চাই না প্রতিদান
সবারই কম-বেশি অভাব-অনটন আছে
এর মাঝেই নিঃস্বার্থভাবে সমাজে আরো
প্রত্যেক জনগণ যতো অসহায় পরিবার
তাদের পাশে দাঁড়ানোও দায়িত্ব রয়েছে।
মানুষ অভাবীদের জন্যই দাঁড়ালে পাশে
আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে অভাব-অনটন
থাকা সত্ত্বেও এর বিনিময়ে আল্লার পক্ষ
থেকে পুরস্কারের ঘোষণা রয়েছে শেষে।
জান্নাতিদের উদ্দেশ্যে সৃষ্টিকর্তা বলেন
তাঁদের প্রাপ্ত নিয়ামত ও গুণাবলী এতো
তারা আহার্যের প্রতি যা আসক্তি সত্ত্বেও
অভাবীদেরকে খাবার দান করে চলেন।
আল্লাহর সন্তুষ্টির জন্য আহার্য করি দান
তোমাদের জন্যে এর বিনিময়ে কেহো ই
আমরা কোনো প্রতিদান কখনো চাই না
এতে আল্লাহ বাড়িয়ে দিবেন মান সম্মান!