কষ্টে মেধাবী ছাত্র
রাস্তায় দেখি এক ছেলে নাম হয় তার তাজ
চোখে মুখে ফুটে উঠছেই যেন চিন্তার ভাঁজ!
পেরেশানি করছে নিয়ে কোন একটা বিষয়
কাউকে বলছেও না কষ্টে ভোগছে নিশ্চয়!
হয়তোবা খুব লুকিয়ে সে চাপা করছে কান্না
অভাবের জন্যও ঘরে কোন কিছু নেই রান্না!
ছেলেটি অত্যন্ত আরোও মেধাবী এক ছাত্র
একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছে মাত্র।
ব্যাচের ফার্স্ট বয় আরও হাইয়েষ্ট মার্ক পায়
প্রথম থেকে পরীক্ষায় ভাল ফল পেয়ে যায়!
কাউকে বুঝতে দিচ্ছেনা পেরেশানির কারণ
জীবনে চাল চলনেরই গতি তার অন্য ধরন।
মা বাবা অভাব অনটন বলতে করেছে বারণ
উপদেশ বানী পিতা মাতারও রেখেছে স্মরণ!
নতুন সেমিস্টারের আজ নিবদ্ধন তো চলছে
সে ছাড়া সব স্টুডেন্টস নিবন্ধন করে ফেলছে!