মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম

স্নেহের ছোট ছেলেটি নাম যে তার কলিম,
ওর এক মাত্র ঘনিষ্ট বন্ধুই ছিল ডালিম।
তারা উভয় পাড়ার একই বিদ্যালয়ে পড়ে,
অধ্যবসায়ের সাথে প্রতিযোগিতায় লড়ে।
মা বাবার স্নেহের কলিম একমাত্র ছেলে,
ছেলেটি যখন মা বাবার কাছে কিছু বলে।
আবদার পালনের তাড়াতাড়ি চেষ্টা চলে,
যথাশীঘ্র ছেলের সাধ পালন করে ফেলে।
একদা এমন এক নতুন করে করলো পণ,
কিনে দিতে হবে যে তাকে মোবাইল ফোন।
দেওয়া হলো বায়নার মোবাইল ফোন পরে,
গেইম খেলতে মন একান্তই গেল তার ভরে।
স্কুলের ক্লাস পার্টি কয়েক দিন পরে হলো,
মা এক শত টাকার নোট একটি দিলো।
টাকার ওপর মোবাইল নাম্বার পড়ল চোখে,
তখনই কল দিল নাম্বার টিতে মনের সুখে।
ফোন রিসিভ করে তোমার আপু হই বলে,
তার কথা যে চলতে থাকে আনন্দের ছলে।
মেয়েটা ফোনে বলে আমি যে কোন ফাঁকে,
দেখা করতে এসে নিয়ে যাব সাথে তোমাকে।
ঘুরতে গিয়ে আইসক্রিম ও খাওয়াব বলল,
তখন থেকে আগ্রহ আরো বেড়েই চললো।
কালো গাড়ি দেখে স্কুলের গেটেরই পাশে,
পরে পরিচিত ঐ বন্ধুর নম্বরে কল আসে।
গ্লাস নামিয়ে গাড়িতে মেয়ে দেখতে সে পায়,
তখন মেয়েটি তাকে ডাকলে সে কাছে যায়।
গাড়ির দরজা খুলে দিতেই পিছনে উঠে,
হঠাৎ মুখ চেপে ধরার ঘটনাই যায় ঘটে !
পরে অচেনা পথ ধরে চলছেই দ্রুত গাড়ি,
অনেক দূরের পথ তখন দিয়েছে পাড়ি।
বিকেল গড়িয়ে সন্ধ্যা তখন নেমে ও যায়!
মা বাবা ছেলেকে কভু আর ফিরে নাহি পায় !

Similar Posts

  • কথা যেন জনকল্যাণ কামী ও চমকপ্রদ হয়ভাষার দ্বারা নিজের ও অন্যের উপকার রয়। মানুষের বিনম্র কণ্ঠে কথা বার্তা সবারই প্রিয়অনাবশ্যক চিৎকার বেহুদা কথা বলা অপ্রিয় জনসমাবেশে তুচ্ছ-তাচ্ছিল্য আরো তিরস্কারএমন বক্তৃতা না দিয়ে থাকলে পাবে নমস্কার। চাল চলনে মানুষকে কেউ বিভ্রান্ত ও না করেসহজ সরল সুন্দর সঠিক পথই সকলে ধরে। গর্ব অহমিকা বাহাদুরি শ্রেষ্ঠত্ব সব ক্ষনস্থায়ীসঠিক…

  • কবিতা ০১ থেকে ৯০০ টি

    শারীরিক অনেক অসুস্থতার মধ্যে থেকেও আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে অদ্য ১২.০৩.২০২৪ খ্রিষ্টাব্দ , রোজ মঙ্গলবার ; স্বহস্তে লিখা কবিতা সর্ব মোট ৯০০ টিতে পৌঁছে গেছে । আমার রচিত প্রথম কবিতা ” শ্রাবণী ” এবং শেষ কবিতাটির নাম — ” বাসা বুনে ” । সৃষ্টিকর্তার অসীম দয়া এবং সকলের দোয়া / সহযোগিতায় এ রকম একটি অভীষ্ট…

  • কঠিন শ্রম

    অসীম সুখে থাকলে কত না হয়দুঃখীদের কষ্টের খবর নাহি রয়!এ ধরায় আরাম আয়েশেও যারাফুর্তি খুশিতে সময় কাটায় তারা!টাকা কড়ি অন্নবস্ত্র ও বাসস্থানতাদেরই পর্যাপ্ত রয়েছে সংস্থান!আনন্দ উল্লাসে সময় ও কাটায়মূল্যবান ভোগে শখ যত মিটায়!অধিকন্তু দুঃখী ও হতভাগা যতকষ্ট ভোগ কত করে থাকে শত!রাত পোহালে বিচরণ যে করেরোজী রোজ গারের পথ ধরে!হাড়ভাংগা পরিশ্রমে যতই পায়পরিবার পরিজন নিয়ে…

  • উপহাস

    মানুষ ভালোবাসে না থাকতে একাতার দুঃখ গুলো যখন কেউ বুঝতেচায় না সে মানুষটি বাধ্য হয়ে তখননিজেকে সবার কাছে দেয়না দেখা। অন্যের কাছেও প্রকাশ করতে নেইনিজের দুঃখ সবে সমবেদনার সুরেমজা নেবে সুযোগ পেলে ই উপহাসকরে সময় মতো আঘাত দিবে সেই। জল যেমনই একদা বরফ হয়ে যায়অনেক ঠান্ডা হতে হতে ঠিক তেমনিএকটা মন অনেক কষ্ট পেতে পেতেপরে…

  • অলি-আউলিয়ার বাংলাদেশ

     হযরত শাহজালাল ইয়েমানী (রা:) ৩৬০ জন আউলিয়া নিয়ে সিলেটে  এসেছিলেন ওলিকুল শিরোমণি। সুলতানুল বাঙ্গাল ও ছিলেন তিনি হযরত শাহজালাল মুজাররাদ  ইয়েমানী (রা:) বিখ্যাত পীরই যিনি। তাঁর মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে বোরহান উদ্দিন (রাঃ) এর ওপর গৌড় গোবিন্দের কত অত্যাচার ছিল বটে।  সিলেট ৩৬০ আউলিয়ার সুন্দর দেশ  পুণ্যভূমি অভিধায়ও অভিহিত করে  যার প্রমাণ রয়েছে কতই যেন…

  • নিরীহ জননী

    কতকাল চলেই গেলতোমার দেখা না হলোকেন এমন তুমিই বল? সময় কত কষ্টে যায়দিল মোর দুঃখ পায়কেবল তোমার দায়! আমার দুর্ভোগ বিরহজ্বালাতন কত দূরুহঅসাক্ষাতেও নিরীহ! বসেছি নিরিহের মতমনে দুঃখ আছে যতলুকিয়ে রেখেছি শত! জন্মদাতা মা যা ভাবেসন্তানের মা হলে তবেযন্ত্রনার ফল যত পাবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *