প্রার্থনার বিকাশ !
আল্লাহ নিষিদ্ধ করেছেন যে স্থানে থাকা
সেখানে উপস্থিতি এবং যেখানে থাকতে
আদেশ করেছেন সেখানে অনুপস্থিতির
বিষয়ে সাবধান করছেন নিজেকে রাখা!
যে খারাপ কথা বলা থেকে বিরত থাকে
মানুষের সম্পর্কে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা
ভুল প্রকাশ করবেন না কখনোই তারও
তাই অন্যের পাপ প্রকাশ যেন বন্ধ রাখে!
তাওহীদ হলো আল্লার একত্ববাদ প্রকাশ
সমস্ত দোয়া কান্নাকাটি সাহায্যে আবেদন
সমস্ত আশা কল্যাণের আগমন ও সকল
ক্ষতি নিবারণের জন্যই প্রার্থনার বিকাশ!
পৃথিবীর জীবনটা কেবল তিনটি দিনের
গতকাল যাহা হয়েছে সেটি নিয়ে চলেই
গেছে আগামী কাল হয়ত না-ও পৌছতে
পারেন আজকের দিন যে হয় সম্মানের!
আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়
যে বিপদ-আপদ ও মুসিবত তা তো সেই
রাহমাতের চাইতেই উত্তম যা আপনাকে
আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে নেয়!