অনুতাপ

অতীতকে বিদায়ের জন্যে সাহস লাগে
তুমি দেখাতে পারলে সেই সাহস জীবন
তোমাকে নতুন কত কিছু উপহার দিবে।

তুমি তখন বুঝবে যে সঠিক পথে আছ
যখন দেখবে পেছন ফিরে না তাকিয়ে
আরো প্রচুর রাস্তা সামনে এগিয়ে গেছ।

শুধু সম্মুখের দিকে অগ্রসর হতে থাকো
পাছে কে কি বলল তাতে কান না দিয়ে
নিজের ভালোর জন্য দৃঢ় বিশ্বাস রাখো।

তুমি উড়তে না পার যদি দৌড়াও তবে
দৌড়াতে না পারলে হাঁটো কখনো ইহা
সম্ভব না হলে হামাগুড়িতে চলতে রবে।

আফসোস কর না অতীতের ভুল নিয়ে
সামনের কাজগুলো স্বচ্ছ ভাবে করতে
সকল শক্তিটি কাজে লাগাও মন দিয়ে।

ভাগ্যে বিশ্বাস রাখ যা হবার হয়ে গেছে
একটি সময়ে দেখবে আল্লাহর মর্জিতে
জীবনে যতো সমস্যা সবই দূর হয়েছে।

Similar Posts

  • হও আগুয়ান ! অতীতের যাহা কিছু সব হয় গতসময়ের বিবর্তনে দূরে যায় কতোসেগুলোর মধ্যে স্থিতিশীল যতোবিদ্যমানের গুরুত্ব দেও শত শত। বান্দা সুখী হয় সময়ের মূল্য দিলেসাফল্য অর্জনে যা আনন্দ মিলেকতো আরাম আয়েশে দিন চলেসব কিছু নিয়মানুবর্তিতায় ফলে। সাধনার দ্বারা দু:খ ক্লেশ দূরে যায়ফলশ্রুতিতে জীবনে আরাম পায়অসংখ্য লোক আছে কষ্টের দায়বুভুক্ষু থেকে তারা অখাদ্যও খায়। গরীব…

  • সন্তানদের তরে

    মা বাবা সাধনা করে সন্তানদের তরেভালো মানুষ যেন হয় উন্নতিও করে।সন্তানদের পিছনে তাঁদের সময় ব্যয়সুখ ও শান্তি তাঁদের ত্যাগ করে নেয়।স্কুল কলেজ মাদ্রাসায় ওদের পড়ায়সর্বদা চিন্তা কত ভালো জীবন গড়ায়।ছেলে মেয়েদের ভবিষ্যত হবে উন্নতিলক্ষই থাকে যে না হয় কোন অবনতি।গঠিত হতে পারেই মানুষের মত যাতেতপস্যাও থাকে শুধু তারা ভালো হতে।প্রিয় শিশুগণ তোমরা শোন দিয়ে মনসময়ের…

  • স্বপ্ন পূরণ

    রত্নের চেয়েও মূল্যবান সুন্দর উক্তিদিশেহারাকে দেখায় পথ অন্ধকারেজ্বালায় আলোর মশাল যত দুর্বলআছে তাদেরে যোগায় আরো শক্তি। হতাশা ব্যর্থতা গ্লানির অনুভূতি তিক্তযখন ঘিরে ধরে তখন ঘুরে দাঁড়াতেএকমাত্র সম্বল হয় আশা একটু খানিসম্ভাবনার হাতছানি থাকে অতিরিক্ত। সময় গুলোতে জীবনের তো কঠিনমনোবল ধরে রাখতে হৃদয়ে যুগিয়েঅনুপ্রেরণা যাবে বিখ্যাত উক্তি তুমিযদি এখন থেকেই করে নেও রুটিন। তোমার স্বপ্নগুলোকে করতেই…

  • দুষ্ট প্রকৃতি

    দুষ্ট প্রকৃতির অনেক লোকঅপরের ভাল সহ্য করেনিসর্বদা ক্ষতির চিন্তায় থেকেআড়ালে রাখে তাদের মুখ। কোন ভ্রুক্ষেপ করেনি তারাপরের হক নষ্ট করে আরোভরাডুবির যা ধান্দায় থাকেস্বার্থ লাভে সময় দেয় যারা। উন্নত জাতি আমরা মানুষসবার মতি গতি ঠিক রেখেপরের হিতার্থে সকলে উত্তমকাজ কর্মে খরচ করো হুশ। নিজের জন্য যাহা পছন্দ হয়অন্যের তরেও যেন আজীবনপরের মংগলে মূল্যবান সময়আরো ভালো…

  • অংগ ভংগীই সার

    একটি অবুঝ শিশু রয়েছে যারফুটে বলতে পারেনা সে সবকথাযে দু’ চারটি কথা তো বলে তাহাএমন আধো আধো ভাঙ্গা ভাঙ্গাঅপরের সাধ্য নাই বুঝতে পারেকেবল মা বাবা বুঝেন মর্ম সার। শিশুটি কতো কথা বলে না ফুটেচক্ষু মুখ ও হাত নাড়া চাড়া মাথাপ্রভৃতির দ্বারা যতো কথা আকারইঙ্গিতে বলে তাঁরা তাহাও বুঝতেপারে অন্যে বুঝতে পারে না যাহামা বাবার স্নেহে…

  • অভিসার

    আজব দেশ বাংলাদেশ,অনুসরণ সবচেয়ে বেশ।অনুকরণ কতই না আছে,সেদিক দিয়ে নেইতো পাছে।প্যান্টের হাঁটু দু’টি ছিড়া পরে,ঘোরে তারা গর্ব ভরে।হাফ প্যান্ট পরে ঘুরছে অনেক,শরিয়তের নেই কোন তিলেক।চাল চলন মডার্ণ বেশের,তারা কিন্তু মুসলিম দেশের।নেইযে তাদের ইসলামী মাইন্ড,করতো যদি কর্তৃপক্ষ ফাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *