এত নিষ্ঠুর

বৎস!সেদিন ছিলে পাশে
তখনতো বলেছিলে তুমি
দেখা হবে আগামী মাসে!

দিনের পর দিন চলে যায়
অশান্তি ও হতাশার মধ্যে
অপেক্ষায় তোমারই দায়!

তোমার অন্তর যা কঠোর
স্নেহ মায়া মহব্বত বলতে
কিছু নেই তুমি এত নিষ্ঠুর!

কেন এতই অবহেলা কর
সৃষ্টিকর্তাকে স্মরণে রাখো
আল্লার নির্দেশিত পথ ধর!

সহায়হীন যা ছিলে যেদিন
আল্লাহ ছাড়া শুধু ছিলেন
তিনি সহায় সম্বল সেদিন!

স্নেহময়ী মা তাঁর যা করুণা
অতুলনীয় আর অদ্বিতীয়
কখনোও সীমা যার ধরেনা!

জানো, তাঁর মর্যাদা যে কত
তসবিহ ও বেশী জপনা যত
অসন্তুষ্টিতে পাপী হবে শত!

মা বাবার সন্তুষ্টি রয়েছে যেথা
অমর বাণীতে উল্লেখ হয়েছে
আল্লাহর সন্তুষ্টি আছে সেথা!

Similar Posts

  • মা সব কিছুর উর্ধ্বে !

    পৃথিবীতে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব আছে যাহাজার হাজার শুভাকাঙ্ক্ষী সবশেষে একজনমানুষকে খুজে পাবেন যিনি শত আঘাত পেয়েশুধু ভবিষ্যত নিয়েই ভাবেন তিনি রয়েছেন মা! ভালো বাসার এত সম্পর্ক জড়ানো ই ঠিক নয়বন্ধুর সাথে সম্পর্ক চির দিনের জন্য হয় কোনকারনে ভেঙ্গে গেলে পরিশেষে আবার কখনোউপযুক্ত সময়ে যেনো কতো জোড়া লেগে রয়! কাউকেও সহজে বোকা বানিয়ে দিতে পারবেসরলতার সুযোগ নিয়ে…

  • ধন্যবাদ ছোটবেলা

    ছাত্র ছাত্রী যত যে যার মতো পড়া শোনায় ব্যস্তদেখা হলে কেউ কোন কথা বলে কেউ বলেই নাকেউ গল্পের বই পড়ে ও কেউ পাঠ্য পুস্তক হাতেনিয়ে গভীর মনোযোগ সহকারে একমনে পড়ছেকর্মচারীরা কর্মেই জড়িত যা তাদের উপর ন্যস্ত। খোলা মাঠটাই সবাইকে কাছে বরণ করতে হন্যসবুজ ও ছোট ঘাসগুলো মাটিতে ছড়ানো শিলকরই গাছের ছোটছোট যত পাতা আমের মুকুলজবা…

  • দীর্ঘস্থায়ী

    জীবনের লক্ষ্য একমাত্র স্বপ্ন পূরণ নয়তাই কোনো স্বপ্নকে পরিত্যাগ না করেসাথে নিয়ে চললে জীবন মূল্যবান হয়। কোন কাজ করলে জীবন হয় ব্যর্থ যেনএমন কোন কর্ম পৃথিবীতে নাহি পাওয়াযাবে ব্যর্থতায় ফিরে আশা কঠিন জান। আনন্দ উল্লাস ফুর্তি ও সুখে থাকাই চায়এ পৃথিবীর বেশী মানুষের কিন্তু অনেকসময় সুখ চাওয়াই দুঃখের মূল হয়ে যায়। জীবনের সাথে তিন জিনিস…

  • পুলসিরাত !

    আল্লাহ তাআলার নেয়ামত তাওবা করাসৃষ্টি কর্তার কাছে ক্ষমার জন্যে পথ ধরা। বান্দাকে ক্ষমার উপলক্ষ্য খোঁজেন তিনিযা কেন্দ্র করে বান্দার মুক্তি দিবেন যিনি। তাছাড়া দান করতে পারেন মাগফেরাততাঁর দয়ায় নিমিষে পার হবে পুলসিরাত! আর্থিক অভাব-অনটন থেকে মুক্তি দেনআল্লাহ বান্দার চরম দুশ্চিন্তা দূরেই নেন। দুনিয়া ও পরকালে মঙ্গল প্রয়োজন যারকরো অনেক বেশি তাওবা ইসতেগফার! যে জন নিয়মিত…

  • স্নেহাস্পদ

    মানুষ জাতি সবার শ্রেষ্ঠচাল চলন আচরণ আরকাজে কর্মে হবে উৎকৃষ্ট। গায়ে আছে শক্তি ও বলমহৎ উদ্দেশ্যে চলে যাওজীবনটি করো উজ্জ্বল। স্নেহাস্পদ কত বাছাধনযাতায়াতের রাস্তায় চলেরেখে যাও গুরুদের মন। জীবনটি ক্ষণিকের তরেতপস্যা সাধনায় কাটিয়েসমৃদ্ধি করো জীবন ভরে। নিয়ম মাফিক চলে যারাউপাসনা আরাধনাতে ইহপরকালে মুক্তি পায় তাঁরা।

  • কতো আহাজারি !

    অনেকদিন কথা হয়না তোমার সাথেআজ আবার মনের যত কথা বলতেশুরু করছি শতো দু:খের কথা যাতে! কয়েকটি বন্ধু মিলে দূরের যাত্রা করিবিরতিহীন বাসে পর্যায়ক্রমে সব উঠিউপস্থিত সবে খোদা তায়ালাকে স্মরি! আল্লাহর নাম নিয়ে বাস ছেড়ে দিলোদ্রুত বেগে চলে অনেক রাস্তা পেরিয়েএক মোড়ে হটাৎ গাড়ীটি উল্টে গেলো! চালক বেরিয়ে দৌড়ে দূরেই চলে যায়গাড়ির অনেকাংশ দুমড়ে মুচড়ে আরোজনগণ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *