সবুজের সমারোহ

সবুজের সমারোহে আমরা আছি,
ফুল ফোটে পাখি গায় নাচি নাচি।
গাছ বৃক্ষ তরুলতা সব কিছুতেই,
সবুজের ছড়াছড়ি মিশেও তাতেই।
বাঁচাতে সবুজ যত চাই সবুজ মন,
সবুজে সবুজে সবে সাজাই জীবন।
সবুজ মানে উজ্জীবিত কত যে প্রাণ,
প্রকৃতির অশেষ দান ইহাইতো প্রমাণ।
খাবার কাপড় ঔষধ সব কিছু পাই,
সান্ত্বনা প্রশান্তি ও মাথা গোঁজার ঠাঁই।
সবুজই স্পন্দন বেঁচে থাকার মূলমন্ত্র,
জন্মের পর থেকে তা সখ্য গড়ার যন্ত্র।
মানুষকে প্রকৃতির সন্তান বলা চলে,
অনায়াসে সকলে বেঁচে থাকতে বলে।
যুগ যুগ ধরে প্রকৃতি যে কত পরিপাটি,
সবুজ শ্যামলে চারপাশে ভরা ও মাটি।
মাঠে মাঠে দেশি ধান আর যত পাট,
রবিশস্যের বাহার ভরা সোনালি মাট।
গাছে গাছে ফুল-ফলই রসে টলমল,
খাল বিল পুকুর এবং নদী ভরা জল।
নদী গুলোতে আছে স্বচ্ছ পানির ধারা,
ছোট বড় নানা জাতের মাছেই যে ভরা।
শহর গ্রাম আর বন্দর সব স্থানে সবুজ,
দালান অট্টালিকা মসজিদের গম্বুজ।
প্রকৃতিতে সজীবতা বাতাস কত নির্মল,
চারপাশ তার প্রাণ প্রাচুর্যে ভরা কোমল।

Similar Posts

  • পরপারে যাত্রা !

    একের পরে একজন চলে যায়এ জগতে যতো মানুষ এসেছেপর্যায়ক্রমে ধরণী থেকে সময়েবিদায় নিয়েই পরপারের দিকেযেতে সবার থেকে বিদায় পায়। এ যাত্রা সৃষ্টির আদিকাল হতেজন্মিলে মরতে হবে চিরন্তন এসত্য বাণী সর্বদা জাতি ধর্ম বর্ণনির্বিশেষে সবার ক্ষেত্রে সকলেভোগও করতে হবে সময় মতে। সৃষ্টির উৎকৃষ্ট জীব আমরা সবপরম করুনাময় আল্লা তায়ালাজ্বীন এবং মানব জাতিকে শুধুইবাদত ও বন্দেগী করার…

  • মধ্যবিত্তের দুর্গতি

    সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর যতো যারাতাদের মাঝামাঝি স্তরের লোকদের মধ্যবিত্ত বলেমধ্যবিত্তের সুনির্দিষ্ট সংজ্ঞা কোনো নেই যা বলতেবোঝায় ধনী ও দরিদ্রের মধ্যবর্তী অবস্থাপন্ন গৃহস্থবিশেষ ধনী বা নিতান্ত দরিদ্র নয় এমন যত তারা। শব্দটি ছোট যা অভিধানে প্রকাশ করা সম্ভব নয়মধ্যবিত্তের জীবনটা কত যে কষ্টের তা ভুক্তভোগীব্যতীত অন্য কেউ ই পারে না বুঝতে অবস্থা হচ্ছেঘরপোড়া গরুর…

  • মুক্তির পণ !

    আল্লাহ বলেন তোমরা ক্ষমা প্রার্থনা করোপালনকর্তার নিকট তিনি অত্যন্ত দয়াবানতোমরা সকলে কল্যাণ লাভের পথ ধরো! তোমাদের ওপর বৃষ্টিধারা নাজিল করবেনঅজস্র ধন সম্পদ সন্তান-সন্ততি নদী-নালাসবুজ শ্যামল উদ্যান স্থাপন করে রাখবেন! গোনাহ মাফ কেবল পরকালের চিন্তায় নয়তাওবা ইসতেগফার যা দুনিয়ায় কল্যাণওসুন্দর জীবন-যাপন করার রাস্তা সুগম হয়! কোরআন হাদিসেতে এ কথা সুস্পষ্ট যেনোএটা এমন এক বড়ো আমল যাতেই…

  • শুরগুল

    পাশের বাড়িরই কলিমতার বন্ধুর নাম ডালিম।সর্বদা যে একত্রে চলেসুখ দুঃখের কথা বলে।বিকেলেও মাঠে খেলেঅপুকে সে দেয় ফেলে।অপু তার খেলার সাথীকখনো হয় হাতাহাতি।নিমন্ত্রনে ও সকল যায়কত কিছু সেথায় খায়।দাওয়াত বিয়েরই ছিলবন্ধু বান্ধব কতই পেল।বিয়েতে অসীম শুরগুলমস্ত বড়ো আর হুলস্থুল।কেউ যে হাটাহাটি করেকেউবা সুন্দর গল্প ধরে।জামাই বাবু বসে আছেআত্নীয় বসেছেন পাশে।বিয়ের আসর যা গরমহৈ হুল্লোড়ের নাই শরম।মেহমানদের…

  • কিংকর্তব্য বিমূঢ় !

    তুমি আমাকে বলেছিলে ভাইএজন্য অনেক অপেক্ষা করেঅবশেষে আমি নিজেই তোরকাছে এসে পৌঁছে গেছি তাই। আমরা একত্রে বেড়াতে যাইযেথা ছিল কত আনন্দ ফুর্তিচলার রাস্তায় আরো প্রাক্তনবন্ধুর সাথে সেথা দেখা পাই। একটি রেস্তোরাঁতে গিয়ে বসিকতো গল্প গুজব করে আরোহালকা নাস্তার কাজটি সেরেসবে মিলে করি যা হাসি খুশী। বন্ধুদের একজন বলেই উঠেসামান্য দূরেতে মানুষের শব্দশুনা যায় পরে উপস্থিত…

  • নিথর দেহখানি

    খুব ভোর হলে শুনতেপেলাম কান্নার যা সুরচিৎকার করে কাঁন্নারশব্দটি গেলো বহু দূর। বাসা থেকে যথা শীঘ্রবেরিয়ে দেখতেও পাইঅনেক লোকের ভিড়শেষে নিজে সেথা যাই। একটি ছেলে মাটিতেবসে কান্নাকাটি করেতাকে জিজ্ঞাসার পরআরোও কাঁদে জোরে। কাতর কন্ঠেতে তখনদু:খের সব বলে যায়বাস দুর্ঘটনায় একটিমৃত্যুর খবর সে পায়! ছেলেটি দুর্ঘটনার স্থলেগিয়ে সে উপস্থিত হয়পরে দেখে তার বাবারমরদেহ সেথা পড়ে রয়!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *