ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে ধনী ব্যাক্তির তালিকা প্রতিবছর বিভিন্ন ওয়েবসাইট প্রকাশ করে থাকে । পৃথিবীর ধনী ১% মানুষের যত সম্পদ আছে তা পৃথিবীর বাকি ৯৯% মানুষের মোট সম্পদের চাইতেও বেশী।
ইলন মাস্কঃ
৫০ বছর বয়সী বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন ইলন মাস্ক।
বিশ্বের সেরা ১০ ধনীর তালিকার ১ম নাম্বারে এই দারুন প্রতিভাবান মানুষটি রয়েছেন । ২২৯ বিলিয়ন ডলার তাঁর সম্পদের পরিমাণ । তিনি থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। ইলন মাস্কের আয়ের- সিংহ ভাগই প্রযুক্তিখাতে । উল্লেখযোগ্য কোম্পানিগুলো হচ্ছে, টেসলা এবং স্পেসএক্স।
এলন মাস্কের জীবনপঞ্জি বলছে,মাস্ক এর জন্ম ১৯৭১ সালের ২৮ জুন আফ্রিকার প্রেটোরিয়াতে । ইলন মাস্কের মা একজন কানাডিয়ান ও বাবা একজন দক্ষিণ আফ্রিকান। তিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বড় হয়েছেন।
১০ বছর বয়সে কম্পিউটারের প্রতি মাস্কের আগ্রহ
জন্মায় । সেই সময় তিনি কমোডোর ভিআইসি -20 ব্যবহার করে কম্পিউটিং শুরু করেন। মাস্ক নিজের মেধা ও অধ্যবসায়ের জোরে অল্প বয়সেই কম্পিউটার প্রোগ্রামিং শিখে ফেলেছিলেন । তিনি মাত্র ১২ বছর বয়সে একটি ভিডিও গেমের কোড তৈরি করেছিলেন । যা প্রায় $ 500-এ বিক্রি করেছিলেন। সেই থেকেই তাঁর উন্নতি শুরু।
হাইস্কুল শেষে মা আর ভাইবোন নিয়ে কানাডায় চলে যান মাস্ক। সেখানে ওন্টারিও’র একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও স্নাতক পাশ করেন যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়ায় পদার্থ আর অর্থনীতিতে। স্নাতকোত্তর শেষে পিএইচ ডি’র জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ঠিকই কিন্তু অর্থ উপার্জনের নেশায় পিএইচডি ডিগ্রি আর নেওয়া হয় না তার তবু সেই মাস্ক আজ বিশ্বের সেরা ধনী।
মাস্কের সঙ্গে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ট্যুইটার কেনার চুক্তি হয়েছে ।

Similar Posts

  • জে.কে.‌রাউলিং‌ (সফল মহিলা লেখিকা)

    সফল ব্যক্তিদের ব্যর্থতার গল্প –  বর্তমানে যারা সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত তারা তাদের জীবনের কোনো অংশে ব্যর্থ ছিলেন আর তাদের এই ব্যর্থতার হাত ধরেই তাঁদের জীবনে এসেছে সফলতা।  সফলতার গল্পগুলো আমাদের  দেখায় আমরা কতটা ভালো কিছু করতে পারি এবং তার চেয়েও বেশি আমাদের  আশা জোগায় আরো কতটা ভালো করতে পারবো। কিন্তু সত্যিকারের মানুষ  ও তাঁদের সফলতার গল্প…

  • মার্ক জুকারবার্গ

    জুকারবার্গ ফেসবুকের উদ্যোক্তাদের মধ্যে একজন ।  মার্ক জুকারবার্গ সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হওয়া মানুষ দের মধ্যে একজন। তার মোট সম্পদের পরিমাণ ১৩০ বিলিয়ন ডলার।  ছোট পরিসরে তার কলেজের ক্যাম্পাসে তিনি ফেসবুক চালু করেন। এখন  ফেসবুক  বিলিয়ন ডলারের কোম্পানি হয়ে গিয়েছে। Facebook CEO মার্ক জুকারবার্গ এর জীবনী – (Mark Zuckerberg Biography) মার্ক জুকারবার্গ-এর জীবনী এবং সফল-…

  • ব্যায়ামের আগে ও পরে কী খাবেন?

    ব্যায়াম শরীরকে ফিট রাখতে সাহায্য করে। একটি ভালো ব্যায়াম অনেক বিষয়ের ওপর নির্ভর করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাওয়া-দাওয়া। কেননা এই বিষয়ে ভালোভাবে খেয়াল না করলে ব্যায়াম কার্যকর না-ও হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ মতে ব্যায়ামের আগে ও পরে কী খেতে হবে তাঁরা জানিয়েছেন। ব্যায়ামের আগেঃ জিমে বা ব্যায়ামে যাওয়ার এক ঘণ্টা আগে কাবোর্হাইড্রেট জাতীয়…

  • রক্ত শূন্যতার ৫ টি লক্ষণ

    বিভিন্ন কারণে শরীরে রক্তশূন্যতা দেখা দিতে পারে। এটি সবচেয়ে বড় অপুষ্টি আয়রনের অভাব কিংবা থালাসেমিয়ার মতো রোগ-এর কারণ হতে পারে। এ ছাড়াও শরীরের অভ্যন্তরীণ ক্ষত থেকে হওয়া রক্তক্ষরণের ফলেও শরীরে দেখা দিতে পারে রক্তশূন্যতা। পরিবারের কেউ রক্তশূন্যতায় ভুগলে অন্যান্যদেরও হওয়ার ঝুঁকি বাড়ে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পুরুষদের ক্ষেত্রে প্রতি লিটার রক্তে ১৩৫ গ্রাম। আর নারীদের ১২০…

  • ক্যালসিয়ামের ঘাটতি পূরণে যেসব খাবার খাবেন

    ক্যালসিয়াম শরীরের অতি প্রয়োজনীয় উপাদান। এই খনিজ উপাদানটি আমাদের হাড় ও দাঁত শক্ত করে, ক্ষয় রোধ করে। স্নায়ু, হৃদস্পন্দন, মাংসপেশির কাজেও লাগে। কৈশোরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করলে পরবর্তী সময়ে ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যাগুলো কম হবে।সাধারণতঃ দুধ ও দুগ্ধজাত খাবারের মধ্য দিয়েই মানব দেহের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়। কিন্তু অনেক মানুষ ল্যাকটোজ ইনটলারেন্ট। অর্থাৎ,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *