কতো দু:খ !

যতো পিতা মাতা আছেন জগৎ ভরে
সন্তানদের জন্যে তারা সব ত্যাগ করে
স্নেহ ও মমতার কোনো সীমা না ধরে!

ছেলে মেয়েদের জন্যে যত মোহ মায়া
শতো আরাম আয়েশ সুখ শান্তি এসব
ছেড়ে দিয়ে সন্তানদেরকে করেন দয়া!

কখনো দেখেন তো ওদের মলিন মুখ
সাহায্য ও সহানুভূতিতে হাসি ফুটাতে
না পারলে বেড়ে যায় মা বাবার দু:খ!

অসুখ বিসুখে আর ভোগে যদি জ্বরে
খাদ্য গ্রহণ না করে কতো দিন রজনী
কাটে কষ্টে তাঁদের জীবন বাজি ধরে!

চিন্তায় রয় শুধু সন্তান শীঘ্র মুক্তি পায়
উপাসনা আরাধনা পেরেশানি আরো
খাদ্য না খেয়ে রাত জেগে সময় যায়!

আল্লাহ তায়ালার অসীম কৃপার ফলে
তাঁদের ইবাদত বন্দেগী আর প্রার্থনায়
সন্তানসহ সবার সুখ এবং শান্তি মিলে!

Similar Posts

  • বিচিত্র মানুষ

    বিচিত্র এই পৃথিবীতে কত ধরনের মানুষএকেক জনের মন-মানসিকতা একেকরকম চলাফেরায় সবে কিন্তু করিও হুঁশ। পরিচয় হবে নানা ধরণের মানুষের সাথেতাদের মধ্যে কেউ ভালো কেউ খারাপ ওকেউ অভিনয়ের বশে হাত মিলাবে হাতে। চাল-চলন বৈশিষ্ট্যে অভ্যাস আর পছন্দএকে অপরের হতে থাকে আলাদা আরকেউ ধোকাবাজ যা সমাজের অপছন্দ। বর্তমানে শত্রুদের সাথে যে পরিমাণ দ্বন্দ্বএরও বেশি কলহে লিপ্ত অভ্যন্তরীণ…

  • অনেকে কষ্ট পায় !

    রাত পোহালেই মানুষ ছুটে যায়কেউ কোথায় প্রয়োজনের দায়অনেকে কতই যেনো কষ্ট পায়! সকাল সন্ধ্যায় কতো কিছু ঘটেভাগ্যে কাহারো যা অশান্তি রটেকেউ জানে না ললাটে কি জুটে? কাহারো উন্নতি বৃদ্ধি হয় কতোআনন্দ উল্লাস সমৃদ্ধি হয় যতোসুখ ও শান্তি বেড়ে আরো শতো! খোদার বন্দেগী যারা বেশী করেদুর্ভোগ অশান্তি কতো পড়ে ঝরেসুখ আর শান্তি ভাগ্যে ঘটে পরে! মনের…

  • মাহাত্ম্য

    আমাদের স্রষ্টা দয়াময় কতোসৃষ্টির প্রথম হতে এ পৃথিবীতেঅসংখ্য জীব জন্তু পশু পাখিকল্যাণে রেখেছেন শত শতো। সব প্রাণীকে করেছেন অধীনসৃষ্টির শ্রেষ্ঠ জাতি মোরা কেহঅন্য কোনো জীবের কখনোসৃষ্টিকর্তা করেন নি পরাধীন। আসমান জমিন তরু ও লতাপাহাড় পর্বত নদী নালা খালবিল সমুদ্র সাগর ও মহাসাগরসবই কল্যাণে আছে যথাতথা। খোদা তায়ালার মহিমা অসীমআমরা তাঁর বান্দা তিনি সর্বত্রবিরাজমান সবার সুখে…

  • উপাসনা

      বিশ্বের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে মানুষ তাঁদের চলা ফেরায় থাকতে হবে হুশ! মানুষ আল্লাহ ও রাসুলের পথে চলে   শয়তান বিপরীত পথেই চলতে বলে।  ইমান আমল আখলাক সঠিক রেখে  কল্যাণের পথে চললে সে যায় বেকে! ওরা চায় নেককারদের কুপথে নিতে  পথ ভ্রষ্ট করে ও চায় জাহান্নামে দিতে! পরহেজগার আমলদার রয়েছে যারা কুমন্ত্রণা থেকে রেহাই পেতে চায়…

  • খোদার করুণা !

    কতো দুর্ভোগে লোকযতোই অশান্তি শোকচেপে রাখে শত দু:খ! অনেকে প্রকাশ করেকাঁদেও অধিক শুরেচুখের পানি যা ঝরে! কোনো আঘাত পেলেআরো দু:খ যদি মিলেব্যথার আগুনে জ্বলে! সময়ই যায় হেলে ধুলেকাজকর্ম রেখে ফেলেভাগ্যে সুখ নাহি মিলে! আল্লার দয়ায় যে রয়অসীম শান্তি কত হয়কোন অসুখী সে নয়!

  • হুলস্থূল

    সাত সকালে গন্ডগোলচতুর্দিকে ছুটছে মানুষকোলাহল আর হুলস্থূল! দৌড়াদৌড়ি করে যায়কার আগে কে পৌঁছবেদুর্ঘটনা যে দেখতে পায়! চৌরাস্তার একটি মোড়বিরতিহীন বাস গাড়িটিদুর্ঘটনায় রয়েছে যে দূর! দুমড়ে মুচড়ে যায় গাড়িকত হতাহত আছে পড়িলোকে তুলে তাড়াতাড়ি! নিহত পড়ে রয়েছে যারাউপস্থিত সকল ব্যস্ততায়কেমনে বাড়ি নেয় তারা! আহতের সংখ্যা ও যতবাহনে তুলে ওদের লয়চিকিৎসালয়ে নেয় দ্রুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *