৭টি মাধ্যমে গুগল থেকে টাকা ইনকাম করুন – (Earn from Google)

গুগল থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়? গুগল থেকে টাকা ইনকাম করার সেরা ও কার্যকর উপায় গুলো কি কি? 

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা এই সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি।

যদি আপনি অনলাইন ইন্টারনেট থেকে টাকা আয় করার বিষয়ে গুগলে সার্চ করেন, তাহলে নানান রকমের অনলাইন আর্নিং (online earning) টিপস গুলো অবশই পেয়ে যাবেন ।

সত্যি বললে আজ ইন্টারনেট থেকে অনলাইন ইনকাম (online income) করার বিভিন্ন মাধ্যম গুলো অনেকের ক্ষেত্রেই অবশ্যই কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। (Earn money from internet)।

অনেক লোকেরা নিজেদের passion এবং   Interest
হিসেবে, বিভিন্ন ধরণের অনলাইন কাজ গুলো করার মাধ্যমে পার্ট টাইম এবং ফুল টাইম আয় করছেন।

এই ক্ষেত্রে, আপনার মনে যদি এই প্রশ্নটি রয় যে, “ইন্টারনেট থেকে অনলাইন টাকা ইনকাম করাটা কি সম্ভব ?“

তাহলে, আমার সোজা উত্তর হবে, “হে” ১০০% সম্ভব।
কিভাবে এবং কি কি মাধ্যমে আপনারা ঘরে বসে অনলাইন ইনকাম করতে পারবেন।

নিচে দিয়ে দেওয়া আর্টিকেল গুলি একবার দেখে নিতে পারেন:

অনলাইন ছবি বিক্রি করে টাকা আয় করুন ।

অনলাইন পেইড সার্ভে করে আয়।

অনলাইন আর্টিকেল লিখে টাকা আয় ।

ওপরের আর্টিকেল গুলি পড়ে, “কিভাবে ইন্টারনেট থেকে টাকা আয় করব” এর প্রশ্নের কিছু উত্তর অবশ্যই আপনারা পেয়ে যাবেন।

তবে, আর্টিকেলের টাইটেল দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো।

হে, আজকে আমরা জানবো “কিভাবে গুগল থেকে টাকা ইনকাম করব” এই বিষয়ে।

গুগল হলো এমন একটি American multinational technology company যেটা ইন্টারনেটের সাথে জড়িত বিভিন্ন products এবং services গুলির বিশেষজ্ঞ (specializes)। 

Online advertising, cloud computing (web hosting), search engine, software এবং hardware, বিভিন্ন ধরণের প্রোডাক্ট (product) গুগলের রয়েছে।

বিশ্বের সব থেকে বড় কোম্পানি গুলির মধ্যে গুগলকে ধরা হয়।

এবং, গুগলের এমন অনেক online services এবং platform রয়েছে, যেগুলি ব্যবহার করে যে কেউ ঘরে বসে, Google থেকে টাকা ইনকাম করতে পারবেন।

যদি বর্তমান সময়ের কথা বলা হয় তাহলে, Google থেকে প্রত্যেক দিন $10-$100 ভেতরে সহজে আয় করা সম্ভব।

তবে, অনেক লোকেরা এর থেকেও অধিক টাকা অনলাইনে গুগল থেকে আয় করছেন।

তাই, ঘরে বসে গুগল থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, যদি আপনিও এই বিষয়নিচে দেওয়া ৭টি উপায় অবশ্যই জেনে নিন।

গুগল থেকে কি যে কেউ টাকা ইনকাম করতে পারবেন?

হ্যা, চাইলে যে কেউ গুগল থেকে ঘরে বসে বিভিন্ন মাধ্যমে ইনকাম করতে পারবেন ।

তবে টাকা ইনকাম করার ক্ষেত্রে আপনাকে আপনার কাজের বিষয়ে সম্পূর্ণ জ্ঞান এবং কাজের প্রয়োজনীয়তা গুলোর বিষয়ে ধ্যান রাখাটা জরুরি।

এমনিতে কাজ গুলো করার জন্য আপনার কোনো ধরণের ট্রেনিং নিতে হয়না ।

আবার, বিশেষ কোনো নির্দিষ্ট যোগ্যতার ও প্রয়োজন নেই । তবে, আপনি যেই কাজটি করবেন সেটির সাথে জড়িত সমস্ত স্কিল আপনার জানা থাকতে হবে।

আপনার করা প্রচুর হার্ড-ওয়ার্ক এবং স্মার্ট-ওয়ার্ক এর ফলেই আপনি গুগল থেকে আনলিমিটেড ইনকাম করার পথে এগিয়ে যেতে পারবেন।

কাজ করার ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি laptop বা computer-এর এবং দ্রুত ইন্টারনেট connection-এর।

মনে রাখবেন, নিজের কাজের সাথে জড়িত skills এবং subject গুলো ভালো করে জেনে নিতে ও বুঝে নিতে আপনি YouTube-এর সাহায্য নিতে পারবেন ।

Google থেকে ইনকাম করার নানান সিক্রেট ট্রিক গুলো রয়েছে যেগুলো ব্যবহার করে লোকেরা প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন।

আপনি চাইলে আপনিও পারবেন, তবে একবার মন দিয়ে চেষ্টা করেই দেখুন।

Google থেকে টাকা ইনকাম করার ৭টি কার্যকর উপায়:

আমি আগেই বলেছি, অনলাইনে ইনকাম করার ক্ষেত্রে Google-এর নানান platform গুলো রয়েছে।

যেগুলো ব্যবহার করে যে কেউ যে কোনো জায়গায় বসে অনলাইনে কাজ করে টাকা আয় করতে পারবেন।

তবে, মনে রাখবেন যে, ইনকাম করার ক্ষেত্রে গুগল এর যেই platform-টি ব্যবহার করবেন সেটার সাথে জড়িত সম্পূর্ণ জ্ঞান এবং দক্ষতা যাতে আপনার থাকে।

নিচে বলে দেওয়া উপায় গুলো ব্যবহার করে বিশ্বজুড়ে প্রচুর লোকেরা গুগল থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন।

তাই, মনে রাখতে হবে যে এই কাজ গুলোতেও প্রচুর প্রতিযোগিতা রয়েছে, আর তাই গুগলের এই প্লাটফর্ম গুলো ব্যবহার করে অধিক টাকা ইনকাম করার ক্ষেত্রে আপনাকে হার্ড ওয়ার্ক এর পাশাপাশি স্মার্ট-ওয়ার্ক অবশই করতে হবে।

ইনকামের উপায়:ন্যূনতম আয়ের সম্ভাবনা:১. Blogging করে ইনকাম$50 – $300

০২. YouTube Channel$50 – $250

০৩. Google Play Store$50 – $200

০৪. Google AdSense$50 – $350

০৫. Google Admob$100 – $250

০৬. Blogger.com$50 – $200

০৭. Google Opinion Reward$1 – $5

গুগল থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়?

How to earn money from google

আমি নিচে Google থেকে online income করার যেগুলি উপায় বা মাধ্যমের ব্যাপারে বলবো, সেগুলি অনেক কার্যকর।

হাজার হাজার লোকেরা এই উপায় গুলি ব্যবহার করে, internet থেকে ইনকাম করছেন।

তবে, নিচে আমি বেশি details-এ বিষয় গুলি ভেঙে বলবো না।

০১. Blogging করে টাকা ইনকাম করুন :

Blogger নামের Google এর একটি platform বা ওয়েবসাইট রয়েছে, যেখানে গিয়ে যে কেউ একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

ব্লগ মানে কি ? ব্লগ থেকে কিভাবে আয় করবেন :

এমনিতে একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করার জন্য, আমাদের হোস্টিং এর খরচ, ডমেইন (domain) এর খরচ এবং আরো অন্যান্য জিনিসে খরচ করতে হবে।

কিন্তু, গুগলের এই blogger platform টি ব্যবহার করে, আপনারা সম্পূর্ণ ফ্রীতেই একটি ব্লগ সাইট (blog) তৈরি করে নিতে পারবেন।

কিভাবে একটি ফ্রি ব্লগার ব্লগ তৈরি করবেন ?

একটি ব্লগ থেকে অনলাইন ইনকাম করা লোকেদের সংখ্যা দিনের পর দিন বেড়েই যাচ্ছে।

কারণ, একটি জনপ্রিয় এবং ভালো organic traffic থাকা ব্লগ থেকে প্রতিদিন কমেও $5-$50 এবং কিছু ক্ষেত্রে আরো বেশি টাকা আয় করা সম্ভব।

ব্লগ থেকে টাকা ইনকাম করার লাভজনক উপায় :

আজকাল YouTube এ video tutorial গুলি দেখে, ঘরে বসে কেবল ১০ মিনিটে একটি blogger blog তৈরি করে নিতে পারবেন।

একটি ব্লগ থেকে কিভাবে আয় করা যেতে পারে, সেটা নিচে দেয়া স্টেপ গুলি থেকে জেনে যাবেন।

০১. সবচে আগেই, Google এর  Blogger.com  ওয়েবসাইটে গিয়ে, একটি ব্লগ তৈরি করতে হবে।

০২. তারপর, নিজের ব্লগের জন্য একটি Domain name বেঁছে নিতে হবে।  ( ডোমেইন নেম কি ? )

০৩. নিজের ব্লগের জন্য একটি simple, lightweight এবং fast থিম বা template বেঁছে নিন। ( ৫ টি সেরা ব্লগার থিম ও টেমপ্লেট )

০৪. ব্লগের কিছু সাধারণ সেটিং করতে হবে যেগুলির ব্যাপারে আপনারা YouTube এ ভিডিও দেখে শিখে যাবেন।

০৫. নিজের ব্লগে ভালো ভালো এবং high quality ও unique আর্টিকেল লিখে রেগুলার পাবলিশ করুন।

০৬. আপনার লিখা আর্টিকেল গুলি যাতে গুগলে ভালো করে রাংক করতে পারে, তার জন্য “অন পেজ এসইও” এবং “অফ পেজ এসইও” ভালো করে করতে হবে।

০৭. শেষে, ব্লগে ভালো পরিমানে organic traffic যখন আশা শুরু হবে, তখন “গুগল এডসেন্স” এর জন্য এপলাই করুন।

০৮. Google adsense থেকে approval পেয়ে গেলে, এখন আপনি নিজের ব্লগে বিজ্ঞাপন (ads) দেখিয়ে অনলাইন ইনকাম করতে পারবেন।

০৯. এমনিতে আপনার ব্লগে যদি ভালো পরিমানের ট্রাফিক বা ভিসিটর্স আসে তাহলে “এফিলিয়েট মার্কেটিং” থেকেও প্রচুর টাকা আয় করতে পারবেন।

০২. কিভাবে YouTube থেকে আয় করবেন ?

Blogging এর পর, গুগল থেকে ইনকাম করার সব থেকে কার্যকর উপায় হিসেবে “YouTube” কেই ধরা যেতে পারে।

আজ internet এর ক্ষেত্রে 3G এবং 4G স্পিড এসে যাওয়ার ফলে, লোকেরা তাদের সমস্যার সমাধান ভিডিওর (video) মাধ্যমে সজজে পেয়ে যেতে পারেন।

তাছাড়া, আগের তুলনায় এখনের সময়ে ইন্টারনেট প্যাক (internet pack) গুলির দাম অনেক কমে গেছে।

তাই, YouTube এ ভিডিওর মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাওয়াটা আজকাল ইন্টারনেটে নতুন প্রচলন হয়ে দাঁড়িয়েছে।

এই ক্ষেত্রে, Google থেকে টাকা ইনকাম করার একটি নতুন সুযোগ আপনার জন্য রয়েছে।

আমরা সবাই জানি যে, YouTube হলো Google কোম্পানির একটি সার্ভিস বা product।

এবং, আপনি যদি একজন content creator হিসেবে একটি YouTube channel তৈরি করে, বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে আপলোড করেন।

তাহলে ইউটিউবের থেকে আয় করার একটি সুন্দর সুযোগ আপনার কাছে থাকবে।

ইউটিউবে চ্যানেলে ভিডিও আপলোড করে, আজ হাজার হাজার লোকেরা নিজেকে বিখ্যাত (famous) করে নেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ টাকা আয় করে নিচ্ছেন।

তবে, আপনার বানানো video content গুলি লোকদের প্রচুর ভালো লাগতে হবে।

কেবল তখন, আপনি একজন successful YouTuber হিসেবে নিজেকে দেখতে পারবেন।

নিচে দেওয়া স্টেপ গুলি ফলো করে, আপনারা ইউটিউবের থেকে অনলাইন টাকা আয় করে নিতে পারবেন।

০১. সবচে আগেই আপনার একটি ইউটিউবের চ্যানেল বানাতে হবে।

০২. নিজের তৈরি করা চ্যানেলের একটি ভালো নাম রাখতে হবে।

০৩. চ্যানেলে একটি logo, channel art এবং channel description ভরে, কিছু সাধারণ settings করে নিতে হবে। (YouTube ভিডিও দেখে সহজেই করতে পারবেন ).

০৪. এখন, নিজের তৈরি করা চ্যানেলে, ভালো ভালো ভিডিও তৈরি করে আপলোড করুন।

মনে রাখবেন, প্রত্যেক video আপনার নিজের বানানো হতে হবে।

০৫. Upload করা video গুলিতে সঠিন title এবং description অবশ্যই দিতে হবে।

০৬. Upload করা video গুলিতে, আকর্ষণীয় thumbnail অবশ্যই ব্যবহার করবেন।

০৭. নিজের YouTube ভিডিও গুলিতে SEO র ব্যবহার অবশ্যই করবেন।

০৮. ইউটিউবের নতুন নিয়ম কানুন গুলি মেনে ভিডিও আপলোড করুন।

০৯. ইউটিউব থেকে আয় করার জন্য সবচে আগেই আপনার চ্যানেলের, ৪০০০ ঘন্টার ভিডিও ওয়াচ টাইম এবং ১০০০ subscriber থাকতেই হবে।

১০. এখন আপনি আপনার YouTube channel-টি Google AdSense এর সাথে connect করতে পারবেন।

মানে, Google adsense monetization এর জন্য এপলাই (apply) করতে পারবেন।

১১. এখন, যদি আপনার YouTube channel এ আপলোড করা video গুলি, ইউটিউব এবং google adsense এর নিয়ম কানুন গুলো মেনে আপলোড করা হয়।

তাহলে কিছু দিনের মধ্যেই “Adsense” দ্বারা আপনার চ্যানেলটি approve করে দেয়া হবে।

১২. এবং, channel approve হওয়ার পর, আপনার চ্যানেলে আপলোড করা ভিডিও গুলিতে এডসেন্স দ্বারা “বিজ্ঞাপন” (ads) দেখানো হবে।

১৩. এখন আপনি নিজের ভিডিও গুলিতে Google adsense এর মাধ্যমে বিজ্ঞাপন (advertisements) দেখিয়ে টাকা আয় করতে পারবেন।

১৪. মনে রাখবেন, YouTube এবং Google adsense দুটোই কিন্তু Google company র সার্ভিস।

তাই, এভাবে আপনারা YouTube এবং Adsense এর মাধ্যমে Google থেকে আয় করতে পারবেন।

০৩. গুগল প্লে স্টোর থেকে আয় (Google play store):

গুগলের আরো একটি product বা service রয়েছে, Google play store নামের।

এখানে, প্রত্যেক android smartphone ব্যবহারকারীরা ফ্রীতে আবার অনেক সময় কিছু টাকা দিয়ে এপস (apps) গুলো ডাউনলোড করে নিতে পারেন।

আপনারা যে কোনো বিষয়ে এখানে প্রচুর apps গুলো পেয়ে যাবেন।

কিন্তু আপনি কি জানেন, আপনি নিজের একটি android app তৈরি করেও গুগল থেকে ইনকাম করতে পারবেন ?

হে, Google play store এ যে কেউ নিজের android app জমা দিয়ে তারপর বিজ্ঞাপনের মাধ্যমে টাকা আয় করতে পারবেন।

আপনারা হয়তো নিজের মোবাইল বিভিন্ন apps অবশ্যই ব্যবহার করছেন। একটা জিনিস কি আপনি লক্ষ্য করেছেন ?

আপনার মোবাইলে থাকা প্রত্যেকটি apps, কিছু সময় পর পর কিন্তু কিছু বিজ্ঞাপন (Ads) অবশ্যই দেখায়।

এই বিজ্ঞাপন গুলি বার বার দেখিয়ে, apps এর developer রা ভালো পরিমানে টাকা গুগল থেকে আয় করে নিচ্ছেন।

তবে, সেটা কিন্তু আপনিও পারবেন। কিভাবে জানেন কি ?

যেভাবে যে কোনো website বা YouTube channel থেকে টাকা আয় করার জন্য, সবচে প্রথমে সেগুলি Google AdSense এর সাথে সংযুক্ত (connect) করতে হয়।

ঠিক সেভাবেই একটি android app তৈরি করে টাকা আয় করার জন্য, Google admob এর সাথে app টি সংযুক্ত করতে হবে।

Google Admob কিন্তু Google AdSense এর মতোই, একটি online advertising company। Admob কেবল apps গুলিতে বিজ্ঞাপন লাগানোর জন্য ব্যবহার করা হয়।

Google AdSense ব্যবহার করা হয় website, blog এবং YouTube video গুলিতে বিজ্ঞাপন দেখানোর জন্য।

তাই, যেকোনো apps দ্বারা টাকা আয় করার জন্য, গুগল তৈরি করেছে এই admob সার্ভিসটির।

আপনি যখন, নিজের apps গুলিতে admob দ্বারা বিজ্ঞাপন লাগিয়ে Google play store-এ ছাড়বেন, তারপর হাজার হাজার লোকেরা আপনার apps গুলি download করবেন।

এবার, এপস download ও install করার পর, যখন apps ব্যবহারকারীর মোবাইলে আপনার app দ্বারা বিজ্ঞাপন (Ads) দেখানো হবে, তখন আপনি টাকা আয় করবেন।

গুগল প্লে স্টোর থেকে আয় কিভাবে করবেন ? (step by step):

নিচে দেওয়া স্টেপ গুলি ফলো করে আপনারা google play store থেকে apps এর মাধ্যমে আয় করতে পারবেন।

০১. সবচে আগেই আপনার ভাবতে  হবে, app এর বিষয় নিয়ে। মানে, কোন subject বা topic নিয়ে app তৈরি করবেন, সেটা ঠিক করতে হবে।

০২. এখন আপনার তৈরি করতে হবে একটি android application.

এন্ড্রয়েড এপস তৈরি করার ফ্রি ওয়েবসাইট

০৩. এখন app তৈরি করার পর, Google admob এ গিয়ে একটি account তৈরি করুন।

০৪. Account তৈরি করার পর, নিজের বানানো application এ admob দ্বারা বিজ্ঞাপন (Ads) লাগাতে হবে।

০৫. এবার নিজের app টি, গুগল প্লে স্টোরে publish করতে হবে।

০৬. মনে রাখবেন, যে কোনো app, প্লে স্টোরে publish করার আগে আপনার “Google play console” এ একাউন্ট তৈরি করতে হবে।

এবং, Sign up করার জন্য, আপনার $25 টাকা, registration fee হিসেবে গুগলকে দিতে হবে।

০৭. এবার, social media marketing, digital marketing বা online advertisement এর দ্বারা প্লে স্টোরে ছাড়া app টির promotion করুন।

০৮. মনে রাখবেন, যত বেশি লোকেরা আপনার apps নিজেদের মোবাইলে ইনস্টল করবেন, ততটাই বেশি সম্ভাবনা থাকবে app এর দ্বারা বিজ্ঞাপন দেখানোর।

০৯. এবং, যত বেশি লোকেরা আপনার বিজ্ঞাপন দেখবেন, ততটাই বেশি ইনকাম আপনার হবে।

১০. তাহলে, এভাবেই আপনারা গুগল প্লে স্টোর থেকে অনলাইন টাকা আয় করতে পারবেন।

০৪. Google Opinion Reward:

ঘরে বসে গুগল থেকে টাকা আয় করার এটা একটি সোজা এবং সহজ উপায়।

Google Opinion Reward হলো Google-এর একটি পরিষেবা যেখানে সার্ভে সম্পূর্ণ করার মাধ্যমে আপনি ইনকাম করার সুযোগ পাবেন।

মানে, এখানে আপনাকে নিয়মিত নানান কোম্পানি, পণ্য, পরিষেবা ইত্যাদির সাথে জড়িত কিছু paid survey গুলো প্রদান করা হয়।

ব্যাস, আপনাকে কেবল সেই সার্ভে গুলোর মাধ্যমে নিজের মতামত, পরামর্শ এবং অভিজ্ঞতা গুলো গুগলের সাথে শেয়ার করতে হবে।

এটা Survey junkie এবং Swagbucks-এর মতো অন্যান্য online paid survey sites গুলোর মতোই কাজ করে থাকে।

প্রত্যেক সার্ভে সম্পূর্ণ করার জন্য আপনাকে কত টাকা দেওয়া হবে, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে survey-তে যুক্ত থাকা টোটাল প্রশ্নের সংখ্যার ওপর এবং সার্ভেটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে সেটার ওপর।

কিভাবে ব্যবহার করবেন ওপিনিয়ন রিওয়ার্ড?

০১. Google Play Store-এ গিয়ে Google Opinion Reward App-টি Download করুন।

০২. নিজের মোবাইলে app-টি ওপেন করুন এবং Google account দ্বারা login করুন।

০৩. দিয়ে দেওয়া সার্ভে গুলোতে ক্লিক করুন এবং সেগুলোকে সম্পূর্ণ করুন।

০৪. ইনকাম করা টাকা গুলো বিভিন্ন মাধ্যমে রিডিম করে নিতে পারবেন।

ডাউনলড Google Opinion Reward

০৫. Google AdSense

Google AdSense হলো গুগল দ্বারা পরিচালিত একটি প্রোগ্রাম যেটা ব্যবহার করে বিশ্বজুড়ে প্রচুর লোকেরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারছেন।

সোজা ভাবে বললে, আমার হিসেবে গুগল এডসেন্স হলো গুগল থেকে টাকা আয় করার সব থেকে কার্যকর ও সুবিধাজনক একটি উপায়।

Google AdSense-এর ব্যবহার করে নানান content website publishers-রা তাদের ওয়েবসাইটে নানান টার্গেটেড টেক্সট, ভিডিও, ইমেজ এবং ইন্টারেক্টিভ মিডিয়া বিজ্ঞাপন গুলো দেখিয়ে থাকে।

বেশিরভাগ ক্ষেত্রেই এই বিজ্ঞাপন গুলো ওয়েবসাইটে প্রবেশ করা ইউসারদের ইন্টারেস্ট গুলোকে টার্গেট করেই দেখানো হয়।

এই প্লাটফর্ম ব্যবহার করার মাধ্যমে যে কেউ নিজের ওয়েবসাইট বা ব্লগ গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করার ক্ষেত্রে গুগলের কাছে এপ্লাই করতে পারেন।

Google দ্বারা এপ্রুভাল পাওয়ার পর আপনার ওয়েবসাইট বা ব্লগ গুলোতে গুগল দ্বারা বিজ্ঞাপন দেখানো হবে এবং সেই বিজ্ঞাপন গুলোতে করা প্রতিটি ক্লিক এর জন্য আপনাকে কিছু টাকা দেওয়া হবে।

০১. গুগল থেকে টাকা আয় করার সেরা উপায় কোনটি?

আমার হিসেবে গুগল থেকে আয় করার সব থেকে সেরা ও কার্যকর উপায় গুলো হলো, AdSense বিজ্ঞাপন, YouTube channel এবং Google Play Store।

০২. Google থেকে income করতে কত সময় লাগবে?

এটা সম্পূর্ণ ভাবে নির্ভর ২টি বিষয়ের ওপর নির্ভর করছে।

আপনি কোন উপায়টি ব্যবহার করছেন এবং নিজের কাজে কতটা সময় দিচ্ছেন।

যদি আপনি YouTube বা blogging নিয়ে কাজ করেন, তাহলে, সঠিক ভাবে কাজ করলে ১ থেকে ১.৫ বছরের মধ্যে কিছুটা ইনকাম দেখতে পাবেন।

০৩. অনলাইনে গুগল থেকে কত টাকা ইনকাম করা যাবে?

এটা সম্পূর্ণ ভাবে আপনার কাজের পরিমান এবং কোন কাজটি করছেন সেটার ওপর নির্ভর করছে।

তবে, এমন হাজার হাজার bloggers, app developers এবং YouTubers-রা রয়েছেন যারা ঘরে বসে গুগল থেকে প্রতিমাসে কমেও ২০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছেন।

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা, এই আর্টিকেলে আমি আপনাদের ৭টি এমন উপায় বললাম, যেগুলি ব্যবহার করে “Google থেকে অনলাইন ইনকাম” (Earn Money From Google) করা যেতে পারে।

গুগল থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়? যদি আপনারা এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিতে চান, তাহলে ওপরে সম্পূর্ণ আর্টিকেলটি স্পষ্ট ও ভালো করে পড়লেই সবটা বুঝে নিতে পারবেন।

আপনি, ওপরে বলা উপায় গুলির মধ্যে যেটা আপনার পছন্দ, সেটা ব্যবহার করতে পারবেন।

আমি আশা করছি, আজকের এই আর্টিকেলটি আপনাদের অনেক পছন্দ হয়েছে, এবং আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *