বিষণ্ণ মুহূর্ত

কখনো রাত্রির ভিতরে এসে
আরো যায় যদি রাত্রি মিশে।

জেগে ওঠেই অন্ধকার থেকে
আলোতে সমস্ত মুখটি দেখে।

মুছে যায়তো মুখরতা তোমার
এজন্য ভেসে যায় সব আমার।

প্রতিটি মুহূর্ত যদি নিয়ে আসে
বিষণ্ণ অতীত বিন্দু ভরে রসে।

কথা যদি কখনোই থেমে যায়
থামাটা যদি চোখের দৃষ্টি পায়।

প্রত্যেক শরীর যতো কথা বলে
মনের গভীরে কতো যেন চলে।

রাতে রাত্রি মিশে যাওয়া ভালো
অন্ধকারেতে জ্বলে যদি আলো।

তুমি সত্য কথা বলোনি সেদিন
অপমান ঢেকে রেখেছ যেদিন।

সব বর্ণ স্তব্ধতা ছড়িয়ে দেয় যদি
কোলাহলও হতে পারে নিরবধি।

শব্দ দিয়ে তোমার কথা যা লিখি
ছন্দের ভিতরে কেবল তাই দেখি।

Similar Posts

  • ধ্যানে অর্জন

    চিন্তা-ভাবনার নিয়ন্ত্রন কতো কমপ্রথম প্রথম নিজেই অবাক হবেনবারবার নানা চিন্তাও মাথায় এসেভিড় করবে সেগুলো ঝেটে বিদায়জানিয়ে সুষ্ঠুভাবেই ছাড়বেন দম। শুরু হবে আপনারই নতুন জীবনচার থেকে সাত দিনের ভিতরে ইআপনার চিন্তারও একটা নিয়ন্ত্রনচলে আসবে তবে পাবেন আসলস্বাদ যা ভোগ করবেন আজীবন। সুখ শান্তি ও আয়েশ ভোগ করুনএই তিনটি জিনিস ধ্যানের ভিতরসচেষ্টভাবে পালন করতেই থাকুনআপনার নিত্য সঙ্গীই…

  • মধুর সমীরণ

    যতন করেও রেখেছো যেখানে এ মনসেখানে আমায় রেখো সারাটি জীবন। সারাক্ষণ তুমি ছাড়া অন্তরে থাকে ভয়মোর বুকের মাঝেতে নিরাপধ আশ্রয়। গাছের ডালে কোকিল বসে গান গায়হৃদয় মোর তার সাথে কত শান্তি পায়। মন মাতানো আজকের মধুর সমীরণেএসো বন্ধু এ লগনে থাকো জুড়ে মনে। সুখের সাথী তুমি যে আমার মনে রাগসুখ দু:খের আরো সমান সমান ভাগ।…

  • নিথর দেহখানি

    খুব ভোর হলে শুনতেপেলাম কান্নার যা সুরচিৎকার করে কাঁন্নারশব্দটি গেলো বহু দূর। বাসা থেকে যথা শীঘ্রবেরিয়ে দেখতেও পাইঅনেক লোকের ভিড়শেষে নিজে সেথা যাই। একটি ছেলে মাটিতেবসে কান্নাকাটি করেতাকে জিজ্ঞাসার পরআরোও কাঁদে জোরে। কাতর কন্ঠেতে তখনদু:খের সব বলে যায়বাস দুর্ঘটনায় একটিমৃত্যুর খবর সে পায়! ছেলেটি দুর্ঘটনার স্থলেগিয়ে সে উপস্থিত হয়পরে দেখে তার বাবারমরদেহ সেথা পড়ে রয়!…

  • দালালদের দৌরাত্ম্য

    দালালদের দৌরাত্ম্যও অত্যন্ত পুরনো বিষয়আদালত পাড়ায় বা দেশের সরকারি বিভিন্নদপ্তরে এরা বহিরাগত কাজ করে দেবে বলেসাধারণ নিরীহ মানুষদেরই অর্থকড়ি হাতিয়েনেয় অনেক সময় মানুষ অসহায় হয়ে এদেরশরণাপন্ন হয় সেবা নিতে আসা অনেকে তোওদের খপ্পড়ে পড়ে খুইয়ে যান বিষয়-আশয়। দুর্নীতিবাজ কর্মচারিদের যোগসাজশ রয়েছেদালাল বাটপারদের সঙ্গেই সংশ্লিষ্ট অফিসেরঅনেক দপ্তরেই রয়েছে সরকারি কর্মচারিদেরসমন্বয়ে একটা দালাল চক্র ওদের বিরুদ্ধে যেঅভিযান…

  • শ্রাবণী

    সেদিন আমার দুই নাতনীকে নিয়ে,গিয়েছিলাম লাইটেস গাড়ী দিয়ে ;মধ্য রাস্তায় মিষ্টির দোকান পাড়ি দিতেড্রাইভারকে ফুলকলির সামনে বলি যেতে।দোকানে ঢুকতেই দেখি একটি ছেলে,খাচ্ছে অনেক মিস্টি রসালো,সোহাগের ছলে দুটি চেয়ার ঠেলে ;নাতনী দুটিকে আমার পাশে বসালো।বললাম, দুজনকে মিষ্টির রসে টইটুম্বুরে ভরা,যা, ইচ্ছে মনের মতো খেতে থাক তোরা।ছোট্ট নাতনী দুটি, হাসতে হাসতে খেল চমচম ;হঠাৎ করে অঝোর ধারায়…

  • স্কুলে প্রথম যাত্রা

    বড় বোন তার তাইফা,সংগে নেইতো রাইফা।বিদ্যালয়ে প্রথম যাত্রা,আনন্দের শত মাত্রা।কত সাজ গুজ করে,স্কুলের পথই সে ধরে।বই খাতা ও পরিপাটি,চলছে সে পায়ে হাটি।বললাম গাড়ীতে এস,জানালার পাশে বস।গাড়ীতো রওয়ানা দিল,বিদ্যালয়ে নিয়ে গেল।খুশিতেই সে আত্নহারা,আরো সহপাটিও যারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *