অনাকাঙ্খিত !
আবহাওয়া কখনো হয় যদিও বৈরী
অধিক সচেতনতার সহিত সকলেই
সমূহ সম্ভাবনাময় বিপদ থেকে রক্ষা
পেতে সম্পূর্ণভাবেই হতে হবে তৈরী।
বলা তো যায়না কখন কি যেন ঘটে
যথেষ্ট সতর্কতা অবলম্বন না করলে
কার ভাগ্যে কতো অসংখ্য অগনিত
বিপদ আপদ তাৎক্ষণিক যায় জুটে!
প্রচলিত আছে সাবধানের নেই মার
অধিক সচেতনতা সম্পুর্ণ ভাবে পূর্ব
প্রস্তুতি থাকার কারণে অনাকাঙ্খিত
অনেক বিপদ হতে রক্ষা মিলে যার !
আল্লাহ তায়ালা আমাদের খালিক
যতো দু:খ কষ্ট দুর্ভোগ দুর্গতি যাতনা
যন্ত্রণা যাবতীয় দুর্বিষহ পরিস্থিতিতে
রেহাই দিতে তিনিই একচ্ছত্র মালিক!