ঐ শক্তি কে নিল
রে বাহাদুর তোমার শক্তি কই গেল
নির্যাতন বন্ধ হলো ও এলাকাসহ
দূর দূরান্তের যত মানুষ শান্তি পেল!
ছিলে শক্তিশালী ও পালোয়ান বীর
জনজীবন প্রতিনিয়ত ছিল অধীর
এখন শক্তিহীন দাপট হয়েছে ধীর!
জ্বালা যন্ত্রনার মাত্রা সীমাহীন ছিল
নিরিহ দুর্বল আরো অসংখ্য মানুষ
ভোগতো ঐশক্তি তোমার কে নিল?
হিংস্র দানবেরই মত আক্রমণ শত
অজানা অগনিত লোক ভোগতো
নিঃশেষ হয়ে গেছে ক্ষমতা ও যত!
আমরা আল্লাহর সৃষ্টির জীব সেরা
বুদ্ধি এবং জ্ঞান সব জাতির চেয়ে
বেশি আরোও উন্নত জাতি মোরা।
ঐশ্বর্য বিত্ত আধিপত্য ছিল যাঁদের
সময়ের বিবর্তনে সব বিলিন হয়ে
এখন নিঃশেষ হয়ে গেছে তাঁদের!
অন্যের সাথে ব্যবহার কর ভালো
সহিষ্ণু সহনশীলতা বজায় রেখে
চলো জীবনে ও জ্বলবে আলো।
মেহেরবান আল্লাহ পাক ই করিম
ধন সম্পদ আর জোর শক্তি বল
এসব করেন দান তিনি যে রহিম !