সদাচরণ
ইসলামের বিধান সদাচরণের শিক্ষা দেয়
সব মানুষের সঙ্গে বিশেষ করে সমাজের
ঐ শ্রেণীর মানুষ যারা অবহেলিত দরিদ্র
অসহায় ইয়াতিম এবং মজলুম মানুষের
প্রতি ধনীদের দায়িত্ব সম্পাদন করে নেয়।
পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ পাক
তোমাদের সৎকর্ম শুধু এই নয় পূর্ব কিংবা
পশ্চিমদিকে মুখ করবে বরং বড় সৎকাজ
হল ঈমান আনবে আল্লার ওপর কিয়ামত
দিবসের ওপর অন্তর রাখবে পাক ও সাফ।
আর আল্লাহর মহব্বতে সম্পদ করবে ব্যয়
আত্নীয়-স্ব জন এতীম – মিসকীন মুসাফির
যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী অভাবে
রয় ভিক্ষুক মুক্তিকামী ক্রীতদাসদের যারা
নামায প্রতিষ্ঠা করে তাদের দান করে দেয়।
খোদা বলেন সকলে যথাযথ ইবাদত করো
কাউকে তাঁর সঙ্গে শরিক করনা মা বাবার
সাথে সৎ সদয় ব্যবহার কর ইয়াতিম নিঃস্ব
আত্মীয় অসহায় পথিক ও দাস – দাসীদের
প্রতি সু ব্যবহারে মংগল লাভ করতে পারো।