রে বীর !
রে মহামান্য খ্যাতি অর্জনকারী বীর
তোমার ন্যায় কত ছিল হয়েছে স্থির
এখন ওদের মতি রয় কত স্তব্ধ শির
একদম যেনো কতো শীতল যা নীর
সময়ে গতিবেগ কমে হয়ে যায় ধীর!
ধরণীতে অসংখ্য যা বীরত্ববান ছিল
গায়ের জোর কথা সবই কেড়ে নিল
বেশ দিন স্থিতিশীল রয়নি চলে গেল
নির্যাতিত নিপিড়ীত যারা শান্তি পেল
অনেক বীরদের পোকা মাকড় খেল!
সময়ে তর্জন গর্জন কত কি যে থাকে
শক্তি আর জোর গলায় কত না হাঁকে
নির্যাতন কষ্ট দেয় ইচ্ছে করে ই যাকে
অবলা অসহায় কতো পড়ে যা ফাঁকে
দাপট দেখিয়ে চলে এদিক ও দিকে !
ধন সম্পদ বিত্ত বৈভব চিরস্থায়ী নয়
কত ধনী শতো গরীব ও সর্বস্বান্ত হয়
অসংখ্য ও অগনিত প্রমাণ যতো রয়
চলায় ফেরায় যারা আল্লার নাম লয়
ইহ পরকালেই তাদের সুখ শান্তি সয়!