সাধনা

শব্দে ঢেউয়ের থেমে গেলে
তরী কিন্তু হয় না পার,
অবিরাম চেষ্টাকারীর
কভু আরো হয় না হার।

ক্ষুদ্র পিপড়া চলে যখন
মুখেতে খাদ্য কণা নিয়ে,
কতবার সে পিছলে পড়ে
উঁচু দেয়ালে চড়তে গিয়ে।

মনের শক্তি চলার গতি
অভগ্ন তবু থাকে তার,
যত পড়ে ততই সে ওঠে
কখনোই মানে না হার।

পরিশেষে যায় পেরিয়ে
বাধা বিপত্তির সকল দ্বার,
বারংবার যত চেষ্টাকারীর
কখনোতো হয় না হার।

ঝাপিয়ে পড়ে সিন্ধু তলে
কত না সাহসী বীর ডুবুরি,
নাহি পেয়ে মণি-মুক্তা জলে
হাত খালিতে আসে ফিরি।

নিরাশাকে পাশ কাটিয়ে
গভীর জলে বারংবার,
দিয়ে ডুব মুঠোয় পুরে
তুলে আনে মতির হার।

অবিরামই চেষ্টার ফলে
হাসি ফোটে মুখে তার,
সাধনা করে গেলে পরে
সত্যি কখন হয় না হার।

নতিস্বীকার বিরাট চ্যালেঞ্জ
সমাদরে বরণ করে নাও,
ভীত না হয়ে ভুল ভ্রান্তি
যা সংশোধন করে দাও।

জয় না হলেতো তোমার
বিরাম নিদ্রা উড়ে যাক,
জীবন যুদ্ধে না পালিয়ে
জয় করতে তপস্যা থাক।

সাধনা বিনা জীবন যুদ্ধের
জয়ের রথে চড়া যে ভার,
বিরামহীন চেষ্টাকারীর
কখনো কিন্তু হয় না হার।

Similar Posts

  • তিনি চিরঞ্জীব !

    আল্লাহ একক অ-দ্বিতীয়তাঁর কোন সমকক্ষ সদৃশস্ত্রী সন্তান অংশীদার কিছুনেই একত্ব তাঁরই মাঝেতেনিহিত তাই তিনি পূর্ণতারঅধিকারী এক-অদ্বিতীয়! সুন্দর নাম সমূহ পূর্ণ শ্রেষ্ঠগুণাবলী কেবল মাত্র তাঁর‘আহাদ’একমাত্রই আল্লাহছাড়া আর কারোও ক্ষেত্রেপ্রযোজ্য নয় গুণাবলীতেইএকমাত্র পরিপূর্ণ উৎকৃষ্ট ! তাঁর সত্তা এবং গুণাবলীতেএকক কোনোই শরীক তাঁরনেই সকল নবী – রাসূলদেররিসালাতেরই আগমনও হয়একত্ব ঘোষণার জন্যে তিনিছাড়া মাবুদ যে নেই বলিতে! সামাদ’ও হচ্ছেন…

  • হিংস্র দানব

    বাঘ সিংহ শিয়াল হায়না ভালুক,বন জংগল যেন তাদের তালুক।বীরত্ব দাম্ভিক হিংস্রের ভয়,প্রতিনিয়ত দূর্বলদের সংশয়।তাণ্ডব লীলা কঠোর দাপট,নিরীহ শাবকসহ হয়যে লোপাট।বসবাস গর্ত খাদ খন্দকে যাদের,কিছুটা হলেও নিরাপদ তাদের।আবাসন যাদের গাছ গাছালিতে,ভক্ষনে পারেনা তাদের ধরে নিতে।

  • কবরের প্রথম রাত

    কবর জীবনের প্রথম প্রহর কেমন হবেরাসুলুল্লাহ (সা.)-এর হাদিস, জানাজায়শরিক হতে রওয়ানা হয়ে কবরের কাছেগেলে উৎসুক সাহাবীদের আগ্রহ জাগেকবরবাসীর প্রশ্ন উত্তর কেমন যেন রবে। কিন্তু তখনো ঐ কবর খনন হয়নি শেষতাই রাসুলুল্লাহ (সা.) বসেন সাহাবীরাওতাঁর চারদিকে নীরবে তাঁকে ঘিরে বসেপড়েন তখন তাঁর হাতে ছিল একখানালাঠি বাকী ছিলো না খননের খুব বেশ। অতঃপর দুই বা তিনবার বললেন…

  • প্রেমময় খোদা

    সকাল থেকে বিকেল পর্যন্তনৌকা লঞ্চ জাহাজ স্টিমারসাইকেল রিকশা গাড়ী আরকত বাহনে যেখানে সেখানেভ্রমণ করে নাহি তার শুমার। কেউতো যাত্রা করে উপার্জনকরার জন্যে আর পড়াশোনাকরতে মসজিদ মাদ্রাসা স্কুলকলেজ বিশ্ববিদ্যালয়ে সবারধান্দায় যত করে আনাগোনা। কতো যে উদ্দেশ্য নিয়ে যায়ব্যবসায়ী যাহা ব্যবসায় পায়আর চাকুরীজিবী যত আছেবেতন লাভ করে থাকে যেনসবাই তারা ভাল খাদ্য খায়। দিন শেষ হলেই বাড়ি…

  • হাস্যরস

    হাস্যরস বোধ প্রায় উঠে গেছে বললেই চলেকর্মব্যস্ত এই পৃথিবীতে ব্যস্ততার কারণে বইপড়ার সময়টুকুই আজ মানুষের নাহি মিলে। পরিশ্রান্ত হয়ে পড়ে সে খোঁজে দু-দণ্ড প্রশান্তিএই রুটিন মাফিক জীবন অতিবাহিত করায়সৎ সত্যনিষ্ঠ চলে খুব বেশী থাকেনা অশান্তি। নির্ভেজাল হাস্যরসের বিকল্প আর কিছু নাইমনের প্রফুল্লতা এক গাল হাসি মানুষকে কতকষ্ট লাঘব করতে সাহায্য করার সুযোগ পাই। ট্রেনে বাসে…

  • শর্করার খুঁটিনাটি

    খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞের কাছে গেলেজটিল শর্করার পরামর্শ পাওয়া যাবেআমিষ কিংবা অন্যান্য সুষম খাদ্যেরপরিপূরক হিসেবে ও জটিল শর্করারকিছু ভূমিকা তো সেখানে কতো চলে। মস্তিষ্কে শর্করার বিকল্প পাওয়া কঠিনকার্য ক্ষমতা বাড়াতে যা জটিল শর্করাহতে ধীরে ধীরে শক্তি নির্গত হয় দেহেমোট ক্যালরির ৫০-৫৫ শতাংশ জটিলশর্করায় আসে চলো সবে করে রুটিন। খাদ্যতালিকায় যোগ করা যায় এদেরওজন হ্রাস পরিমিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *