ইন্টারনেট পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানভাণ্ডার :

ইন্টারনেট হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানভাণ্ডার।

ইন্টারনেট এখন শ্বাস-প্রশ্বাসের মতোই অতি প্রয়োজন। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান ভাণ্ডার।

সে জন্যই শিশুদের ইন্টারনেটে আসতে বলছি, ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করছি বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশের (আইইবি) কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত সাইবার নিরাপত্তা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী।

সেমিনারে জব্বার বলেন, ইন্টারনেটের ব্যবহার যেমন বাড়ছে তেমনি বাড়ছে সাইবার জগতের নিরাপত্তার বিষয়টি।

ডিজিটাল নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ শুরু হয়েছে।

প্রযুক্তি দিয়েই প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর মধ্যেই ২০ হাজার পর্নোসাইট বন্ধ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ডিজিটাল নিরাপত্তা বিষয়টি আগামী দিনের বড় পেশায় রূপান্তরিত হবে।

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তি নিয়ে প্রচুর গবেষণা, মেধা ও দক্ষ জন সম্পদ সৃষ্টি এবং সৃজনশীলতার ওপর গুরুত্ব দেয়ার জন্য প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ‘দ্রুতগতির ইন্টারনেটের পাশাপাশি ইন্টারনেট নিরাপত্তা অপরিহার্য।

ইন্টারনেট এখন শ্বাস-প্রশ্বাসের মতোই অতি প্রয়োজন।

শিশুদের জন্য ইন্টারনেট নিরাপদ করতে আমাদের সাইবার নিরাপত্তা কর্মসূচি অব্যাহত থাকবে।’

গত ১০ বছরে বাংলাদেশের অগ্রগতিকে বিস্ময়কর উল্লেখ করে মন্ত্রী বলেন, গত ১০ বছর বাংলাদেশ জিডিপিতে অব্যাহতভাবে শতকরা ৭ ভাগের বেশি অবদান রেখে চলেছে, এ নজির কারও নেই।

আগামী পাঁচ বছরের মধ্যে প্রযুক্তির অত্যাশ্চর্য সংস্করণ কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগডাটা, ব্লকচেইন এবং আইওটি প্রযুক্তি বিশ্বকে পাল্টে দেবে।

এ প্রযুক্তির সঙ্গে টিকে থাকার জন্য বাংলাদেশ এখন প্রস্তুত তবে এক্ষেত্রে আমাদের নতুন প্রজন্মকে আরও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন জব্বার।

সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণে গত এক বছরে সরকারের গৃহীত উদ্যোগ তুলে ধরে বলেন, ‘ফেসবুক কর্তৃপক্ষ এক বছর আগেও আমাদের পাত্তা দিত না।

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আর আগের অবস্থায় নেই।

গত জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম অপ প্রয়োগ হতে পারেনি।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. এবিএম আলিম আল ইসলাম এবং ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম।

Similar Posts

  • Shopify একাডেমি পর্যালোচনা :

    Shopify একাডেমি কোর্স বিনামূল্যে । এটি কোনও উৎসাহিত অঞ্চল নয়, এটি এমন এক স্থান যা সত্যই অতি মূল্যবান তথ্যের একটি মুক্ত উৎস । আসল আসুন: Shopify চান যে আপনি আপনার সাবস্ক্রিপশন ফি এবং অ্যাপ্লিকেশন চার্জগুলি প্রদান করতে চান । আপনার পণ্যগুলি যত বেশি গ্রাহক কিনবে, তাদের (ছোট এবং যুক্তিসঙ্গত তবে এখনও বিদ্যমান) প্রসেসিংয়ের মাধ্যমে আরও…

  • বাংলাদেশের সেরা ওয়েব হোস্টিং নির্বাচন করার জন্য সেরা নির্দেশিকা :

    ওয়েব হোস্টিং হল এমন একটি পরিষেবা যা ব্যক্তি এবং সংস্থাগুলিকে তাদের ওয়েবসাইটগুলিকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অ্যাক্সেসযোগ্য করার অনুমতি দেয়। সহজ কথায়, ওয়েব হোস্টিং প্রদানকারীরা আপনার ওয়েবসাইটের সামগ্রী অনলাইনে সঞ্চয়, পরিচালনা এবং প্রদর্শনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এবং সংস্থানগুলি অফার করে৷ এই পরিষেবাটি ইন্টারনেট সংযোগ সহ যে কোনও ব্যক্তিকে আপনার ওয়েবসাইট অ্যাক্সেস করতে সক্ষম করে, এটি আপনার…

  • ওয়ার্ডপ্রেস থিম কি

    একটি ওয়ার্ডপ্রেস থিম হল পৃষ্ঠা টেমপ্লেট এবং স্টাইল শীটগুলির একটি সিরিজ যা একটি ওয়ার্ডপ্রেস চালিত ব্লগের চেহারা এবং অনুভূতি নির্দেশ করতে ব্যবহৃত হয়। থিমগুলি আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ভিজ্যুয়াল দিকটি নিয়ন্ত্রণ করতে দেয় এবং সেরাগুলি আপনাকে এটি খুব সহজে করতে দেয় (কোড স্পর্শ না করে)।ার্ডপ্রেস থিমগুলি অন্বেষণ করা যাক WordPress.org এবং WordPress.com এর মধ্যে পার্থক্য।…

  • সেরা ৭ টি বিটকয়েন ওয়ালেট!

    সোহানুর রহমান সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে। বর্তমানে বেশিরভাগ লোক বিটকয়েনে ইনভেস্ট করতে আগ্রহী। প্রচলিত ধারণা মতে বিটকয়েনে ইনভেস্ট লোভনীয় মনে হলেও, বিভিন্ন বিষয়াদি রয়েছে যেগুলোর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয় কোন ওয়ালেট কার জন্য ভাল…

  • কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন :

    সফ্টওয়্যার ডেভেলপমেন্টে , একটি কার্যকরী ই-কমার্স ওয়েবসাইট নির্মাণের জন্য প্রযুক্তি, নকশা এবং বাণিজ্যিক দক্ষতার একটি ন্যায়সঙ্গত সমন্বয় প্রয়োজন । যদিও ঐতিহ্যগত উন্নয়ন পদ্ধতির মধ্যে একটি উপযুক্ত প্রযুক্তি স্ট্যাক এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নির্বাচন করা জড়িত । no-code এবং ওয়েবসাইট বিল্ডার প্ল্যাটফর্মের আবির্ভাব প্রক্রিয়াটিকে গণতান্ত্রিক করেছে, প্রযুক্তিগত দক্ষতাহীন ব্যক্তিদের নিজস্ব ই-কমার্স সমাধান তৈরি করতে ক্ষমতায়ন করেছে। শপিফাই, উইক্স এবং AppMaster মতো প্ল্যাটফর্মগুলি…

  • ভার্চুয়াল রিয়েলিটি কী? 

    ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিমুলেশনের সাহায্যে তৈরি ত্রিমাত্রিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়।   অন্যভাবে বলা যায়, ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের সাহায্যে তৈরি এমন এক ধরণের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়। একে সিমুলেটেড পরিবেশও বলা হয়। কম্পিউটার প্রযুক্তি ও অনুকরণ বিদ্যার প্রয়োগে কৃত্রিম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *