কতো লোভী তারা
দেশে অনেক লোক সুবিধা ভোগ করে
পৃথিবীর কোনো দেশ তাদের জন্য এত
না পেলে শুধুই চাই চাই শব্দ নাহি ধরে।
এক প্রজাতি ওরা হলো তৃপ্তি নাহি পায়
খেয়ে কিছু আরোও খেতে চায় সর্বদা
কেবল খেয়েও বলে মোটেই নাহি খায়।
সরটুকু দুধের ওপর থেকে ই খেয়ে নেয়
এমন বদ-অভ্যাস খেয়ে খেয়ে হয়ে যায়
যাই দেখে তাই তাদেরকে যেন সব দেয়।
নুলো ডুবিয়েও খেয়ে নেয় সকল মাখন
কিন্তু অত্যন্ত নির্মম নিয়ম হলো তাদের
সকল খেতে খেতে আর পায় না তখন।
চলতে আর ফিরতেই পারছে তো পুরো
মন মতো যথায় তথায় ঘুরাঘুরি করছে
এসবই থমকে রয় যখন হয়ে যায় বুড়ো।