তিন রোগের মরণ কামড়

মৃত্যু বাড়ছে হার্ট, ক্যান্সার ও কিডনি রোগে।
দেশে প্রতি দিন অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। এর সিংহ- ভাগই আক্রান্ত হার্ট, ক্যান্সার ও কিডনি রোগে। এ সব দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় হাজারো নতুন প্রযুক্তির সম্মিলন ঘটলেও বাগে আসছে না অসুখ। দেশে বর্তমানে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৫ লাখ এবং কিডনি রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ৮০ লাখ।

এ ছাড়া হৃদ রোগে প্রতি বছর মারা যাচ্ছে প্রায় ৮৯ হাজার মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৫ সালের প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর অসংক্রামক ব্যাধিতে মৃত্যু হয় ৫ লাখ ২৩ হাজার বাংলাদেশির। এর মধ্যে ৫৯ শতাংশ মানুষ মারা যায় হার্ট, কিডনি, ক্যান্সার সহ বিভিন্ন অসংক্রামক ব্যাধিতে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যা- লয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেশে অসংক্রামক রোগ প্রতিরোধে বিশেষায়িত হাসপাতাল থেকে শুরু করে জেলা উপ- জেলা পর্যায়েও সেবা প্রদান করা হচ্ছে।

হার্ট, ক্যান্সার ও কিডনি রোগ প্রতিরোধে নেওয়া হয়েছে গুরুত্ব পূর্ণ কিছু পদক্ষেপ। এ সব রোগ নিরাময়ে উন্নতমানের চিকিৎ- সার পাশা পাশি গবেষণায়ও জোর দেওয়া হচ্ছে। তবে রোগীর তুলনায় আমাদের জন বল ও অবকাঠামো খুবই কম।

ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছেঃ

দেশে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ দেওয়া মানুষের সংখ্যা বাড়ছে।
ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ক্যান্সারের কারণে ৭ দশমিক ৫ শতাংশ মানুষ মারা যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ২০৩০ সাল নাগাদ তা ১৩ শতাংশ ছাড়িয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৫ সালের প্রতিবেদনে দেখা যায়, দেশে প্রতি বছর ১ লাখ ২১ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আর মৃত্যু বরণ করছে ৯১ হাজার। কিন্তু রোগের প্রকোপ এবং রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসার অবকাঠামো ও জন বল বাড়ছে না সে তুলনায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্রতি ১০ লাখ জনের জন্য একটি রেডিও থেরাপি চিকিৎসা কেন্দ্র প্রয়োজন। সে
অনুযায়ী বাংলাদেশের ১৬ কোটির অধিক   মানুষের জন্য প্রয়োজন রেডিও থেরাপি মেশিন ও প্রয়োজনীয় দক্ষ জনবল সংবলিত ১৬০টি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র। অথচ দেশে মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল সহ মাত্র কয়েকটি বিভাগীয় শহরের হাসপাতালে এ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। অধিকাংশ হাসপাতালেই রেডিও থেরাপি চিকিৎসার মেশিনই নেই। দেশে ক্যান্সারের চিকিৎসা অপ্রতুল। সরকারি- বেসরকারি মিলিয়ে মোট ১৫টি চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। এর মাধ্যমে বছরে মাত্র ৫০ হাজার রোগীকে চিকিৎসার আওতায় আনা সম্ভব। বাকি প্রায় ১ লাখ রোগীর অধিকাংশই অজ্ঞতা ও কুসংস্কারের কারণে হয় চিকিৎসা বঞ্চিত, নয় তো অপচিকিৎসার শিকার হন। সারা দেশে এ-সম্পর্কিত বিশেষজ্ঞ চিকিৎসক পদের সংখ্যা মাত্র ৮৫। একই সঙ্গে প্রতি ৩ হাজার রোগীর জন্য একটি মাত্র শয্যা বিদ্যমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী, ওই বছর দেশে নারী-পুরুষ মিলিয়ে ৯০ হাজার ৭০০ জন ক্যান্সারে মারা যান। এ সংখ্যা ওই বছরের মোট মৃত্যুর ১০ শতাংশেরও বেশি।

ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ফোরামের প্রধান সমন্বয়ক রেডিওলজিস্ট ও ক্যান্সার হাসপাতালের ক্যান্সার এপিডিমিয়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ক্যান্সার রোগের চিকিৎসায় দক্ষতা, কাঠামো ও জন বল বাড়ানোর পাশা পাশি সচেতনতা বাড়াতে হবে। পাঁচটি বিষয় খেয়াল রাখলে ক্যান্সারের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। তামাক ও অ্যালকোহল পরিহার, আর্সেনিক মুক্ত পানি পান করা, বাল্য বিয়ে বন্ধ করা এবং অতিরিক্ত চর্বি, প্রাণিজ আমিষ ও অস্বাস্থ্যকর খাবার পরিহার করা। এর সঙ্গে পাঁচটি বিষয়ে জোর দিতে হবে আঁঁশ যুক্ত খাবার খাওয়া, কায়িক পরিশ্রম ও ব্যায়াম করা, শিশুকে মায়ের বুকের দুধ পান করানো, পরিচ্ছন্ন থাকা, সঠিক সময়ে রোগ প্রতিষেধক টিকা গ্রহণ করা। রোগের লক্ষণ গুলো সম্পর্কে মানুষকে জানাতে প্রচার বাড়ানোর আর লক্ষণ দেখা দিলে প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।

আশঙ্কা জনক হারে বাড়ছে কিডনি রোগীঃ

কিডনি রোগীর সংখ্যাও প্রতি বছরই আশঙ্কা জনক হারে বাড়ছে। এক দিকে কিডনি প্রতিস্থাপন সহ এর চিকিৎসায় নতুন পদ্ধতি আসছে আর অন্যদিকে বাড়ছে রোগী। দেশে বর্তমানে কিডনি রোগীর সংখ্যা ১ কোটি ৮০ লাখ। বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন ও বিএসএমএমইউ সাভারের চাকুলিয়া গ্রামে তিন বছর ধরে কত জনের দীর্ঘ স্থায়ী কিডনি রোগ রয়েছে এর ওপর গবেষণা চালিয়ে যাচ্ছে। ৩ হাজার প্রাপ্ত বয়স্ক লোকের ওপর এক সমীক্ষায় দেখা গেছে, শতকরা প্রায় ১৮ ভাগ মানুষ দীর্ঘ স্থায়ী কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে শতকরা ১৩ ভাগ রোগীর রক্তে ক্রিয়েটিনিন স্বাভাবিকের চেয়ে উপরে। অর্থাৎ তাদের কিডনির কার্যকারিতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। সমীক্ষা থেকে প্রমাণিত হয়, বর্তমানে প্রায় ১ কোটি ৮০ লাখ লোক দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন। আর প্রতি বছর এ রোগের কারণে মারা যাচ্ছেন প্রায় ৪০ হাজার মানুষ। কিডনি সম্পূর্ণ ভাবে অকেজো হয়ে মারা যাচ্ছেন তারা। এই ঊর্ধ্ব হারে কিডনি অকেজো হওয়ার কারণ হিসেবে নেফ্রাই – টিস, ডায়াবেটিস ও উচ্চ রক্ত চাপ- কেই দায়ী করা হয়। নেফ্রাইটিস রোগের প্রধান কারণ হিসেবে ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন, ভাইরাল হেপাটাইটিস, যক্ষ্মা, ম্যালেরিয়া, কালা জ্বর ও ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াকে দায়ী করা হয়। খাবারে রাসায়নিক পদার্থ মেশানো এবং ভেজাল ও ক্রনিক ইন্টারস্টেশিয়াল নেফ্রাইটিস এর কারণ হিসেবে দায়ী। পানিতে অধিক পরিমাণে আর্সেনিকও কিডনি রোগের আশঙ্কা বাড়িয়ে দেয়। হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাস, এইচআইভি ভাইরাস দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ স্থায়ী কিডনি রোগের একটি বড় কারণ। ঠিক তেমনি ম্যালেরিয়া আফ্রিকা মহাদেশে কিডনি রোগের কারণ হিসেবে বিবেচিত। কিডনি ফাউন্ডেশন ও বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. হারুন আর রশিদ বলেন, বর্তমানে উন্নত ও উন্নয়নশীল বিশ্বে দীর্ঘ স্থায়ী কিডনি রোগ প্রতিরোধে ব্যাপক উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্রাম ও শহর পর্যায়ে দীর্ঘ স্থায়ী কিডনি রোগ শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশে গ্রাম পর্যায়ের চলমান গবেষণা থেকে দেখা যাচ্ছে, দীর্ঘ স্থায়ী কিডনি রোগীর সংখ্যা প্রায় ১৮ শতাংশ। কিন্তু ৬০ শতাংশ রোগী জানেনই না যে তাদের ডায়াবেটিস, উচ্চ রক্ত চাপ বা প্রস্রাবে প্রোটিন নির্গত হয়। ফলে তারা চিকিৎসকের শরণাপন্ন হননি। এ কারণে তাদের কিডনি পুরো পুরি নষ্ট হয়ে যায়। এই রোগী গুলোকে শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

মৃত্যু ঝুঁকিতে হৃদরোগে আক্রান্তরাঃ

বিশ্বে সব চেয়ে বেশি মানুষ মারা যায় হৃদ রোগে আক্রান্ত হয়ে। এর সংখ্যা ৩১ শতাংশ। আর এ সংখ্যা হিসাব করলে ২০৩০ সাল নাগাদ ২৩ মিলিয়ন লোক হৃদ রোগে মারা যাবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে বেশি মারা যাবে নিম্ন আয়ের দেশ গুলোয়। ভৌগোলিক অবস্থান, চর্বি যুক্ত খাবার বেশি গ্রহণ, তামাক ব্যবহার ও জীবন যাত্রা পরিবর্তনের কারণে বাংলাদেশের মানুষ এ রোগে বেশি আক্রান্ত হয়। বাত জ্বরের কারণেও অনেকে হৃদ রোগে আক্রান্ত হয়। এ ছাড়া উচ্চতার কারণে করোনারি সরু থাকে, যা তাড়া তাড়ি বন্ধ হয়ে যায়। কারও করোনারির ৭০ শতাংশ ব্লক হলে বুকে ব্যথা, চাপ অনুভব করা ও দম বন্ধ হওয়ার উপক্রম হয়। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, কারও যদি ১০০ শতাংশ ব্লক হয়ে যায়, তখনই হার্ট অ্যাটাক হয়। একটা সময় ছিল, যখন বয়স্ক (৬০ থেকে ৭০ বছর) লোকদের হার্ট অ্যাটাক হতো। ইদানীং ২৫-৩০ বছর বয়সীদেরও হার্ট অ্যাটাক হচ্ছে। অল্প বয়সী ছেলে মেয়েদের কেন এটি হচ্ছে তা নিয়ে গবেষণা করা দরকার।

স্বাস্থ্য অধিদফতরের ২০১৬ সালের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজে (এনআইসিভিডি) প্রতি বছরই হৃদ রোগ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠানটির বহির্বিভাগে ২০১৫ সালে ২ লাখ ২২ হাজার ১৮৬ রোগী চিকিৎসা নিয়েছেন এবং ৬৩ হাজার ৩৯০ জন ভর্তি হয়েছেন। এর আগের বছর ২০১৪ সালে ২ লাখ ৫৫৩ জন আউট ডোরে চিকিৎসা নিয়েছেন এবং ৪৯ হাজার ২৮৩ জন ভর্তি হয়েছেন। এর আগের বছর ১ লাখ ৭২ হাজার ২৬৯ রোগী আউটডোরে চিকিৎসা নিয়েছেন এবং ৪৩ হাজার ৩৪১ জন ভর্তি হয়েছেন। পরিসংখ্যান বলছে, প্রতি বছরই হৃদ রোগীর সংখ্যা বাড়ছে। তবে সে অনুযায়ী বাড়ছে না বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ টেকনিশিয়ান ও চিকিৎসা কেন্দ্রের সংখ্যা। এ ব্যাপারে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির মহা সচিব আবদুল্লাহ আল সাফী মজুমদার বলেন, ‘আমাদের দেশে প্রতি পাঁচ জনে এক জন উচ্চ রক্ত চাপে ভোগে। আর ১২ শতাংশ মানুষ হার্ট ফেইলরে আক্রান্ত হয়। তবে বয়স ভেদে কম-বেশি হতে পারে। এ দুটি বিষয়ে সচেতন না থাকায় বাড়ছে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। হৃদ রোগে চিকিৎসা মূলত ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক হয়ে গেছে। অন্য জায়গায় থাকলেও তা খুবই কম। রাজধানীতে ২২টি কেন্দ্রে হৃদরোগের চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৮-১০টি হাসপাতাল সার্বক্ষণিক সেবা দিতে পারলেও বাকি গুলোয় নেই জরুরি বিভাগ। কিন্তু হৃদ রোগে আক্রান্ত মানুষকে বাঁচাতে সব চেয়ে প্রয়োজন হাসপাতালের জরুরি বিভাগ। কারণ হার্ট ফেইল করার ৯০ মিনিটের মধ্যে হাসপাতালে রিকোভারি সেবা দিতে পারলে হার্টের ক্ষতি রোধ করে রোগীকে বাঁচানো যায়। এর বেশি সময় পার হলে রোগীর জীবন নাশের ঝুঁকি তৈরি হয়। তাই হৃদ রোগের মৃত্যু ঝুঁকি কমাতে হাসপাতালে জরুরি সেবার পাশা পাশি মানুষকে রোগ সম্পর্কে সচেতন হতে হবে।

Similar Posts

  • যেভাবে খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি হয়

    খাদ্য থেকে বিভিন্ন ধরনের রোগ বা ‘ফুড পয়জনিং’ ঘটে মূলত নষ্ট হওয়া খাবার বা পানীয় গ্রহণের পর। কারণ নষ্ট খাবার খেলে তা হজম হয় না; ফলে শরীর অসুস্থ হয়।   খাদ্য-বিষ ক্রিয়ায় মৃত্যুর খবর মাঝে মধ্যে পত্রিকায় দেখতে পাওয়া যায়। খাদ্য-বিষ ক্রিয়ার মূলে থাকে অনিষ্টকারী কোনো ব্যাক্টেরিয়া, ভাইরাস বা প্যারাসাইট । নানান কারণে এ গুলি খাবারের…

  • যে কারণে দাঁতের ক্ষতি হয়

    এমন সুন্দর হাসির জন্য দাঁতের যত্ন নিতে হবে। অনেকেই হয়তো জানি না, প্রতি দিনের কী কী ভুলের কারণে, মূল্যবান দাঁত গুলো অকালে হারিয়ে ফেলছি। দাঁতের ক্ষতি প্রতিরোধের সহজ নিয়ম গুলো না মানার কারণে একটি দাঁতকে, চিকিৎসা করে বাঁচাতে কয়েক হাজার টাকা খরচ করি। দাঁতের যত্নে বিশেষ কয়েকটি ভুল সংশোধন করে , সময় মতো সঠিক ভাবে…

  • স্ট্রোক হয়েছে কিনা বুঝবেন কী করে,জানুন লক্ষণঃ

    ব্রেনে যখন রক্ত এবং অক্সিজেন পৌঁছয় না তখন স্ট্রোক হয়। রক্ত আর অক্সিজেন ব্রেনে না পৌঁছানোর অর্থ হল সেখানে থাকা নার্ভ গুলোর মৃত্যু হওয়া। আর এটা হতে তিন থেকে চার মিনিট সময় নেয় মাত্র। স্ট্রোক হলে একাধিক জটিলতা তৈরি হতে পারে। মানসিক এবং শারীরিক দুই রকমের জটিলতা হতে পারে। স্ট্রোক হলে রোগীর হঠাৎ অসম্ভব মাথা…

  • দাদ রোগ কীভাবে ছড়ায়

    দাদ একটি সংক্রামক রোগ। ইহা ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম ও এপিডার্মোফাইটন প্রকারের ফাঙ্গাস জাতীয় জীবাণুর মাধ্যমে সংক্রামণ ঘটায়। ইহা মূলত তিন ভাবে ছড়ায়— আক্রান্ত ব্যক্তি কিংবা তার ব্যবহার্য জিনিসের সংস্পর্শ থেকে। যেমন: চিরুনি, তোয়ালে ও বিছানার চাদর। দাদ আক্রান্ত প্রাণীর সংস্পর্শ থেকে।যেমন: কুকুর, বিড়াল, গরু, ছাগল ও ঘোড়া দাদ রোগের জীবাণু আছে এমন পরিবেশ, বিশেষ করে স্যাঁতস্যাঁতে…

  • মুখে দুর্গন্ধ

    মুখে দুর্গন্ধ, যা করলে ৫ মিনিটে কমে যাবেঃ  মুখে দুর্গন্ধের কারণে অস্বস্তিতে পড়তে হয়। দিনে দুবার ব্রাশ করার পরও দুর্গন্ধ যেন থেকেই যায়। মুখ ঢেকে কথা বলা ছাড়া কোনো উপায় থাকে না। কারও সঙ্গে মুখো মুখি কথা বলতে গেলে বিব্রত লাগে হাসতেও পারেন না প্রাণ খুলে। আপনাকে নিয়ে কে, কি ভাবছে? এসব চিন্তা করে সব সময় মনে একটি…

  • ত্বকের কয়েকটি রোগ ও তার প্রতিকার

    চর্মরোগে কম-বেশি সবাই ভোগেন ৷ গরম- কালেই এ জাতীয় রোগ বেশি দেখা দেয় ৷ এছাড়া অপরিষ্কার ও ঘনবসতিপূর্ণ পরি- বেশে বসবাস চর্মরোগের একটা অন্যতম কারণ ৷ নিয়ম মেনে চললে রোগের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব৷ ঘামাচিঃ গরমের সময় ঘামাচি একটি সাধারণ সমস্যা জাতীয় ই-তথ্যকোষে পাওয়া তথ্য অনুযায়ী, ঘামাচি সাধারণত তখনই হয় যখন ঘর্মগ্রন্থির মুখ বন্ধ হয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *