাবারের নামে অখাদ্য-কুখাদ্য খাইমৃত্যুর দিকেতে একপা দু’পা করে ধাবিত হয়ে যাই। কেহোও বলে না তো মানুষ চিরদিন বেঁচে থাকবেযার যতো হায়াত রেখেছেন ততো দিন সে টিকবে। সৃষ্টিকর্তা মহান আল্লাহতায়ালা নির্ধারণের মালিকধরণীর বুকে যা কিছু বিদ্যমান সব কিছুর খালিক! খালিক আরো মালিক পাক পরওয়ারদিগার যিনিসৃষ্টিকুলে যা আছে সবার খাবার দান করেন তিনি! আমরা আশরাফুল…

  • করুণা অর্জন

    শতো চেষ্টার বিনিময়েকাহারোও হয়নি লাভসত্যবাদী আর কঠোরশ্রমে মিলতে হবে ভাব। জীবনে উন্নতির জন্যেযারা চেষ্টা করতে রয়নিয়মতান্ত্রিক সাধনায়যতো উন্নয়ন লাভ হয়। পৃথিবীতে যতো মানুষঅধিক সম্মানী ছিলেনইজ্জত সম্মান অর্জনেমুল্যবান সময় দিলেন। আল্লাহ পাকের করুণাযদি অর্জন করতে চাওইবাদত ও বন্দেগী সেরেসবে লাভ করে তা নাও।

  • নিঃস্বার্থ বন্ধু

    নয়ন জলে ভাসিয়ে দু’চোখে কাঁদছো কেন তুমিএই দেখনা তোমার পাশে দাঁড়িয়ে রয়েছি আমি। চোখের এক ফোটা জলও পড়বে না যতো দিনতোমার নিকট অন্তরংগভাবে থাকব ততো দিন। নীল আকাশ শিশির ভেজা পথ কুয়াশায় ঢাকাবন্ধু তোমার সাথে কেন যে হয়না আমার দেখা। শুধু সুখের সময় যে ব্যক্তি থাকে তোমার কাছেতার পক্ষে আসল বন্ধু হওয়া পুরোটা তো মিছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *