অবুঝ মন !

সুবাসিত হাজারো ফুলেরি মালায়
রেখেছি সাজিয়ে মোর অবুঝ মন
কাছে আসো যদি তবে ই তোমার
সাথে সাজাবো এক সুন্দর জীবন।

আমাদের চোখ ভরা থাকবে স্বপ্ন
রইবে আরো যত বুক ভরা আশা
তৈরী করবো তুমি এলে পৃথিবীর
সেরা অকৃত্রিম একটি ভালবাসা।

জীবনের জন্য আরো রঙিন স্বপ্ন
শিল্পীরও শতো কষ্টের রঙের ছবি
চাঁদের আলো তুমি যেনো আমার
সকাল বেলার আকাশেরও রবি।

জলে ভরপুর গভীর নদীর মাঝে
তুমিতো আমার একটি মাত্র কুল
আরোও ঘনিষ্ঠ শতো ভালবাসার
শাপলা শিমুল যতো বকুল ফুল।

Similar Posts

  • ফূর্তি

    সাপ্তাহিক ছুটির দিন,পূর্ব নির্ধারিত রোটিন।সকালে বেড়াতে যাব ,নাস্তার টেবিলে খাবো।আমার প্রস্তুতি দেখে,নাতনীরা গেলো বেঁকে।তারা বললো দাদা ভাই,আজ কিন্তু নিস্তার নাই!একই রকম তাদের শুর,শুনতে কতই যে মধুর!পড়লাম আমি বিপাকে,ছুটতে পারি নাই ফাঁকে।বললাম আচ্ছা কি আর!সাজ গুজ কর যার তার।সাজতে যে সময় নিলো,ঘন্টাই শেষ করে দিলো।দুলালীরা করলো সাজ,ময়ূরেরা পেখমের রাজ।অবশেষে তাদেরকে নিয়ে,চললাম CNGগাড়ী দিয়ে।যাই ওসমানী শিশু উদ্যান…

  • ঝড় ঝঞ্ঝা

    সেরা অভিজ্ঞতা হওয়া এখনও বাকিতারুণ্য অর্ধেক দেখায় স্রষ্টায় বিশ্বাসআর বার্ধক্যে প্রবেশ করুন জীবনেরসব দেখে সতর্ক হয়ে নির্ধিধায় চলুনঅনেকে কিন্তু উদাসীনতায় হয় দু:খী। বার্ধক্য কোনো উপভোগের বিষয় নয় তবে অনেক দুঃখ বিপদ ও ঝড় ঝঞ্ঝাপেরুনোর অভিজ্ঞতাটির নামই বার্ধক্য এ অবস্থাটি পেরিয়ে যাঁরা যাচ্ছে তাঁরাবলতে গিয়ে তাঁদের ঠোঁট কাঁপতে রয়। যে কথা বলতে চায় সেটাই বদলে যায়বক্তব্যেও অন্য কথা প্রকাশ…

  • স্বার্থহীন মমতা তাঁদের !

    নয়নাভিরাম পৃথিবীতে চেনা মুখ কতো স্বজনঅসংখ্য মানুষ প্রতি দিন মোরা দেখি সকলেরএত ভীড়ের মাঝে মা বাবার মত নিঃস্বার্থ কেহভালো বাসায় জড়িয়ে আমাদের মুখগুলো যাশুষ্ক দেখেই করবে স্নেহ নেই আর আপনজন! স্বার্থহীন মমতার হাত যে বুলিয়ে দেয় মাথায়তাঁদের মত করে বস্তুতঃ তাঁরা নেই কিছু নেইমা বাবা নেই তো মনে হবে দম বন্ধ পৃথিবীতেআশ্রয় বিহীন প্রাণের অধিক…

  • মাফি পাবো !

    আল্লাহ পাক তুমি সর্বশক্তিনেই আমার শত ভাব ভক্তিকরুনায় দাও আমায় মুক্তি! ভক্তিতে যেজন করে স্মরণপুরা করো তারই আকিঞ্চনতোমার নামেতে দিও মরণ! বিনয়ে যে ডাকে তুমি তারঅধম আমি শত পাপ যারভব সাগরে করে দাও পার! আমি যেনো অতি মূঢ়মতিখোদা দয়া কর মোর প্রতিহে দয়ার ভান্ডার বিশ্বপতি! বিস্তৃত আছো ধরনী ব্যাপিআমি গুনাগার পাপী তাপীভরসায় আছি পাবো মাফি!

  • জুটে অর্ধচন্দ্র

    কতো পুরানো দিনের কথাদশ বছরের একটি ছেলেস্বপ্ন ছিলো যার জাহাজেরনাবিক হয়ে দূর দূরান্তে সেআনন্দে ঘুরবেই যথাতথা ! তাকে বেশ কাছেই টানতোনীল জলোরাশি সমুদ্রেরওজন্মের পূর্বে তার বাবা আরমা দশ বছর বয়সেতে মারাগেলে চাচার কাছেই থাকত ! জুটেনি অর্ধচন্দ্র ব্যতীত যারবাবা জন্মের পূর্বেই আর মাদশ বছর বয়সে মারা গেলেতখন চাচার কাছেই আশ্রয়নিলে শতো কষ্ট ঘটলো তার !…

  • ব্যতিক্রম !

    এ জগতে কতো ব্যতিক্রম চলেদেখা যায় রাস্তা ঘাটে বের হলেছোট বড় যুবকও অনেক মিলে। আজব থাকে তাদের ভাব ভংগীপরনেই রয় সার্ট প্যান্ট বা লংগীসাথে রয় আরো অসংখ্য সংগী। তারা আশে পাশে অগনিত রয়তাদের বল শক্তি খুব বেশী হয়নিরীহ মানুষ যত নির্যাতন সয়। বয়োজ্যেষ্ঠ মুরব্বি আছে যতোঅবজ্ঞা করেই তারা চলে ততোআনকোরা আনাড়ি শত শতো। অনেকের দিন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *