ফ্রি ব্লগ থেকে আয় কিভাবে করবেন? ফ্রি ব্লগ তৈরি করে ইনকাম :
ByAbu ShafiqUpdated onMarch 7, 2024
একটি ফ্রি ব্লগ থেকে টাকা আয় করা কি সম্ভব? এই প্রশ্নের একটি সংক্ষিপ্ত উত্তর হলো “হ্যাঁ”।
কিভাবে ফ্রিতে একটি ব্লগ তৈরি করে ইনকাম করবেন এবং ফ্রি ব্লগ থেকে কত টাকা আয় করা যায় এই বিষয়ে আজকের আর্টিকেলে আমরা আলোচনা করতে চলেছি।
বর্তমানে সব লোকেরাই অনলাইন থেকে টাকা আয় করার উপায়গুলো খুঁজে থাকেন।
Online income করার যতগুলো উপায় রয়েছে, সেগুলোর মধ্যে “ব্লগ থেকে আয়” করাটা সবচেয়ে সহজ এবং লাভজনক।
ব্লগিং হলো ঘরে বসে অনলাইনে আয়ের দুর্দান্ত একটি মাধ্যম।
আমি নিজেই তিন বছর ধরে blogging করছি এবং এর দ্বারা আমি ঘরে বসে ভালো পরিমাণে টাকা ইনকাম করছি।
একজন ব্লগার হিসেবে আমি এটা বলতে পারি যে, আপনি যদি সঠিক নিয়মে ব্লগিং করতে পারেন এবং hard work করতে পারেন, তাহলে আপনিও ব্লগ থেকে টাকা আয় করতে সক্ষম হবেন।
যদি আপনি নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে টাকা আয় করতে চাচ্ছেন, তাহলে ব্লগিং আপনার জন্য একটি সেরা উপায়।
এর দ্বারা আপনি টাকা ইনকামের পাশাপাশি অনলাইনে নিজের একটি ভালো পরিচিতি অর্জন করতে পারবেন।
তাই আপনি যদি ফ্রি ব্লগ তৈরি এবং এর থেকে ইনকামের উপায় জানতে চাচ্ছেন তাহলে আপনার জন্যই আজকের বিস্তারিত গাইডলাইনটি।
এমনিতে ফ্রিতে ব্লগ বানানোর জন্য ইন্টারনেটে অনেকগুলো blogging platform রয়েছে।
কিন্তু আপনি যদি সহজে একটি ফ্রি ব্লগ বানিয়ে ইনকাম করতে চাচ্ছেন তাহলে আমার হিসেবে সেরা free blogging platform হলো Google’s Blogger.
Blogger এর মাধ্যমে খুব সহজেই একটি ফ্রি ব্লগ বানানো সম্ভব এবং ব্লগকে Google AdSense এর দ্বারা monetize করিয়ে টাকা আয় করা সম্ভব।
কিভাবে blogspot এ একটি ফ্রি ব্লগ তৈরি করবেন এবং গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম করবেন এ বিষয়ে আজকের আর্টিকেলে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে।
সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে জানার আগে নিচে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর আলোচনা করেছি।
আর্টিকেল সূচি: show
ব্লগ বলতে কী বোঝায়?
ফ্রি ব্লগ বা পেইড ব্লগের বিষয়ে সবকিছু ভালো করে জানার জন্য আপনাকে আগে “ব্লগ মানে কি” এই ব্যাপারে ভালোভাবে জানতে হবে।
ব্লগ কি? ব্লগ হলো এক ধরনের ওয়েবসাইট (website) বা online journal যেখানে বিভিন্ন বিষয় নিয়ে নতুন নতুন আর্টিকেল বা কনটেন্ট পাবলিশ (publish) করা হয়।
নতুন প্রকাশ করা আর্টিকেলগুলো সবার প্রথমে প্রদর্শিত হয়।
অন্যভাবে বলা যায়, ব্লগ হলো একটি online dairy এর মতো, যেখানে আপনি নিজের ইচ্ছামতো যেকোন বিষয়ে আর্টিকেল লিখতে পারবেন এবং লোকেরা সেই আর্টিকেলগুলো পড়তে পারবেন।
আপনার যে বিষয়ে ভালো জ্ঞান (knowledge) বা অভিজ্ঞতা (experience) রয়েছে, সেই বিষয়ের উপরেই একটি online blog তৈরি করতে পারবেন এবং লেখালেখি করতে পারবেন।
একটি ব্লগে যখন কোন নির্দিষ্ট বিষয় বা টপিক সম্পর্কে সকল information দিয়ে একটি লেখা publish করা হয়, তখন সেটাকে বলা হয় blog article.
বিভিন্ন ধরনের content যেমন text, images, audio, video সহকারে ব্লগ আর্টিকেল তৈরি করা হয়।
একটি ব্লগ তৈরির আসল উদ্দেশ্যই হলো, বিভিন্ন প্রয়োজনীয় তথ্যগুলো অনলাইনে মানুষের সাথে শেয়ার করা।
প্রতিটি ব্লগে একটি করে comment section থাকে, যেখানে লোকেরা সেই আর্টিকেলের ব্যাপারে নিজেদের মন্তব্য উপস্থাপন করতে পারেন।
যদি আপনার একটি computer, smartphone বা laptop রয়েছে এবং internet connection রয়েছে, তাহলে আপনি খুব সহজেই অনলাইনে নিজের একটি ব্লগ বানাতে পারবেন এবং সেখান থেকে আয় করতে পারবেন।