ঈদুল ফিতর

আসিল ঈদের দিন রমজানের রোজার পরে
ঈদ মোবারক একে অন্যে জানায় ঘরে ঘরে।

আল্লার হুকুম রোজা-নামাজ বান্দার উপরে
রোজা রাখতে হয় একমাস বৎসরে বৎসরে।

আত্মসংযম রোজা হয় যে জন বুঝতে পারে
দূর করিয়া অন্তরের ময়লা পাক পবিত্র করে!

নূতন মিলন নূতন হৃদয়ে একটি বৎসর পরে
কতো কোলাকুলি ভালোবাসা পবিত্র অন্তরে!

যাকাত দান-খয়রাত ও ফিতরা আদায় করে
ধন দৌলত ভবের সম্পদ আল্লাহ দিলা যারে!

দয়া করে যে-জনে হতভাগা এতিমের উপরে
রোজার ফলে আল্লাহ পাকে তারে দয়া করে!

Similar Posts

  • মেহেরবান

    বিশ্ব ভ্রম্মান্ডে জীব জন্তু যতোখোদা তায়ালা সকলের জন্যেখাবার প্রদান করে যান ততো। অপরিসীম মেহেরবানী করেনতাঁর অনুগ্রহের ফলে অবিরামসুখ শান্তি সবার ভাগ্যে সারেন। ভাগ্যে কি পারেনি কেহ বলতেসফলতা লাভ করে নেয় তারাঠিক নিয়মে পারে যারা চলতে। প্রকৃতিতে যতো স্বগতিতে চলেচন্দ্র সূর্য তারা গ্রহ নক্ষত্র এসবউপকার করে যা সহজে মিলে। পরম করুণাময়ের দয়াও পাইতাঁর বন্দেগী করে গেলে…

  • মহাবিশ্ব

    মহাবিশ্বলয়ে যত রয়েছে সজীবসৃষ্টি লগ্ন থেকে নির্ভরশীল আছেআল্লাহ তায়ালার অসীম কৃপারউপর খাবার দাবার করে যাচ্ছেএর জন্য হবেনা কখনো নির্জীব। সকল তাঁর করুণার ফলে সক্রিয়অফুরন্ত দয়ার ভান্ডার খোদাপাকআবহমান কাল থেকে জীবনভরঅনবরত সরবরাহ রেখেছেন যতসৎপথে চললে হবেনাকো নিস্ক্রিয়। সৃষ্টি কর্তার করুনা ও দয়া অসীমআশরাফুল মাখলুকাত কত মানুষআরো ধরায় জলেস্থলে সর্বত্র খাদ্যসবার আছে কত অজস্র অগনিতযা কোন দিন…

  • জাগতিক

    দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে কেহতাহা নিয়ে বেঁচে থাকা অনেক ভালকেননা নিজের কষ্টের দরুন কারোজবাবদিহি করতে হয়নি কোন দেহ। অন্যকে কষ্ট দিলে জীবন তার ভরেঅভিশাপের বোঝা মাথায় নিয়ে যারআজীবন চলতে হয় আরো সেইরুপঅভিসম্পাতে কষ্টও থাকে তার তরে। আবেগ ও বিবেক দুইটি জিনিস ভিন্নবেশিরভাগ ক্ষেত্রেই আবেগ ক্ষতিকরবিবেক মানুষকে ভালো মন্দের বাছাইকরতে শিখায় সম্পর্কও করে না ছিন্ন।…

  • চোখ রাঙায় !

    স্বার্থান্বেষী ও শত্ৰুর দলেঅনল দেয় দেশে জ্বেলেহক কথাও বলতে গেলেরাঙায় যত চোখ খোলেকষ্ট ভোগে সকল মিলে! কেউ হল কালোবাজারিকতো ই করে মজুতদারিসারছে কত রিলিফ চুরিকরে সাধুবেশে ঘুরা ঘুরিঅনেকের চলে ধরাধরি! সুযোগের কত ধান্দা করিফায়দা লয় জোরাজোরিকরে স্বার্থ নিয়ে মারামারিউপার্জন করে বাড়ি গাড়িঅবৈধ পথে লজ্জা ছাড়ি! অশান্তি করেও লাভ নাইরিজেকের যত কিছু খাইসঠিক রাস্তায় চলরে ভাইইবাদত…

  • স্বতন্ত্র অনুপম

    স্বতন্ত্র অনুপম অস্তিত্বে নববধূর মতঅন্য কোন কিছুর মত নয় যে স্বয়ংনিজের নবজাতক শিশুর মত ভাললাগে অন্তস্থলের আদর মমতা যত। টিমটিমে ছোপেরই এই শিখা যেমনমানবীয় আঙুল মনন আর আত্মারযতো কারিশমা ভাষার এই অলঙ্কৃতবিস্ফোরণ জীবনে যা লাগে তেমন। সুন্দর পাখনাও গায়ে লাগিয়ে নেয়তাকে উড়িয়ে নিয়ে যায় যে উঁচুতেযেখান থেকে এই পৃথিবী আর তারবাসিন্দাদের যা মনোরম করে দেয়।…

  • খোলা আকাশের নীচে

    আকাশের নিচে ঢাকায় থাকে জীবিকার খোঁজেবাংলাদেশের রাজধানীসহ দেশের বিভিন্ন বড় বড়শহরে ভাসমান কতো মানুষ ফুটপাথে বাস ও লঞ্চটার্মিনালে অথবা রেল স্টেশনে দেখা যায় ঘুমাতেসহায় সম্বল সহ কাথা মুড়িয়ে রয়েছে চোখ বুঝে। এইসব স্থানে রয় অসংখ্য অগনিত ঘরহীন মানুষঅনেকের ই থাকার ব্যবস্থা না থাকায় তারা রাতকাটাতে বেছে নেয় এসব ঠিকানা আবার কাহারোঘর থাকলেও জীবিকার প্রয়োজন অথবা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *