মুগ্ধকর

ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের অধিকাংশ
সদস্য যদি সত্য কথা বলার দিকেই বিশেষ
খেয়াল রাখেন তাহলে জাতি ধর্ম বর্ণ দলমত
নির্বিশেষে পারস্পরিক দ্বন্দ্ব কলহ ঝগড়া-
বিবাদ হিংসা-বিদ্বেষ লোপ পাবে অনেকাংশ!

কথাবার্তা বক্তৃতা দ্বারা কোনো সময় গর্ব নয়
অহমিকা বাহাদুরি শ্রেষ্ঠত্ব এবং আত্মপ্রচার
করতে না রয় কখনো বক্তব্য দ্বারা মানুষকে
বিভ্রান্ত না করার নির্দেশ অথচ লোকেরাই
অকারণে বক্তৃতাকে দীর্ঘায়িত করতেই রয়!

দীর্ঘ বক্তৃতাকারীকে কেউ করে নাতো পছন্দ
মুখের কথা খুবই বিপজ্জনক বান্দা অনেক
সময় এমন কথা বলে যাতে সে গুরুত্ব দেয়
না সেই কথা আল্লাহকে সন্তুষ্ট করে অধিকন্তু
বাহুল্য কথাবার্তা নবীজী করতেন অপছন্দ!

মানুষের কথাবার্তা এমন মনোমুগ্ধকর হউক
যা সঠিক মার্জিত রুচিসম্মত ভারসাম্যপূর্ণ
ন্যায়সংগত আর তর্ক-বিতর্ক যা-ই করুন তা
করতে হবে উত্তম পন্থায় এতে যেন কারও
কোন প্রকারের ক্ষতির ও কারণ না রউক!

মানসিক ভাবে কেউই আঘাত যেন না পায়
কাউকে খাটো করা মানুষের প্রতি ঠাট্টা
বিদ্রূপ ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের
সদস্য যদি সত্য কথা বলার দিকে বিশেষ
খেয়াল রাখেন মানুষের শত্রুতা চলে যায়।

Similar Posts

  • খুশিতে আত্নহারা

    এক সাথে যাবো আমরা বহু দূরআন্তরিক কয়েক জন বন্ধু মিলেফুর্তি আমোদে রব কতো সুমধুর। যাত্রার প্রাক্ষালে খাদ্য সাথে লইবাস যোগে রওয়ানা দিয়ে কতোমাঠ ঘাট পেরিয়ে সব চলতে রই। খাবারের মেনু ছিলো বড়ো মাছঅধিক স্বাদের চাইনিজ সবজিআরো সেথা স্পেশাল রাজ হাঁস। দুপুরের খাবারের পর মাঠে যাইখেলতে গিয়ে ঘনিষ্ঠ বন্ধুদেরকেসেথা পেয়ে কত সুখ শান্তি পাই। খেলাতে আমাদের…

  • সোনালি যুগ

    মহানবী (সা.) তাশরীফ আনেন যখনআরবি কাব্য-সাহিত্যের সোনালি যুগইহ জগতে তখন বিশ্ব বিখ্যাত কবিরাপ্রতিযোগিতার ময়দানে অবতীর্ণ হতআরবের প্রখ্যাত‘ওকাজ’মেলায় যারকবিতা শ্রেষ্ঠ বলে বিবেচিত হত তাঁকেসেরা উপাধিতে ভূষিত করতেন তখন । বাই তুল্লাহর সাথে ঝুলিয়ে রাখাও হতোকবিতাকে সোনালি রঙের কালি দিয়েইকাপড়ের উপর লিখে দুনিয়ার সবচেয়েমর্যাদাবান স্থান ‘মুয়াল্লাকাত’ যাকে বলাহত ঝুলন্ত কবিতা বিশ্বসাহিত্যে আজও” সাবয়ে মুয়াল্লাকাত “বা ‘ঝুলন্ত কবিতাসপ্তক…

  • পরকালে মুক্তি !

    দিন ও রজনী একাধারেকাজ কর্মের ফাঁক দেখেনিয়ম আরো সময় মতোস্রষ্টাকে ডাক বারেবারে। আল্লাহ ছাড়া উপায় নাইতাঁর দয়াতে খাবার খাইসুন্দরভাবে জীবন চালাইউভয় জাহানে শান্তি পাই। খোদা তায়ালা মেহেরবানতিনি অসীম অনুগ্রহ করেমোদের নাযাত করেন দানসকলে গাই তাঁর গুনগান। আমরা সবাই সৃষ্টির সেরাউপাসনায় সময় নিষ্ঠ যারাইবাদত বন্দেগীতে ইহ আরপরকালে মুক্তি পাবে তারা!

  • মোনাজাত

    আল্লাহ পাক ও পরওয়ার রব্বে জলিলমমতা ভরে ভক্তিতে রাখো আমার দিল। আমারি রব তুমি প্রভু আমি বান্দা তোরবেশী অপরাধী আমি আমায় ক্ষমা কর! আরজ তোমার দরগায়ে হয়ে গুনাহগারঅন্তরেতে ভরসা রাখি বখশিশ পাইবার। মায়ের কোলে রেখে মোরে করিয়া যতনভবেতে শৃজনের পরেও করেছো পালন। বল শক্তি ছিলো না চলতে আর ফিরতেআমায় করেছো পালন মায়েরই দুধেতে! অন্নজল খাবায়ে…

  • নিঃস্বার্থ বন্ধু

    নয়ন জলে ভাসিয়ে দু’চোখে কাঁদছো কেন তুমিএই দেখনা তোমার পাশে দাঁড়িয়ে রয়েছি আমি। চোখের এক ফোটা জলও পড়বে না যতো দিনতোমার নিকট অন্তরংগভাবে থাকব ততো দিন। নীল আকাশ শিশির ভেজা পথ কুয়াশায় ঢাকাবন্ধু তোমার সাথে কেন যে হয়না আমার দেখা। শুধু সুখের সময় যে ব্যক্তি থাকে তোমার কাছেতার পক্ষে আসল বন্ধু হওয়া পুরোটা তো মিছে।…

  • অবহেলা

    দু:খ দুর্ভোগের সংসার যারজ্বালা যন্ত্রণাতে কত ভোগেশতো কষ্টের জীবনটি তার। সকাল দুপুর বিকেল বেলাঅধিক পরিশ্রম করে আরকাজে কর্মে নেই অবহেলা। কখনোই করেনা হেলাফেলাআয়ের ধান্দায় রয় কিভাবেসে তাড়াবে অভাবের জ্বালা! কঠিন পরিশ্রমে অভ্যস্ত যারাসত্য আরো নিষ্ঠাবান হলে ইআল্লার দয়ায় সুখী হয় তারা! খোদার কৃপাতে কতো রহমতউপাসনা আরাধনায় লাভ হয়আর্থিক মানষিক সব বরকত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *