কার লিভার প্রতিস্থাপন করা দরকার তা কী ভাবে নির্ধারণ করা হয়

লিভার প্রতিস্থাপন করাটা ঠিক হবে কি না তা নির্ধারণ প্রয়োজন হয় বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের মূল্যায়ন। আপনার মেডিক্যাল হিস্ট্রি ও অন্যান্য নানা ধরনের টেস্ট করে এই মূল্যায়ন করা হয়। আপনার লিভার প্রতিস্থাপন করার দরকার আছে কি না এবং প্রতিস্থাপনের কাজটা সুরক্ষিত ভাবে করা যাবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওযার জন্য প্রতিস্থাপন টিম রক্ত পরীক্ষা, এক্স-রে ও অন্যান্য নানা টেস্ট করিয়ে থাকেন। সার্জারির ধকল সহ্য করতে পারার মতো জোর আপনার আছে কি না তা জানার জন্য আপনার স্বাস্থ্যের অন্যান্য দিক, যেমন- হৃদ যন্ত্র, ফুস ফুস, রোগ প্রতিরোধ ক্ষমতা, মানসিক স্বাস্থ্য ইত্যাদিও পরীক্ষা করে দেখা হয়।

লিভারের সমস্যা থাকা যেকোনও লোকই কি প্রতিস্থাপন করাতে পারেন?

প্রতিস্থাপন করাতে পারবেন না যদি:

০১) শরীরের অন্য কোনও অংশে ক্যানসার থাকে

০২) হৃদ যন্ত্র, ফুস ফুস বা স্নায়ুর গুরুতর কোনও রোগ থাকে

০৩) মদ ও মাদকাসক্তি থাকে

০৪) কোনও সক্রিয় ও গুরুতর সংক্রমণ থাকে

০৫) ঠিক মতো ডাক্তারের বলে দেওয়া নিয়ম মেনে চলতে না-পারেন।

প্রতিস্থাপন করার সিদ্ধান্ত কী ভাবে নেওয়া হয়?

রুগির পরিচর্যায় যুক্ত সমস্ত লোক, ডাক্তার ও রুগির পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের লোকের মত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা যেন স্পষ্ট ভাবে বোঝেন
যে লিভার প্রতিস্থাপনের কী কী ঝুঁকি আছে এবং এর থেকে কী কী লাভই বা পাওয়া যায়।

নতুন লিভার পেতে কত সময় লাগে?

যদি লিভার প্রতিস্থাপনের সক্রিয় প্রার্থী হয়ে থাকেন, তাহলে নাম প্রতীক্ষারতদের তালিকায় রাখা হবে। রক্তের প্রকার, শরীরের আকৃতি ও মেডিক্যাল কন্ডিশন (রুগি কতখানি অসুস্থ) অনুযায়ী রুগিদের নাম তালিকাভুক্ত করা হয়। প্রত্যেক রুগিকে সাধারণ কয়েকটা রক্ত পরীক্ষার (ক্রিয়েটিনাইন, বিলিরুবিন ও INR)ভিত্তিতে প্রায়োরিটি স্কোর বা প্রাধান্য প্রদান পূর্বক নম্বর দেওয়া হয়।

প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এই স্কোর MELD (মডেল অব এন্ড স্টেজ লিভার ডিজিজ) নামে পরিচিত এবং শিশুদের ক্ষেত্ৰে এই স্কোর পরিচিত PELD (পেডিয়াট্রিক এন্ড স্টেজ লিভার ডিজিজ) নামে।
সর্বোচ্চ স্কোর প্রাপক রুগিদের সবার প্রথমে লিভার প্রতিস্থাপন করা হয়। তাঁরা যত বেশি অসুস্থ হতে থাকেন, ততই তাঁদের স্কোর বাড়তে থাকে এবং এই ভাবে প্রতিস্থাপনের ব্যাপারে তাঁদের প্রাধান্যও বাড়তে থাকে।
এই ভাবে সবচেয়ে অসুস্থ রুগিরই সবার আগে লিভার প্রতিস্থাপন করা হয়। আগে থেকে এটা অনুমান করাটা সম্ভব নয় যে, লিভার পেতে ঠিক কত সময় লাগবে। প্রতীক্ষারতদের তালিকায় নাম কত নম্বরে আছে তা নিয়ে আলোচনা করার জন্য সব সময়েই প্রতিস্থাপন সমন্বয় রক্ষীকে পাবেন। নতুন লিভার পাওয়ার অপেক্ষায় থাকার সময় ডাক্তারের সঙ্গে এই কথা আলোচনা করে নিতে পারলে সব চেয়ে ভাল হয় যে সার্জারি না-হওয়া অবধি কীভাবে নিজেকে শক্ত রাখবেন। নতুন লিভারের যত্ন কী ভাবে নিতে হয় সে সম্পর্কেও জানার চেষ্টা চালিয়ে যেতে পারেন।

Similar Posts

  • কিডনিতে পাথর কেন হয়, কী করণীয়ঃ

    পেটের ব্যথা প্রত্যাশিত কিছু নয়, কিন্তু তারপরও সাধারণ কোনো কারণে পেটব্যথা হতে পারে। ব্যথা খুব তীব্র হলে বুঝতে হবে ইহা জটিল কোনো রোগের লক্ষণ। যেমন- কিডনিতে পাথর। এই পাথর মূলত কিডনিতে পুঞ্জিভূত খনিজের শক্ত স্তূপ। শিকাগোতে অবস্থিত রুশ ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের ইউরোলজি বিভাগের অধ্যাপক ক্রিস্টোফার কুগান মনে করেন, ১০ শতাংশ লোকের কিডনিতে পাথর হতে পারে। ৪০…

  • দাদ রোগের লক্ষণ, প্রতিকার ও ঔষধ বিস্তারিত। Ringworm symptoms, remedies and medications

    দাদ রোগ কি? দাদ এক ধরনের চর্মরোগ যা Tinea নামক ছত্রাকের আক্রমণ থেকে হয়ে থাকে। এটি একটি প্রচলিত রোগ যা শিশুদের মধ্যে বেশি দেখা যায়। সাধারণতঃ শরীরের এক জায়- গায় গোল চাকতির মত ফুসকুড়ি উঠে চুলকানি হয়। আর একেই দাদ বলে। শরীরের বিভিন্ন জায়গায় দাদ হতে পারে। তবে ইহা যে কোন বয়সের মানুষকে আক্রমণ করতে…

  • থ্যালাসেমিয়া রোগ কিভাবে আটকানো সম্ভব

    জন্ম থেকেই এই রোগে আক্রান্ত হয় শিশু। সারা জীবন চিকিৎসা চালিয়ে যেতে হয়। কিন্তু বাবা-মা বিয়ের আগে রক্ত পরীক্ষা করালে এই রোগ আটকানো সম্ভব। পরামর্শ দিলেন চিকিৎসক সঞ্জীব। থ্যালাসেমিয়া রোগটি আসলে কী? থ্যালাসেমিয়া একটি গ্রিক শব্দ। থ্যালাসা কথার অর্থ সমুদ্র । আনেমিয়া কথার অর্থ রক্তাপ্লতা। কথিত আছে, গ্রিসের কোনও এক সমুদ্রের ধারে এই রোগের প্রাদুর্ভাব…

  • গুটি বসন্ত

    গুটি বসন্ত – এক ভয়াবহ রোগ৷ ১৯৭৯ সালের আগে একাধিকবার মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল এই রোগ, যাতে মৃত্যু ছিল প্রায় অবধারিত ৷ প্রায় ৩৫ বছর পর, যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা আবারো এই রোগের জীবাণু সন্ধান পেয়েছেন৷ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র সিডিসি-এর প্রধান  মার্কিন কংগ্রেসে  ইহা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ৷ আর সিডিসি পরিচালক টম…

  • দাদ রোগ

    মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গায় দাদ হতে পারে। দ্রুত সঠিক চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। দাদ রোগ একটি পরিচিত চর্মরোগ। এই ছোঁয়াচে রোগটি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে ঘটে। মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গায় দাদ হতে পারে। দ্রুত সঠিক চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া…

  • কিডনি ভালো রাখতে যা প্রয়োজন ।

    অনেকের মুখেই শোনা যায় কিডনির সমস্যা। কিডনির চিকিৎসা খুবই ব্যয় বহুল এবং কষ্ট সাধ্য ব্যাপার। তাই যে কোনো রোগ হওয়ার আগে তা নিয়ন্ত্রণের পরামর্শ দেন চিকিৎসকরা। কিডনি ভালো রাখতে আমাদের কিছু করণীয় রয়েছে।  কিডনি ভালো রাখতে খুব বেশি নিয়ম মানার প্রয়োজন নেই। মাত্র ৫টি নিয়ম মেনে চললে সারা জীবন ভালো থাকবে আপনার কিডনি।  শরীরে পরিষ্কার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *