স্ট্রোক ও হার্ট অ্যাটাকে পার্থক্য কী

অনেকেই হার্ট অ্যাটাক হলে ভাবেন, স্ট্রোক হয়েছে।

আবার স্ট্রোক হলে ভাবেন, হার্টের বুঝি কোনো সমস্যা হয়েছে।

তবে দুটো একে বারই ভিন্ন জিনিস। হার্ট অ্যাটাক হার্টের সমস্যা,

আর স্ট্রোক মস্তিষ্কের সমস্যা। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পার্থক্যের বিষয়ে,

প্রশ্ন : হার্ট অ্যাটাক ও স্ট্রোক দুটোকে গুলিয়ে ফেলি কেন? এবং পার্থক্য করার উপায় কী?

উত্তর : সত্যিকার অর্থেই আমাদের সমাজে জনগণের মধ্যে,

কিছু ভুল ধারণা রয়েছে স্বাস্থ্য বিষয়ক। এর মধ্যে ইহা একটি ভুল ধারণা।

সাধারণতঃ হার্ট অ্যাটাক ও স্ট্রোক দুটো আলাদা জিনিস।

মানুষ আসলে স্ট্রোক বলতে হার্ট অ্যাটাককে বোঝে।

এ জন্য কেউ যদি প্যারালিইসিস হয় বা পক্ষাঘাত গ্রস্ত হয়,

হঠাৎ করে একদিক প্যারালাইসিস হয়ে যায় বা কেউ যদি অজ্ঞান হয়ে যায় অনেকে,

মনে করে এগুলো হার্ট অ্যাটাক। তাকে হৃদ রোগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হৃদরোগের রোগীরা সাধারণতঃ বুকে ব্যথা নিয়ে আসে।

তাদের বুকে ব্যথার সঙ্গে হয়তো শরীর ঘেমে যায়। বমি হতে পারে,

কিছুটা অজ্ঞানের মতো হতে পারে। মূলতঃ বুকে ব্যথা নিয়ে প্রকাশ হয়।

শ্বাস কষ্টও হতে পারে। যাদের উচ্চ রক্ত চাপ বা ডায়াবেটিস,

এ ধরনের ঝুঁকির বিষয় থাকে, আবার ধূম পানও করে,

হয়তো সে হার্ট অ্যাটাকে আক্রান্ত। তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিতে হবে।

প্রশ্ন :  স্ট্রোক করলে কী হয়?

উত্তর : স্ট্রোক হলো মস্তিষ্কের অসুখ এবং হার্ট অ্যাটাক হলো হার্টের অসুখ।  

যদিও সাধারণতঃ ঝুঁকি গুলো একই রকম থাকে। যাদের উচ্চ রক্ত চাপ রয়েছে,

যারা ঔষধ পত্র ঠিক মতো নেয় না, ডায়াবেটিস রয়েছে,

নিয়ন্ত্রণ করে না—এ ধরনের রোগী যারা ধূম পান করে,

তারা কোনো কারণে যদি পক্ষা ঘাত গ্রস্ত হয়ে যায়, প্যারালাইসিসের মতো হয়ে যায়,

তখন ধারণা করা যেতে পারে তার হয়তো স্ট্রোক হয়েছে।

সে ক্ষেত্রে এ ধরনের রোগীদের যে সব হাস পাতালে,

নিউরোলোজি বিভাগ রয়েছে, সেখানে নিয়ে যেতে হবে।

কারো স্ট্রোক হলে নিউরোলজিস্ট তাঁকে সবচেয়ে ভালো চিকিৎসা দিতে পারবেন।

Similar Posts

  • বাচ্চাদের কোন টিকা কিসের জন্য দেওয়া হয়

    সঠিক সময়ে সঠিক টিকা দেয়ার মাধ্যমে বাচ্চাদের অনেক ঘাতক ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব। অনেক সময় বাবা মার সীমিত জ্ঞান বিষয়টিকে আরও বেশি জটিল করে তোলে। সকল বাবা মার উচিত বাচ্চাদের টিকার ব্যাপারে খুব ভালো ভাবে জেনে রাখা যাতে করে সঠিক সময়ে সঠিক টিকা দেয়া সম্ভব হয়। এ ব্যাপারে প্রয়োজনে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেয়া বাঞ্ছনীয়। টিকা…

  • ব্রেইন স্ট্রোক কি

    মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ু তন্ত্রের প্রধান অংশ এবং পুরো শরীরের চালিকা শক্তি। মস্তিষ্কের কোষ কলা সঠিক ভাবে কাজ করার জন্য মস্তিষ্কে রক্তের মাধ্যমে অবিরাম অক্সিজেন এবং গ্লুকোজ সরবরাহ জরুরি। কোন কারণে মস্তিষ্কের কোন অংশে রক্ত প্রবাহ হ্রাস পেলে মস্তিষ্কের কোষ কলার মৃত্যু ঘটে এবং শরীর বৃত্তীয় স্বাভাবিক কার্য সম্পাদনে বাধার সৃষ্টি হয়। মস্তিষ্কে রক্ত প্রবাহের পরিমাণ…

  • কোলেস্টেরলের প্রয়োজনীয়তা

    প্রতিদিনের কার্য সম্পাদনের জন্য শরীরে যে পরিমাণ কোলেস্টেরল দরকার, সেই পরিমাণ কোলেস্টেরল আমরা খাবার থেকে গ্রহণ করতে পারি না বলে, শরীর নিজের প্রয়োজন মেটানোর জন্য নিজেই কোলেস্টেরল সংশ্লেষণ করে থাকে। আমরা কোলেস্টেরল সমৃদ্ধ খাবার থেকে যদি বেশি পরিমাণ কোলেস্টেরল গ্রহণ করি, তবে শরীর ভারসাম্য রক্ষা করার জন্য কম পরিমাণ কোলেস্টেরল তৈরি করবে। ডিম, দুধ, বাটার…

  • পোলিওমুক্ত বাংলাদেশ

    ২৭ মার্চ ২০১৪ তারিখে “বিশ্ব স্বাস্থ্য সংস্থা” বাংলাদেশকে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। এই সংস্থাটির দিল্লী কার্যালয় থেকে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়। ২০০৬ সালের ২২ নভেম্বর এ দেশে সর্ব শেষ পোলিও রোগী পাওয়া যায়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে বাংলাদেশকে তখন পোলিও মুক্ত ঘোষণা করা হয়নি।…

  • নতুন পোলিও টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম

    প্রসিদ্ধ বিজ্ঞান ভিত্তিক জার্নাল দ্য ল্যানসেট- এ প্রকাশিত আইসিডিডিআর,বি-এর বিজ্ঞানী এবং সহযোগীদের একটি গবেষণার ফলে প্রথম বারের মতো দেখা গেছে যে, পোলিওর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তৈরি একটি নতুন মুখে খাওয়ার পোলিও টিকা (এনওপিভি২) আগে পোলিওর টিকা দেওয়া হয়নি এমন নব জাতকদের জন্য নিরাপদ এবং তাদের মধ্যে সফলভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। ২১সেপ্টেম্বর ২০২০…

  • কোলেস্টে-রলের মাত্রা বেড়ে গেলে

    কারও রক্তে কোলেস্টে-রলের মাত্রা অস্বাভাবিক পর্যায়ে বেড়ে গেলে তা আমরা অধিকাংশ ক্ষেত্রেই প্রাকৃতিক নিয়মে ওলাইফ স্টাইল পরিবর্তনের মাধ্যমে স্বাভাবিক মাত্রায় কমিয়ে আনতে পারি।  প্রাকৃতিক উপায়ে কোলেস্টে-রল কমানোর পরিবর্তে চিকিৎসকের পরামর্শ মোতাবেকক্ষতিকর ঔষধ খেয়ে আমরা নিজেদের উপকারের চেয়ে ক্ষতিই করি বেশি। আমরা অনেক সময় অসুস্থ হয়ে থাকি স্বাস্থ্য সচেতন-তার অভাবে। স্বাস্থ্য সুরক্ষার জন্য ন্যূনতম যে সাধারণ জ্ঞান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *