পরশ রতন !
মায়ের দোয়া লাগে যার গায়
তাকে সাক্ষাৎ হলে চেনা যায়
প্রমাণ হয় তার ভাব ভঙিমায়।
পঞ্চরস মেখে আছে যেজন
কতো রসিক সুজন মহাজন
আত্মা অন্তর যে পরশ রতন।
সঠিক রাস্তা যার ভাগ্যে ঘটে
আঁধার কালে তার চন্দ্র ওঠে
আয় উন্নতি হয় জীবন হাটে।
উপাসনা আরাধনা করে চল
এসব করছে যত শান্তি হলো
শান্তি সমৃদ্ধিতে জীবন গেলো!
ইবাদত ও বন্দেগীর কষ্ট সয়
আল্লাহ রাসুলের রাস্তায় রয়
ইহ পরকাল যা শান্তিময় হয়!