শহীদ স্মরণে !

শহীদ স্মরণে সকলে করে সালাম
দেশের জন্যে বিলিয়ে দিলেন প্রাণ
দেশ প্রেমে মজে গেলো বীর সন্তান!

ভাষা আন্দোলন দাবির অধিকারে
আমাদেরই দেশের জনগণের তরে
অসংখ্য অগনিতই মানুষ যায় মরে!

আপন হারা হয়েও স্মৃতি যান রেখে
সালাম বরকত জব্বারেরই শোকে
বাংলার জনগণের ধ্বনি মুখে মুখে!

মোদের বাংলার প্রিয় সন্তান তাঁরা
ভুলবার নয় ভুলব কেমনে দেশ ও
দশের স্বার্থে আত্নাহুতি দেন যাঁরা !

পৃথিবীতে জন্মিলে পরে সবই মরে
স্বাভাবিক মরণও নয় দেশের তরে
তাদের স্মরণ করি সবে শ্রদ্ধা ভরে!

অধিকার আদায়ে ঘুচাবে আঁধার
করে শপথ যার সকলে বারে বার
শোষণমুক্তিতে হাসি ফুটবে সবার!

Similar Posts

  • ফূর্তি

    সাপ্তাহিক ছুটির দিন,পূর্ব নির্ধারিত রোটিন।সকালে বেড়াতে যাব ,নাস্তার টেবিলে খাবো।আমার প্রস্তুতি দেখে,নাতনীরা গেলো বেঁকে।তারা বললো দাদা ভাই,আজ কিন্তু নিস্তার নাই!একই রকম তাদের শুর,শুনতে কতই যে মধুর!পড়লাম আমি বিপাকে,ছুটতে পারি নাই ফাঁকে।বললাম আচ্ছা কি আর!সাজ গুজ কর যার তার।সাজতে যে সময় নিলো,ঘন্টাই শেষ করে দিলো।দুলালীরা করলো সাজ,ময়ূরেরা পেখমের রাজ।অবশেষে তাদেরকে নিয়ে,চললাম CNGগাড়ী দিয়ে।যাই ওসমানী শিশু উদ্যান…

  • পহেলা এপ্রিল

    এপ্রিল মাসের ১লা তারিখ দীর্ঘ দিন ধরেবিশ্বজুড়েই খৃস্টান মুসলমান অবলা নারীপুরুষ অবুঝ শিশু-কিশোর খুশিতে লড়ে। চঞ্চল তরুণ-তরুণী ও কর্মী আধা বয়সীকর্ম জীবন থেকে অবসরপ্রাপ্ত বৃদ্ধ-বৃদ্ধাদল মত নির্বিশেষে ভোগ করে মধ্যবয়সী। সকল শ্রেণীর মানুষ খৃষ্টান কর্তৃক বোকাযায় বনে আর এক মহানন্দে কত উল্লাসেমেতে উঠে মুসলমানদের দেয় শত ধোকা! যেভাবে ঠিক সেই দিন ফার্ডিন্যান্ড রাজাতার স্ত্রী ইসাবেলা…

  • নীরব ঘাতক

    জোরালো উৎপন্ন বিভিন্ন উৎসের যত রয়অপ্রয়োজনীয় শব্দ মাত্রা ছাড়িয়ে মানুষেরসহনশীলতা ও অশান্তি আরো বিরক্তিকরঘটনা শব্দ দূষণে ঘটিয়ে স্বাস্থ্যের অনেকক্ষতিসাধনের ফলে সকলে অতিরিক্ত সয় । বাংলাদেশে শব্দ দূষণের কারণেও ভোগেফলে অজানা অনেক মানুষের শ্রবণশক্তিহ্রাস অজস্র অসংখ্য শিশুসহ মাদ্রাসা স্কুলকলেজে পড়ুয়া ছাত্র ছাত্রীদের লেখা আরপড়ায় ব্যাঘাত সৃষ্টি হয়ে শ্বাস ফেলে শোকে। শব্দ দূষণ নিয়ন্ত্রণেও স্বদেশের বিধিমালারয়েছে যেথা…

  • কতো দূরে

    হে বন্ধু এতো ত্রস্তে কোথায় যাবেসহপাঠীরা যেথায় প্রতীক্ষায় রবেখেলা আরম্ভ, উপস্থিত হবো যবেখেলতে গিয়ে আনন্দ পাবো সবে। প্রায়শ:ই আমরা খেলা করি মাঠেমাঠটি কুশিয়ারা নদী সংলগ্ন তটেনাস্তাও করবো সকলে গিয়ে হাটেপরিশেষে যাত্রা করব নদীর ঘাটে। অনেকের বাড়ি কতো যেনো দূরেপায়ে হেঁটে গেলে ঘাম যতো ঝরেদৌড় ঝাপে যা হোচট খেয়ে পড়েসাড়াশব্দ করেও তখন জুরে সুরে সন্ধ্যাতে স্বজনরা…

  • বিদ্বেষী ভাব

    প্রকৃতির সঙ্গে আমাদের বিদ্বেষী কত ভাবপাহাড় কাটার হুকুম দেয়না কোন লাট সাব। আমরা শহরের কলেবর সবে বৃদ্ধি করেছিপ্রকৃতির বিসর্জনে উন্নয়নের ও পথ ধরেছি। ইটের পর ইট গেঁথে শুধু দালান করি নির্মাণপ্রকৃতির স্থান কোথা তার নেই কোন প্রমাণ। বুক ভরে নির্মল বাতাস নেয়া যায় না শহরেএকটু জায়গা নেই খালি নগরে ও বন্দরে। বাড়িতে নেই উঠান গাছ…

  • একক সত্তা

    আল্লার সুন্দর নামআসমাউল হুসনাজপন করে যারাসারছে তারা কাম। স্রষ্টার নামই তাঁরআমরা সকলেইপ্রকাশ করি গর্বেএকক সত্তা যার। গুণাবলি যেন কতসীমাহীন দয়াবানতাঁর করুণায় মোরাউদ্ধার হব শত শত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *