ভালো থেকো বাবা

বাবা শুধু যেনো মানুষ আর একটি সম্পর্কের নাম নয়
যাঁর মধ্যে জড়িয়ে বিশালত্বের যত মায়াবী প্রকাশ রয়।

বাবা নামটা উচ্চারিত হলে শ্রদ্ধা কৃতজ্ঞতা কত জাগে
যে কোনো সন্তানের হৃদয়ে আসে এর অনুভব আগে।

বিকেলের বটগাছের ছায়ার চেয়ে বড়ো বাবার ছায়া
সন্তানকে কষ্ট থেকে সামলে রাখেন দিয়ে মোহ মায়া!

যাঁর বাবা নেই সে-ই বোঝে তার জন্য প্রয়োজন কত
সে মাঝি বিহীন নৌকার মত প্রমাণ রয়েছে শত শত!

বাবা ছাড়া জীবনকে এগিয়ে নেওয়াও কঠিন যেমন
সন্তানদের দু:খ কষ্ট লাগবে অন্য কেউই নেই তেমন!

মোর নেই বাবা বয়স যখন চার তখনই বাবাকে হারাই
শান্তিতে বেঁচে থাকতে আমরা সব জীবন যুদ্ধে গড়াই!

১৯৬৭ সালে মোর বাবা না ফেরার দেশে চলে গেছেন
আল্লাহ তায়ালা আমাদের বাবাকে তো তুলেই নিছেন!

স্কুলে প্রতিদিনই আমার মনটা যা খারাপ হয়ে যেতো    
সহপাঠীরা তাদের বাবাদের সঙ্গে নিয়ে স্কুলে আসত!

বাবারা শিশুদের স্নেহ করত আমি তাকিয়ে দেখতাম 
নিজেকে বলতাম মোর বাবা থাকলে আদর পেতাম!

যদি বেঁচে থাকতেন তো আমাকে স্কুলে নিয়ে যেতেন
আদর করে দোকান থেকে কতো কিছু কিনে দিতেন!

Similar Posts

  • একমাত্র ছেলে !

    দরিদ্র গরীবের দু:খের নেইতো কোন শেষঅভাব অনটন দুর্ভোগ থাকে তাদের বেশ। জন্ম গরিবের কুলে আজ তাহা মনে পড়েছোটবেলা বাস কর তো একটি কুঁড়েঘরে। জন্ম যাদের একসঙ্গে আমাদের বাংলায়আনন্দে খেলে ও একত্রে বিদ্যালয়ে যায়। অর্ধাহারে দিন কাটে রোগেতে ঔষধ নায়অন্তরের দুর্বলতায় একা থাকা ভাল পায়। ছেলে সন্তান মা বাবার একমাত্র সে ছিলবাঁচবার প্রয়োজনে প্রথম চাকরিতে গেল।…

  • সুখে – দু:খে জীবন !

    বিচরণ করছে যার-তার ভাবেসকাল দুপুর রাতের বেলা কেকোথায় যাতায়াত করে সবারপ্রয়োজন মতো ছুটছে ই সবে। অনেকে যা সুখ সাচ্ছন্দ্য ভরেহাসি খুশী আরো ফুর্তির ফলেঅগোচরেই আনন্দ অশ্রু পড়েউৎফুল্ল উল্লাসের সীমা না ধরে! কাহারো জীবনে কত কষ্ট বয়তারা তো কখনো শান্তিতে নয়অবর্ননীয় দুর্ভোগ কপালে সয়নিপিড়ন জ্বালাতন ভাগ্যে রয়! রাব্বুল আলামীন আল্লা পাকনির্মল আর পবিত্রই তাঁর জাতঅধম পাপিষ্ঠ…

  • পরিসমাপ্তি

    মানুষের তরে সৃষ্টি জাহানসকলের শ্রেষ্ঠ মুহাম্মদ(স.)জ্ঞান গরিমা ও গুণে মহান। বদনে ছিল না কোন ছায়াতাঁর রয়েছেও অনেক মায়াসব অস্তিত্বে আল্লাহর দয়া। প্রেরিত রাসূল যে আহমদযত প্রজ্ঞা যাঁর সত্তায় গাথাপ্রশংসিত তিনিই মোহাম্মদ। সবাই করে কল্যাণের আশাআদম থেকে ঈসা মসীহ যেসকলের সেরা বিশুদ্ধ ভাষা। প্রতিশ্রুত আলিফের প্রত্যয়শুরুতেই নবী আর অন্ত্যেওনবী অংগীকারে নয় ব্যত্যয়। পদাঘাতে মুহাম্মদ (স.) এরসিংহাসনটি…

  • সৌন্দর্য্য সঞ্চারি

    কতো শতো পাহাড় ছুঁয়ে যায় প্রেমিকসাগর ও মহাসাগর ছুঁয়ে চলে নাবিক। পাহাড়ের স্নিগ্ধতা সাগরের বিশালতাআরোও কতো যেনো বনের গহীনতা। বসুন্ধরার অবারিত যতো সৌন্দর্যতাশতো সৌন্দর্যই অম্লান মনের তৃপ্ততা। শুধু বিধাতার যে সৃষ্টি নহে তুমি নারীপুরুষ গড়েছে তরে সৌন্দর্য্য সঞ্চারি। নিজ নিজ অন্তর হতে বসি কবিগণসোনার উপমা সূত্রেও বুনিছে বসন। সঁপে যতো তোমার পরে নূতন মহিমাঅমর করিছে…

  • জীবন্মৃত !

    চতুর্দিকে অথৈ জলদৈনন্দিন যতো নিত্যপ্রয়োজনীয় যা ছিলভেসেই গেলো গভীরপানিতে করে টলমল। কতো তলিয়েও যায়ভারী জিনিসপত্র সবচোখের নিমিষে ডুবেগেলে শেষে মানুষেরমনে যা অশান্তি পায়! পানির যা স্রোত ছিলশক্তিশালী স্রোতেরইটানে কতো কোলেরশিশু আর বয়ষ্কদেরজলে ভাসিয়ে নিলো! সকল তলিয়ে গেছেঅনেকের পরিবারেহয়তোবা দু’একজনব্যতীত অন্যান্য যতজলে ভাসিয়ে নিছে! জীবন্মৃত কত লোকসব হারায়ে যে বেঁচেআছে চোখে ও মুখেকেবল হতাশার চিহ্নঅন্তরে অসংখ্য…

  • একে অন্যের সাথে কথা বলতে হয় উত্তমপারস্পরিক আলোচনায় যেসব কথা বলাহয় তা জ্ঞানসমৃদ্ধ হলে হবেনা তারা অধম। মুসলমানদেরকে অটুট বিশ্বাস রাখতে হবেতাঁদের প্রতিটি শব্দ মুখ দিয়ে প্রকাশের জন্যজবাব দিহিতা আছে স্মরণ রাখবে তা সবে। অনর্থক কথা বলতে সবার সচেতন থাকাউত্তম বললে পুরস্কৃত আর মন্দ কথা বললেশাস্তি ভোগ করতে হবে তা যেন স্মরণ রাখা। উল্লেখ আছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *