কতো ব্যথা সয় !

সন্তান যখনি বাড়ি থেকে বের হয়
তার বিরহ ব্যথা যতো মাতায় সয়!

রাস্তায় চলতে চলতে এগিয়ে যায়
অপলক দৃষ্টিতে তাকিয়ে রয় মায়!

কতো অশান্তিতে যেন মাকে পায়
পেট ভরে খানা খাদ্যও নাহি খায়!

আরাধনা উপাসনায় লেগে থাকে
অনুনয় বিনয়ে আল্লাহকে ডাকে!

সুখ শান্তিতে যেন থাকে বাছাধন
তাসবীহ তাহলীল করে দিয়ে মন!

সন্তানের বালা মুসিবত দূরে নাও
তার অন্তরে যতো সুখ শান্তি দাও!

আল্লাহ তায়ালা ছাড়া উপায় নাই
সহি সালামত যেন সন্তানকে পাই!

সৃষ্টিকর্তা আমাদের কতো দয়াময়
জীবন যুদ্ধে যতো লাভ করে জয়!

কায়মনে প্রার্থনায় চাই মেহেরবানী
সব মা বাবা সন্তানের কল্যাণকামী!

Similar Posts

  • চিটিংবাজ

    চিটিং বাজদের দৌরাত্ম কততাদের বাটপারির পথও শত।ওদের ধান্দাই অসংখ্য থাকেকষ্টে ফেলে সুজুগের ফাঁকে।হারামীও ধান্দাবাজের ফন্দিখল মিথ্যা কথায় করে বন্দি।আখেরাতের তাদের নেই ভয়কেবল উদর পূর্তি করলে হয়।সকাল অবধি তাদেরই ধান্দাঠকায় যত সহজ সরল বান্দা।সাধু বেশী বাটপারদের ই দলমিলে খায় যতো অবৈধ জল।নির্লজ্জ বাটপারও চিটিংবাজযখন তখন যত পাল্টায় সাজ।ভয়ংকর তাদের ফাঁকির ফাঁদভেল্কি বাজিতেই লাগায় তাজ।হারামখোর আরো দাপট…

  • কবিতা

    আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে অদ্য০২.০৩.২০২৩ খৃঃ, রোজ বৃহস্পতি বার ;স্বহস্তে লিখা কবিতা সর্ব মোট ৩০০ টিতেপৌঁছে গেছে । আমার রচিত প্রথম কবিতা” শ্রাবণী ” এবং শেষ কবিতাটির নাম —” পহেলা এপ্রিল ” । সৃষ্টিকর্তার অসীমদয়া এবং সকলের দোয়া / সহযোগিতায়এ রকম একটি অভীষ্ট লক্ষ্যে উপনীত হতেপারায় আমি আপনাদের অশেষ ধন্যবাদজ্ঞাপন এবং আল্লাহর শুকরিয়া আদায়করছি ।…

  • প্রস্থান !

    চীর স্মরণযোগ্য আজকের এ দিনসহকর্মী জনাব মোঃ মমিনুল হকের বিদায়ী অনুষ্ঠানে ছোট্ট এক কবিতাআমি আবৃত্তি করে যাব সরেজমিন! বিদায়ের ব্যথাতে চোখে আসে জলঅদ্যকার আমার বিদায়ী আন্তরিকসহকর্মীর সাথে অসংখ্য ও অগনিতকত দিন কাটলো সিলেটের কর্মস্থল! সুখ ও দুঃখ ভাগাভাগি করে নিতামউভয়ের ব্যক্তিগত পারিবারিক আরো অফিসিয়ালি বিষয় পরস্পরের মধ্যে তাতে কতো যেন সহযোগিতা পেতাম! আগামীতে হয়তোবা দূরে…

  • কু পথে নিছে !

    বর্তমান অতীতের কি আর মিল আছে?নিঃস্বার্থ মায়া নাই ঘুরছে স্বার্থের পাছে! বলো এখন তো কোথায় যে শান্তি পায়মদ ও গাজা খায় আর শান্তি তো নায়! এ জামানায় দেশ দরদী সিগারেট খায়চিন্তা ফিকির করে তার দিন চলে যায়! কতো পাগল কামিনী-কাঞ্চনের নেশায়পত্র পত্রিকায় অশালীন ছবি দেখা যায়! মেয়ে স্বাধীনতা চায় যুগে সুযোগ দিছেখামখেয়ালী তাদের তো কু…

  • প্রাক্তন ঈদ

    প্রতি বছর ঘুরে ঈদ আসেদল মত নির্বিশেষে সবারইঅন্তরেতে ঈদের অনাবিলআমোদে পরষ্পরে সকলেকোলাকুলির শেষে মিশে। প্রাক্তন রীতি রেওয়াজ মতঈদের আগমনী বার্তা যখনশুরু হত গ্রাম্য শিশুরা জমিথেকেও নাড়া কুড়িয়ে নিয়েগোসল করে অগ্নি পোহাত। একত্রে গোসল করার জন্যছোটো ছোট ছেলে মেয়েরাভোর থেকে প্রাণের খুশিতেআনন্দ উল্লাসে সবাই মিলেঝুলে নিজেদের ভাবত ধন্য। পুকুরে নেমে ডুব ঝাপ দেয়পৌষ কিংবা মাঘের প্রচণ্ডোঠান্ডায়…

  • মন শান্তি হয়

    সকালে ডাইনিং রুমে আছি বসেস্নেহের নাতনীটি দাঁত ব্রাশ করেমুখ হাত ধুয়ে এসে একত্রে মিশে। নাস্তা শেষ করে এক সময় বলেবেড়াতে চাই তয় আমি সুধালামশোন আচ্ছা যাব তুমি খুশি হলে। অনুনয় বিনয়েতে রওয়ানা দেইএকটি লাইটেস গাড়ী দ্বারা সবেনাস্তা পানীয় যা সাথে করে নেই। কত দূরের রাস্তা পাড়ি দিয়ে যাইআনন্দ উৎসব অনুষ্ঠানও ছিলোসেথায় আত্নীয় স্বজন কতো পাই।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *