মন্থর গতি
রে পাষাণ মাস্তান বীর
শক্তি সামর্থ্য স্থায়ী নয়
অসময়ে সব হবে ধীর।
বাহাদুর চলাচল অস্থির
এসব ই স্বল্পকাল থাকে
একদা হতে হবে ত স্থির।
বড়াই অহংকার চঞ্চল
গতিও মন্থর হয়ে যাবে
চলাফেরা রয় অচঞ্চল।
বাটপার চিটিংবাজ চোর
সল্প সময়ের সুখী হলেও
আরাম আয়েশ যায় দূর।
পাহলোয়ান বীর যত ছিল
তাদের ক্ষমতা বাহাদুরিও
শেষেতো ধ্বংস হয়ে গেল।