টুইটার থেকে ইনকাম করার ৭টি উপায়

বর্তমানে টুইটার থেকে ইনকাম করা বেশ সহজ। বর্তমান সময়ে অনলাইনে ইনকামের অনেকগুলো জনপ্রিয় মাধ্যম রয়েছে, তার মধ্যে টুইটার একটি।

টুইটারে কাজ করে আপনি ভালো একটি এমাউন্ট ইনকাম করতে পারেন।

টুইটারে ইনকাম করাটা অনেকটাই সহজ । কিন্তু প্রয়োজন পড়বে আপনার ধৈর্যের ।

আপনি যে সময়টা সোশিয়াল মিডিয়াতে ব্যয় করেন অযথা, সে সময়টা আপনি ইচ্ছা করলেই অনেক টাকা ইনকাম করতে পারেন, টুইটারে নিজের ফলো-ওয়ার বাড়িয়ে।

টুইটার অনেকটা ফেসবুকের মতোই। কিন্তু এই সাইটে যে কোনো খবর অনেক তাড়াতাড়ি ভাইরাল হয়, এবং সহজেই নিজের ফলোওয়ার বাড়ানো যায়।

আজ আমি টুইটারের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন, সব নিয়ে আজ আলোচনা করবো।

নিচে জনপ্রিয় কিছু মাধ্যম দেওয়া হলো যার মাধ্যমে আপনি টুইটার থেকে ইনকাম করতে পারেন।

টুইটার থেকে ইনকাম :

১. লিংক শেয়ার করে টুইটার থেকে ইনকাম

জনপ্রিয় কিছু URL Shortenen ওয়েবসাইট

linkvertise

shorte

shrinkme

exe

fc

shrinkearn

উপরের এসব সাইট থেকে লিংক তৈরি করে, টুইটারে শেয়ার করার মাধ্যমে টাকা আয় করতে পারবেন।

জিনিসটা আরেকটু সহজ ভাষায় বলি, ধরুণ, https://priyocareer.com/উদ্যোক্তা/ব্যবসার-আইডিয়া/ এই লিংকটাকে আপনি কপি করলেন এবং তারপর লিংকটিকে নিয়ে URL Shortener সাইটে গিয়ে কনভার্ট করে নিবেন।

কনভার্ট করার পর লিংকটি অনেকটা এরকম হবে, https://shor.ly/cakj

এখন এই লিংকটি টুইটারে শেয়ার করবেন এবং ক্যাপশনে দিবেন, ১০০টি বিজনেস আইডিয়া একদম ফ্রি।

তখন এই লিংকটিতে যখন কেউ ক্লিক করবে তখন, প্রিয় ক্যারিয়ারের সাইটে তো যাবেই, মাঝখান দিয়ে ক্লিকের জন্য আপনি টাকা পাবেন।

০২. কন্টেন্ট মনিটাইজ

টুইটারেও কিন্তু আপনি ফেসবুক বা ইউটিউবের মত কন্টেন্ট মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। 

https://create.twitter.com এই লিংকে গেলেই আপনি টুইটারে ইনকামের বিস্তারিত জানতে পারবেন।

টুইটারে আপনি ভিডিও দিলে দুই ধরণের মনিটাইজ করতে পারবেন।

যেমন:

Amplify Pre-roll: আপনি ভিডিও পাবলিশের সময় টুইটারের ১৫টি ক্যাটেগরির যে কোন ক্যাটেগরি বাছাই করে ট্যাগ সহ ভিডিও পাবলিশ করবেন।

তারপর টুইটার সেই ট্যাগের উপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখাবে। আর এই বিজ্ঞাপন থেকে আপনি ইনকাম করতে পারবেন।

Amplify Pre-roll

Amplify Sponsorships:

এই অ্যাডগুলো আপনার লাইভ ভিডিওতে, নরমাল ভিডিওতে দেখাবে।

সাধারণত আপনার ব্রান্ডের সাথে যায় এমন এডগুলোই দেখাবে।

যেমন আপনার খাবারের পেজ। সে ক্ষেত্রে আপনার ভিডিওতে খাবারের সাথে সম্পর্কিত বিজ্ঞাপনগুলোই দেখাবে। আর এই বিজ্ঞাপন থেকে আপনি ইনকাম করতে পারবেন।

Amplify Sponsorships

তবে, আপনার অ্যাকাউন্ট লোকেশন অবশ্যই : Australia, Brazil, Canada, Egypt, France, India, Indonesia, Japan, Korea, Republic of Kuwait, Lebanon, Malaysia, Mexico, Philippines, Qatar, Saudi Arabia, Singapore, Spain, Thailand, United Arab Emirates, United Kingdom, United States

আরও কিছু শর্ত :

অ্যাকাউন্ট ভ্যারিফাইড থাকতে হবে।

Safe For Ads content guidelines এর পলিসি অনুযায়ী আপনার কন্টেন্ট হতে হবে।

টুইটারে নিয়মিত ভিডিও পাবলিশ করতে হবে।

অ্যাকাউন্ট দিয়ে স্পাম বা অনৈতিক কাজে যুক্ত থাকা যাবে না।

ভিডিও অবশ্যই ভাল কোয়ালিটির ও নিজস্ব ভিডিও হতে হবে।

০৩. টুইটার সুপার ফলো :

আপনাকে ফলো করতে হলে, ফলোয়ারদের টাকা দিতে হবে।

আর এই টাকাই হবে আপনার ইনকাম। যদিও সবাই অ্যাকাউন্টের জন্য সুপার ফলো সেট আপ করতে সক্ষম হবেন না।

এটি শুধুমাত্র সেই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত:

যাদের সর্বনিম্নে 10,000 ফলোয়ার আছে।

গত 30 দিনের মধ্যে অন্তত 25 বার টুইট করতে হবে।

আপনার লোকেশন আমেরিকাতে থাকতে হবে।

সুপার ফলো :

আপনি যদি নিয়মিত কন্টেন্ট তৈরি না করে থাকেন, তাহলে এটি আপনার জন্য না।

আপনি যদি টুইটার থেকে আসলেই নিজের ক্যারিয়ার গড়তে চান এবং ইনকাম করতে চান তাহলে নিচের দেওয়া পরামর্শগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন।

এগুলো না মেনে আপনি কখনোই টুইটার থেকে ইনকাম করতে পারবেন না।

নিজের দক্ষতা এবং ইউনিক আইডিয়া নিয়ে টুইটারে ইনকাম করার জন্য চেষ্টা করতে হবে।

প্রথমে ব্যর্থ হতে পারেন তবে চেষ্টা করতে থাকলে ধৈর্য নিয়ে অবশ্যই আপনি পারবেন তাই চেষ্টা করতে থাকুন।

আপনার অ্যাকাউন্টটি মানুষের প্রয়োজন এবং দরকারি হতে হবে অবশ্যই ।

অশ্লীল কিংবা সমাজে আঘাত আনে এমন কিছু প্রচার করা থেকে বিরত থাকুন।

নিজের তথ্য এবং আপনার প্রচার করার যে কোনো কিছুই রিয়েল এবং ইনফরমেটিভ যুক্ত করার চেষ্টা করবেন।

আপনার যদি টুইটার একাউন্ট না থাকে। প্লে-স্টোর থেকে ইন্সটল করে একাউন্ট খুলে নিন।

তারপর আপনাকে একটি প্রফেশনাল গ্রুপ তৈরি করতে হবে। এই গ্রুপ থেকেই আপনার ইনকাম আসবে।

তাই চেষ্টা করবেন যেনো আপনার গ্রুপটি সুন্দর করে সাজানো থাকে।

যেনো মানুষ আপনার গ্রুপটাতে ঢুকলেই বুঝতে পারে, কি বিষয় নিয়ে আপনার গ্রুপটি।

এরপর সব থেকে প্রয়োজনীয় যে জিনিস তা হল Follower.

আপনার অডিয়েন্স বা ফলোয়ার আনতে হবে গ্রুপে। যতক্ষণ পর্যন্ত না আপনার টুইটার গ্রুপে অনেক ফলোয়ার / অডিয়েন্স থাকবে; ততক্ষণ ইনকাম শুরু করতে পারবেন না।

তাই ইনকাম শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই বিভিন্ন ফলোয়ার্স / অডিয়েন্স প্রয়োজন হবে।

ফেসবুক, ওয়েবসাইট, ইউটিউবের মাধ্যমে Follower বাড়াতে পারেন আপনার টুইটার গ্রুপে।

সুপার ফলোর মাধ্যমে আপনার টুইটার ইনকাম শুরু করতে পারবেন

০৪. নিজের গ্রুপ তৈরি করে এফিলিয়েট / সিপিএ মার্কেটিং করে।

বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট আছে। আপনি সেসব ওয়েবসাইটের প্রডাক্টের লিংক আপনার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করবেন।

তারপর আপনার দেয়া লিংক থেকে কেউ যদি কোন পণ্য ক্রয় করে তাহলে আপনি উক্ত ক্রয়ের জন্য কমিশন পাবেন।

এরকম অ্যাফিলিয়েট করার অনেক ওয়েবসাইট আছে।

অ্যাফিলিয়েট মার্কেটিং করার সাইট:

Amazon Associates

impact.com

CJ

Avangate

টুইটার থেকে ইনকাম

০৫. রিটুইট

Retweet করে টুইটারে ইনকামের বড় একটা সুযোগ রয়েছে।

আপনার এখন মনে হতে পারে retweet করে কিভাবে টাকা ইনকাম করবেন আপনি?

উদাহরণ ধরুন, একজন বিক্রেতা তার কোন একটি পণ্য বিক্রির জন্য টুইটারে tweet করলো।

এখন আপনার যদি কোন পপুলার টুইটার একাউন্ট থাকে, তাহলে আপনি ঐ tweet টি retweet করে আরও কত বেশি মানুষের কাছে তা পৌঁছে দিতে পারছেন।

ফলে বিক্রেতার বিক্রি অনেক গুণ বেড়ে যাবে। আর আপনি পেয়ে যাবেন একটা বড় এমাউন্টের টাকা তার কাছ থেকে।

তবে retweet এর কাজ করতে হলে আপনার অবশ্যই অনেক ফলোয়ার আছে এমন একটি টুইটার একাউন্ট লাগবে এবং বিক্রেতার সাথে ডিল বা কন্ট্রাক্ট থাকতে হবে এ বিষয়ে।

তাহলেই সে আপনার মাধ্যমে যা বিক্রি হবে তার কমিশন দিবে।

০৬. Background Image তৈরি :

এটি টুইটারে খুবই জনপ্রিয় একটা কাজ। সাধারণত বিভিন্ন ছোট-বড় কোম্পানি ও সেলেব্রিটিরা তাদের ছবির জন্য বা পেজের জন্য background ইমেজ তৈরি করতে চায়।

আপনি যদি ভালো কোয়ালিটি সম্পন্ন ইউনিক background image তৈরি করে দিতে পারেন, তাহলে তার মাধ্যমে প্রচুর ইনকাম করতে পারবেন আপনি।

এই কোম্পানি গুলো সাধারণত টুইটারের মাধ্যমে এসবের বিজ্ঞাপন দিয়ে থাকে। 

গ্রাফিক্স ডিজাইন শেখা থাকলে এই কাজগুলো অনায়াসে করতে পারবেন।

যতো বড় কোম্পানির জন্য কাজটা করতে পারবেন ততো লাভ।

আমি বলছিনা যে, প্রথমেই আপনি বড়ো ধাপে পা রাখতে পারবেন।

আস্তে আস্তে ধৈর্য ধরে ছোট ছোট কাজগুলো করতে থাকুন সাফল্য আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন।

আমরা সাধারণত একটা অনলাইন ইনকাম এর মাধ্যম খুজে পেলে কাজ শুরু করে দেই আর কিছুদিন কাজ করেই অধৈর্য হয়ে পড়ি যার কারণে কোনও কাজেই সফল হতে পারি না।

অনলাইনে ইনকাম করে আপনি কোটি কোটি টাকাও ইনকাম করতে পারবেন যদি নিজের ধৈর্য বজায় রেখে কাজ চালিয়ে যেতে পারেন।

পরিশেষে :

এই ছিল আজকে, টুইটার থেকে ইনকাম করার নিয়ম কানুন।

এখানে কিছু পদ্ধতি আছে যেগুলো করার জন্য USA ভিত্তিক অ্যাকাউন্ট প্রয়োজন হয় ।

তাই, চেষ্ঠা করবেন আপনার অ্যাকাউন্টগুলো USA ভিত্তিক তৈরি করার এবং আপনার ফলোয়ারগুলো যেন সেই দেশের হয়।

Similar Posts

  • ব্লগার কি

    ব্লগার হল গুগলের একটি ফ্রি ব্লগিং সেবা।১৯৯৯ সালে শুরু হয়েছিল পাইরা ল্যাবস দ্বারা, ইহা ২০০৩ সালে গুগল দ্বারা অধি- গ্রহণ করা হয়েছিল। ব্লগার একটি ফ্রি ব্লগ হোস্টিং সার্ভিস যা  বিনা পয়সায় আপনাকে একটি ব্লগ তৈরি করতে দেয় । বিনামূল্যে আপনি একটি ব্লগ স্পট সাবডোমেনও পান। ভালো কিছু দেখতে আপনার ব্লগের ঠিকানাটি হবে: www.yourname. blogspot.com। যাইহোক,…

  • ইন্টারনেটের বৈশিষ্ট্য (Features of the Internet)

    ইন্টারনেটের অনেকগুলি বৈশিষ্ট বা পরিষেবা রয়েছে যার মধ্যে কয়েকটি আমরা নীচে উল্লেখ করেছি। ফাইল ট্রান্সফার প্রোটোকল (FTP): একটি কম্পিউটার নেটওয়ার্ক থেকে অন্য কম্পিউটার নেটওয়ার্কে ফাইল স্থানান্তর করতে এফটিপি ব্যবহার করা হয়। Archi: Archie FTP-তে সংরক্ষিত ফাইল খুঁজে বের করতে ব্যবহৃত হয়। ইলেক্ট্রনিক মেইল (E-mail): ইমেইলের মাধ্যমে তথ্য বা বার্তা পাঠানো বা গ্রহণ করা হয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (Www): Www এর মাধ্যমে, ব্যবহারকারী তার পরিষেবা বা সংস্থার সাথে…

  • ইন্টারনেট ব্যবহারে সচেতনতাঃ

    ইন্টারনেট ব্যবহারে সচেতনতামূলক আলোচনায় হাত তুলে এর অপপ্রয়োগ করবে না বলে শিক্ষার্থীদের শপথ ।  প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ | ১৮:০০ FacebookXWhatsAppLinkedInTelegramMessengerEmailShare শিশু-কিশোরদের মধ্যে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ০২ আগস্ট ময়মনসিংহ মাইজবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এবং চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক প্রচারাভিযান…

  • কীভাবে ডিজিটাল পণ্য বিক্রি করবেন :

    আপনি আপনার ডিজিটাল পণ্যগুলির জন্য স্টোরফ্রন্ট রাখবেন না, তবে আপনাকে একটি সীমিত জায়ও পরিচালনা করতে হবে না। তাহলে কেন Shopify বিক্রি? কারণ এটি অতি স্কেলযোগ্য এবং বৈশিষ্ট্য সমৃদ্ধ। যদি আপনি এমন গতিতে ডিজিটাল পণ্যগুলি সরিয়ে নিয়ে থাকেন যা আপনার তৃতীয় পক্ষের বিক্রেতার চেয়ে আপনার সাইট থেকে সরাসরি বিক্রয় করা প্রয়োজন Etsy মত ওয়েবসাইট এবং অ্যামাজন, তারপরে Shopify…

  • ফেসবুক মার্কেটিং (Facebook Marketing) কিভাবে করবেন? বাংলাদেশে কেন এটি জনপ্রিয়?

    বর্তমান এই প্রযুক্তির যুগে ব্যবসা-বাণিজ্যে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই অনলাইন মার্কেটিংয়ে আসতে হবে। নতুবা কোন ভাবেই সফলতার উচ্চ শিখরে উঠতে পারবেন না। অনলাইন মার্কেটিং এর ব্যপক পরিধি আছে। যেমন: ইমেইল মার্কটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং, ব্লগ মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং ইত্যাদি।  সোস্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে Facebook Marketing সবচেয়ে বেশি জনপ্রিয়। আজকের ইনফোতে Facebook Marketing কিভাবে করবেন ? সেই…

  • বিজনেস ওয়েবসাইট এর জন্য কোন সিএমএস (CMS) প্লাটফর্ম বেস্ট?

    Post published:April 11, 2023 Post category:ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট / ওয়েব ডেভেলপমেন্ট / ওয়েবসাইট মেইনটেনেন্স আপনি কি ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা শুরু করেছেন। কিন্তু আশানুরূপ সেল পাচ্ছেন না? তাহলে নিশ্চয় আপনার টার্গেট হবে ভালো সেল জেনারেট করা। সেক্ষেত্রে একটি কার্যকরী উপায় হলো অনলাইন উপস্থিতি তৈরি করা। আর অনলাইন উপস্থিতির সবচেয়ে ভালো মাধ্যম একটা বিজনেস ওয়েবসাইট।  বিশেষজ্ঞদের মতে একটি ওয়েবসাইটের মাধ্যমে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *