মুহূর্তের মূল্য

সেকেন্ড মিনিট ঘণ্টা ও দিন
নিয়মতান্ত্রিক অতিক্রম করে
অবশেষে চলে যায় বহুদিন।

দিন সপ্তাহ মাস কত যে বছর
পর্যায়ক্রমে চলে যেতে থাকে
অনেক যত যে রয় অগোচর।

বছর যুগ আরো যতো শতাব্দী
স্বাভাবিক গতিতে অগ্রসর হয়
কতো অপুর্ণ রয় জীবন অবদি।

কেহো যদি গুরুত্বে কাজ সারে
তপস্যা সাধনাতে করেও গেলে
তার জীবনে উন্নতি হতে পারে।

যত অলস অকর্মন্য মানুষ যারা
সময়ের কাজ সময়মত না করে
অভাব অনটনে তো থাকে তারা।

ইহ পরকালে শান্তির জন্যে চলে
সময়নিষ্ঠ কর্তব্যকর্ম করে গেলে
আল্লাহর কৃপায় সুখ শান্তি মিলে।

Similar Posts

  • বড়ো কষ্ট হয় !

    ঝড় উঠেছে বুকে দেখে যেনো প্রথমবার।না পেলে তোমাকে তাও থামবে না আর। জেগেছি কতো রাত তোমার কথা ভেবেতুমি ই বলো কবে যে আপন করে নেবে? কেন বুঝেও বোঝো না মোর মনের কথাদূরে দূরে থেকে কেনো দাও প্রাণে ব্যাথা? যদি না আসো কাছে বলবো কেমন করেযত মোহ মায়া তা রেখেছি তোমার তরে। পদধ্বনি আমি তোমার যখন…

  • নিঃস্বার্থ বন্ধু

    নয়ন জলে ভাসিয়ে দু’চোখে কাঁদছো কেন তুমিএই দেখনা তোমার পাশে দাঁড়িয়ে রয়েছি আমি। চোখের এক ফোটা জলও পড়বে না যতো দিনতোমার নিকট অন্তরংগভাবে থাকব ততো দিন। নীল আকাশ শিশির ভেজা পথ কুয়াশায় ঢাকাবন্ধু তোমার সাথে কেন যে হয়না আমার দেখা। শুধু সুখের সময় যে ব্যক্তি থাকে তোমার কাছেতার পক্ষে আসল বন্ধু হওয়া পুরোটা তো মিছে।…

  • গ্রীষ্মের খরতাপ

    চোখ ধাঁধিয়ে দেয় রোদ ঝলমল,তাপে পুড়িয়ে পড়ে ঘাম টলমল।অসয্য গরমে জনপদ আর ঘাট,বেশী গরম আছে খেলারও মাঠ।গ্রীষ্মের খর তাপে অতিষ্ঠ লোক,গরমের উষ্মতার বেদনাও দুঃখ।একদিকে কঠিন তাপেরই জ্বালা,লোড শেডিংয়ের আরো কত খেলা।একটু পর পর যায় আসে বিদ্যুৎ,কে বলে কার কাছে তাদের দুঃখ।সকল স্থানে সর্বোচ্চ গরমের তাপ,মাঠে যত আছে বলে পাব কি মাফ।দীর্ঘ দিন পর্যন্ত খরতাপ কত…

  • অনুগমন

    জীবন কতো কঠিন মৃত্যুর চেয়েবিপদ আপদ দুঃখ – কষ্ট কেবলজীবনে ই ভোগ করতে হয় মৃত্যুএ সম্পুর্ণ কিন্তু নিয়ে যায় ধেয়ে। ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়অধ্যবসায়ে কতো যে উন্নতি রয়হয়তো বা আরোও ভালো কিছুরদিকে যাওয়ার রাস্তাটি সুগম হয়। নিজের জীবনে ঝুঁকি নিলে পরেনেতৃত্ত দিবেন তাতে জিতে গেলেআর যদি হারেন অন্যদেরে ঠিকপথ দেখাতে পারেন জীবন ভরে।…

  • উপাসনা

      বিশ্বের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে মানুষ তাঁদের চলা ফেরায় থাকতে হবে হুশ! মানুষ আল্লাহ ও রাসুলের পথে চলে   শয়তান বিপরীত পথেই চলতে বলে।  ইমান আমল আখলাক সঠিক রেখে  কল্যাণের পথে চললে সে যায় বেকে! ওরা চায় নেককারদের কুপথে নিতে  পথ ভ্রষ্ট করে ও চায় জাহান্নামে দিতে! পরহেজগার আমলদার রয়েছে যারা কুমন্ত্রণা থেকে রেহাই পেতে চায়…

  • আচরণ পরিবর্তন!

    শিক্ষা মানে আচরণ পরিবর্তন করতে হয়বিদ্যা মানে জ্ঞান সব শিক্ষাই বিদ্যা আরোসব বিদ্যা শিক্ষা নয় যদি তা জীবন চলতেকার্যকর অথবা বাস্তবায়ন করতেই না রয়! জ্ঞান যেকোনো মাধ্যমেই অর্জন করা যায়অধ্যয়ন জ্ঞানার্জনের একটি পন্থা মাত্র যাপঠন বা পাঠ করা অথবা পাঠ গ্রহণ করাঅধ্যাপনা মানে ই পাঠদানের সুযোগ পায়। অধ্যয়ন সর্বদা জ্ঞানার্জনের সমার্থক নয়বর্তমানে বস্তুবাদী শিক্ষা আর্থ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *