ফাইবারে কাজ পেতে যা করতে পারেন :

কাজী মামুন

Published: 24 Feb 2020, 10:15

অনেকেই অনলাইনের জনপ্রিয় মার্কেটপ্লেস ফাইবারে অ্যাকাউন্ট খোলেন কিন্তু কাজ পান না।

তাঁরা জানতে চান, এ ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিলে কাজ পেতে পারেন।

যাঁরা একেবারে নতুন, তাঁরা এ প্ল্যাটফর্মে কাজ করার জন্য অবশ্যই দক্ষ হয়ে তারপর আসবেন।

আপনি কী ধরনের কাজ করেন, তার ওপর নির্ভর করে আপনার গিগ সাজাতে পারেন।

মনে রাখবেন, একটা ভালো গিগ আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে।

সাধারণ সব ধরনের কাজের ক্ষেত্রে যে ব্যাপারগুলো নজর দিতে পারেন, সেগুলো জেনে নিন:

০১. আপনার গিগের থাম্বনেইল ঠিক আছে কি না এবং সেটা যুগোপযোগী কি না, সেটা ভালোমতো যাচাই করুন।

০২. সম্ভব হলে গিগ ভিডিও বানান। যাঁদের গিগে ভিডিও আছে, তাঁদের কাজ পাওয়ার হার তুলনামূলক ভালো।

তবে খেয়াল রাখবেন, ভিডিও যেন আপনি যে ধরনের কাজ করছেন, সেটার ভালো একটা ধারণা দেয় এবং ভালো মানের হয়।

০৩. গিগ টাইটেল ঠিক আছে কি না এবং ক্রেতাকে আকৃষ্ট করতে পারছে কি না, সেটা ভালোভাবে যাচাই করুন।

০৪. যে সেবা দিচ্ছেন, সেটার প্রতিযোগিতা কেমন, সে অনুযায়ী আপনি আপনার সেবা সাজিয়েছেন কি না দেখুন।

আপনার বিভাগে যাঁরা ভালো করছেন, তাঁদের থেকে আপনার গিগ সাজানোর পার্থক্য কী কী, সেটা বোঝার চেষ্টা করুন।

০৫. ক্রেতাকে রিকোয়েস্ট পাঠিয়ে চেষ্টা করুন। সে ক্ষেত্রে ইংরেজিতে লেখা এবং বানানের দিকে সতর্ক থাকুন এবং পেশাদারির পরিচয় দিন।

০৬. ফাইভারের এডুকেশন সেন্টার এবং ফোরামে তাদের নিজস্ব কিছু নীতিমালা আছে।

সেখান থেকে আপনার কাজের ধরন অনুযায়ী ঘেঁটে দেখে ধারণা নিন।

Similar Posts

  • ভাবুক এক ছেলে !

    ভাবুকটির বয়স যখন ষোল হলতখন তার মনটাও পোলিশকৃতআয়নার মতো হয়ে তাতে সবুজমাঠের প্রতিচ্ছবি যত ভেসে গেল। হৃদয় গহ্বর শূন্য উপত্যকার মতযখন হয় ফিরিয়ে দিতে লাগলোসকল শব্দের প্রতিধ্বনি যতো যেবিকেলে শুনলো চারিদিক তখন। ঝর্নার পাশে বসেও ভাবছে বটেগভীর ভাবে ঝর্ণাটি ভূগর্ভ থেকেউৎসারিত যেমন কবির কল্পনাথেকেই ভাবনার উৎসারণ ঘটে। পরে ভাবছে পাতাগুলোকে নিয়েযেগুলোর রঙ হলুদ এবং অস্থিরআরো…

  • জাতীয় নির্বাচন

    অনেক নীরব আরো নিস্তব্ধযেথা নেই বেশী শাড়া শব্দ। অদ্য দ্বাদশ জাতীয় নির্বাচনছেড়ে আসে অল্প আবাসন। সামান্য সংখ্যক কিছু আসেভোট দিতে থাকে পরিশেষে। আরম্ভের পর প্রায় এক ঘন্টাভোটার স্বল্পতা মনে উৎকন্ঠা। নির্বাচনে কতো অংশ নিলামএমন আর কখনো না পেলাম। স্থান সিলেট বালিকা বিদ্যালয়মির্জাজাঙ্গাল কেন্দ্রটি যে হয়। যেথায় অনেক্ক্ষণ পরে পরেকয়েক ভোটার আগমন করে। দায়িত্বপ্রাপ্ত ছিলেন যত…

  • বৃষ্টির জলে স্নান

    অনেকে কথার ভিতরেও কথা খোঁজেসহজ ভাষা তুমি ভুলে গেছো এসো এবৃষ্টি জলে স্নান করে গা জুড়াই ভিজে। জলের ভিতরে মুক্তি পথ ভেবে দেখোঅবধারিতের জন্য বসে থেকে আরোহৃদয় কিছু কুঞ্চন হয়েছে মনে রেখো। কীর্তন খোলা হিসেবে আছে সেই নাম?তেমনই প্রবাহ মুখটি সে রকমই আছে?সেরকম নেই আর থমকেছে তার কাম। তার ধারে এসে দাঁড়িয়েছ সুপারির সারিতোমার মাটির…

  • কন কনে শীত

    কিযে দারুন ঠান্ডাবাজার হাট মান্দা। দোকান পাঠ বন্দনেই কোন আনন্দ। পথ পান্থর নীরববন্ধ সব কলরব। বয়োবৃদ্ধ জোয়ানসবাই আগোয়ান। সকল বাড়ি যায়শীঘ্র খাবার খায়। শীত প্রচন্ড পায়লেপ ও দেয় গায়। মাথা এবং পা ঘুরেজড়ো হয়ে ও মুড়ে। বাঁচাতে চায় জানঠান্ডায় যায় প্রাণ।

  • হিংস্র দানব

    বাঘ সিংহ শিয়াল হায়না ভালুক,বন জংগল যেন তাদের তালুক।বীরত্ব দাম্ভিক হিংস্রের ভয়,প্রতিনিয়ত দূর্বলদের সংশয়।তাণ্ডব লীলা কঠোর দাপট,নিরীহ শাবকসহ হয়যে লোপাট।বসবাস গর্ত খাদ খন্দকে যাদের,কিছুটা হলেও নিরাপদ তাদের।আবাসন যাদের গাছ গাছালিতে,ভক্ষনে পারেনা তাদের ধরে নিতে।

  • মৌমাছি

    আল্লাহ তায়ালা আদেশ দিলেন,মাথা পেতেই মৌমাছিরা নিলেন।পর্বত গাহ্রেতে বৃক্ষগৃহ তৈরি কর,উঁচু চালে তোরা চলার পথও ধর।সকল ফল থেকে কর যেন ভক্ষণ,ফলের নির্যাস তোমরা কর রক্ষণ।উম্মুক্ত পথ সমূহে ও চলমান হও,দূর দূরান্তে ভ্রমণ করে ই মধু লও।নবীজী মধু বাসতেন এতযে ভালো,প্রচার করেন তিনি দিনের আলো।মৌমাছি খুবই ছোট একটি প্রাণী,তারা সকল অনেক পরিশ্রমী মানি।তাদের মাধ্যমেই সংগ্রহ করা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *