ফাল্গুনি

বসন্তের বাতাস মনোমুগ্ধকর হয়ে জুড়ায় সবার প্রাণ
ঝরে পড়ছে গাছ থেকে পুরাতন যতোনা ধূসর পাতা
আর বদল করে তার জায়গা সবুজ কিশলয়ের ঘ্রাণ

আগমনেআচানক কোথাও উঠছে কোকিল ডেকে
রঙ-বেরঙের ফুলে আর ফলে বাগান গুলো ভরে দীর্ঘ
শীতের কুয়াশা মোড়ানো প্রান্তর পাড়ি দিয়েছে ফাঁকে।

অবশেষে আমাদের দোরগোড়ায় এসে গেছে ফাল্গুন
এসেছে ঋতুরাজ বসন্ত গাছ গাছালীরও ঝরে পড়া
শুকনো পাতা কুড়িয়ে শিশুদের দল জালছে আগুন।

বসন্তের রং রূপ রস লাবণ্যে মাতাল দখিনা সমীরণ
ঋতুরাজের আগমনে খুলে গেছে দখিনা দুয়ার আর
ফুলে ফুলে আছে মৌমাছির গুঞ্জন সহ মধু আহরণ।

চিরন্তন ভালোবাসায় উড়ছে রঙিন প্রজাপতি কতো
নতুন প্রাণের পত্রপল্লবে জেগে উঠেছে বৃক্ষ-লতা ও
গুল্ম নদীর কিনার থেকে ও আদিগন্ত প্রান্তর যতো

কুঞ্জবন অরণ্য – পর্বতে ডেকেছে নব যৌবনের বান
প্রকৃতির এই রূপতরঙ্গ কত সৌন্দর্যময় মায়াবীকত
গাছে গাছে ডাল থেকে ডালে উড়ে পাখি গায় গান।

পতংগের আনাগোনা সবুজের সমারোহ সব স্থানে
সুর লহরি কল কাকলি মৃদুমন্দ বাতাস বয়ে আনে
চতুর্দিকে মুখরিত কোকিলের কুহু কুহু কলতানে।

Similar Posts

  • আনন্দ উল্লাস!

    সময় তার গতিতে বয়ে চলে যায়কতো লোক খামখেয়ালী আরোঅবহেলাতে যতো মূল্যবান সময়বিনষ্ট করেও দু:খ দুর্গতি পোহায়। প্রতি মুহুর্ত সগতিতে অগ্রসর হয়কখনো কারো কোনো অপেক্ষা নাকরে মুহুর্ত গড়িয়ে ঘন্টা দিন রাতসপ্তাহ মাস ও বছর পার হতে রয়। কষ্ট সহিষ্ণু পরিশ্রমী রয়েছে যতোতপস্যা সাধনার ফলে সারা জীবনসুখ শান্তিতে ভোগে আনন্দ উল্লাসআরো ফুর্তিতে সময় কাটায় ততো। মহান আল্লাহ…

  • তারুণ্যের উল্লাস

    মুক্তি লাভের সংগ্রামে একটি জাতির রক্ত এতকত নিষ্ঠুরতা অবিচার-আধুনিক সমাজে যেনবটেই সভ্যতার ইতিহাসে বিরল অর্থ-সম্পদেরক্ষেত্রে নয় শুধু চাকরি ব্যবসা শিক্ষা স্বাস্থ্য এবংব্যবস্থাপনার অধিকার এমনকি রাষ্ট পরিচালনাসবখানেতো প্রকট বৈষম্য রয়েছে আরো যতো। বাঙালির জন্য কোন ব্যবস্থা পাকিস্তান রাখেনিপ্রাকৃতিক দুর্যোগ বৈদেশিক আক্রমণ টেকাতেএ দেশটাকে পাক শাসকরা উপনিবেশ বানিয়েশোষণই করেছে শুধু তাই নয় ভাষা-সংস্কৃতি ওসমাজ বিকাশের পথটাকে তো…

  • স্রষ্টার পথে চলো !

    ধরণীর বুকে বিরাজমান মানব জাতিএকেক জন চলছে একেক ভাবেতেইযেনো বুঝা মুশকিল তাদের মতি গতি। কত আছে যাদের চিন্তা ফিকির ভালসত্য আরো ন্যায়নিষ্ঠ চলে পরিবারওসমাজে জ্বালায় যা উন্নয়নের আলো। ব্যক্তি পরিবার সমাজ দেশ ও বিদেশউন্নতির সর্বোচ্চ শিখরেই পৌঁছে যাবেযদি থাকে সবার সৎ ও মহৎ উদ্দেশ। প্রকাশিত “দশের লাঠি একের বোঝা”ঐক্যবদ্ধভাবে কাজ করে গেলে তায়অনেক দুর্গম পথও…

  • সময় ক্ষেপণ

    দীর্ঘ প্রতিক্ষায় যদি প্রহর কেটে যায়,আশানুরূপ ফল তাতে যদি না পায়।অবিরত একই ধ্যানে থাকলে মশগুল,প্রাপ্তির আশায় নেই কোন শোরগোল। বিমোহীত থাকায় বিরাজ অশান্তি, আকাংখিত লব্দেই হয় প্রশান্তি। আশার আলো হলে প্রজ্জ্বলিত , মন প্রাণ সবই ভরে হয় উল্লসিত। প্রহরের সময় পরে বর্ধিত হলে, দিন-রজনী মোহে গড়িয়ে গেলে। প্রাপ্তির প্রচেষ্টায় নিয়োজিত যারা, পর্যায়ক্রমে উন্নত হবেই তো…

  • প্রকৃতি কন্যা জাফলং

    সিলেটের জাফলং পরিচিত একটি নামেসারা দেশে প্রকৃতি কন্যা হিসাবে খাসিয়াজৈন্তা পাহাড়ের পাদদেশে যাহা অবস্থিতজাফলং প্রাকৃতিক সৌন্দর্যেরই অপরূপলীলাভূমি পিয়াইন নদীর তীরে স্তরে স্তরেবিছানো পাথরের স্তূপ আকর্ষণীয় দামের। জাফলং গোয়াইনঘাট উপজেলারই মধ্যেসিলেটের একটি পর্যটনস্থল যেন সিলেটশহর থেকে বাষট্রি কিলোমিটার উত্তর ওপূর্ব দিক ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষেখাসিয়া জৈন্তা পাহাড় পাদদেশে অবস্থিতপাহাড় ও নদীর অপূর্ব সম্মিলন সান্নিধ্যে। বাংলাদেশের অন্যতম…

  • টক মিষ্টি ঝাল 

    খাব খাব করো কেন?    বসে যাও আহারে বিলাব আজব খাওয়া,  ভোজন কয় যাহারে। কত কিছু খাওয়া লেখে   দেশ বাসীর ভাষাতে   আনব সব এক সাথে    থাকলে সে আশাতে।    তরকারি ডাল ভাত        ফল মূল শস্য,    আমিষ ও নিরামিষ      চর্ব্য আর চোষ্য।     সেমাই রুটি  ভাজি,        টক ঝাল মিষ্টি, দোয়েল কোয়েল সারসের     হরেক রকম সৃষ্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *