শীতে উষ্ণ থাকতে যেসব খাবার খাবেন

শীত থেকে বাঁচতে আমাদের শরীর সবার আগে খোঁজে উষ্ণতা । তাইতো কম্বলের ভেতর থেকে সহজে বের হয়ে আসতে মন চায় না । ঘুম ভেঙে গেলেও বিছানায় গুঁটি শুটি মেরে শুয়ে থাকতে ইচ্ছে হয়। আলস্য যেন ঘিরে ধরে । কিন্তু অলস বসে থাকলে যে চলবে না। নিত্যদিনের কাজ তো করতেই হবে। সেজন্য নিজেকে ভেতর থেকেও উষ্ণ রাখা চাই।
শীতে আপনাকে ভেতর থেকে উষ্ণ রাখতে সাহায্য করবে কিছু খাবার। সেসব খাবার খুঁজতে খুব বেশি দূরে যেতে হবে না। আপনার রান্না ঘরেই রয়েছে উপকারী সেই খাবারগুলো। চলুন তবে জেনে নেওয়া যাক, এই শীতে কোন খাবারগুলো খেলে শীতের ভয়ে আর কাবু হয়ে থাকতে হবে না-

পেঁয়াজঃ
আপনি কি জানেন যে ঐতিহ্যবাহী চীনা ঔষধে পেঁয়াজ ব্যবহৃত হয়? পেঁয়াজ ঘামকে উদ্দীপিত করে, যা ঠান্ডা আবহাওয়ায় শরীরের তাপ বাড়ায়। খাবারে পেঁয়াজ যোগ করতে পারেন বা সালাদ হিসাবে খেতে পারেন। সেই সঙ্গে এই সময়ে এক বাটি উষ্ণ অনিয়ন স্যুপ আপনাকে অনেকটা আরাম দেবে। অনিয়ন স্যুপের রেসিপি জানা না থাকলে এখনই শিখে নিন।

ঘিঃ
স্বাস্থ্য ও স্বাদের দিক থেকে প্রতিটি খাবারকে কার্যকরী করে তোলে ঘি । এর ফ্যাট শীত কালে হজমে সাহায্য করে, শরীর থেকে টক্সিন বের করে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের ভেতরকে উষ্ণ রাখে । ডাল, খিচুড়ি, স্যুপ এবং পোলাও ইত্যাদিতে এক চামচ ঘি যোগ করে খেতে পারেন । এটি আপনাবে উষ্ণ রাখতে কাজ করবে ।

আদাঃ
শীতের সকালে কিংবা সন্ধ্যায় এক কাপ আদা চা আপনাকে বাড়তি উষ্ণতা দেবে। আদার রয়েছে থার্মোজেনিক বৈশিষ্ট্য যা শরীরের তাপমাত্রা বাড়ায় । এই ভেষজের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রোগ প্রতি- রোধ ক্ষমতা বাড়ায়। ফলে সর্দি এবং কাশির মতো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা সহজ হয়। এছাড়াও খাদ্যতালিকায় আদা-পানি এবং আদার আচার যোগ করতে পারেন।

তিলঃ
তিলে রয়েছে উষ্ণতা বৃদ্ধির বৈশিষ্ট্য। সেই সঙ্গে এটি আমাদের বিপাক ক্ষমতাও বাড়িয়ে তুলতে পারে । এক গ্লাস পানিতে এক চামচ তিল সারারাত ভিজিয়ে রেখে সকালে খেয়ে নিন। এভাবে প্রতিদিন সকালে তিলের পানি খেতে পারেন। এ ছাড়া তিল দিয়ে আরও অনেক খাবার তৈরি করা যায়। সেসব খেলেও উপকার পাবেন।

সরিষার তেলঃ
স্বাস্থ্যকর ভোজ্য তেলের মধ্যে অন্যতম হলো সরিষার তেল । শীত কালে খাবার রান্নার কাজে ব্যবহার করতে পারেন এই তেল। কারণ এর আছে তাপ উৎপাদক শক্তি । যার মাধ্যমে আপনাকে সহজেই উষ্ণ করে তুলবে। সরিষার তেলের ঝাঁঝালো স্বাদ রান্না আরও বেশি সুস্বাদুও করে তুলবে।

গুড়ঃ
শরীর উষ্ণ রাখতে আমাদের তাপ দরকার। এই তাপ তৈরি হয় খাবারের ক্যালরির মাধ্যমে । গুড় শরীরকে উষ্ণ রাখার জন্য যথেষ্ট ক্যালরি দেয় এবং শরীরে তাপ তৈরি করতে রক্ত নালীগুলোকে প্রসারিত করে। এই শীতে গুড় দিয়ে তৈরি নানা পদের খাবার রাখতে পারেন প্রতিদিনের তালিকায়। 

Similar Posts

  • স্ট্রোক কী

    স্ট্রোক হল মস্তিষ্কের রক্ত নালির একটি রোগ। সেই রক্ত নালি ছিঁড়ে যাওয়া অথবা ব্লক হয়ে যাওয়া স্ট্রোকের কারণ।  অতএব স্ট্রোক দু’ধরনের- ১. রক্তনালি ছিঁড়ে গিয়ে মস্তিষ্কে রক্ত ক্ষরণ। একে বলে হেমোরেজিক স্ট্রোক। ২. রক্ত নালি ব্লক হয়ে গিয়ে মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত না যাওয়া এবং ওই অংশের শুকিয়ে যাওয়া। একে বলে ইস্কেমিক স্ট্রোক। কেন স্ট্রোক হয়?…

  • মাইল্ড স্ট্রোক হলে কি করবেন

    মাইল্ড স্ট্রোক মস্তিষ্কজনিত একটি রোগ। একে মিনি স্ট্রোকও বলা হয়ে থাকে। এই ধরনের স্ট্রোকে মস্তিষ্কের রক্ত প্রবাহে জমাট বেঁধে এক ধরনের বাঁধার সৃষ্টি করে যার ফলে রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটে। চিকিৎসা শাস্ত্রে একে বলা হয় স্কিমিক অ্যাটাক বা টিআইএ। এমন যদি হয় তাহলে যদিও মস্তিষ্ক সামান্য পরিমানে রক্ত ব্যবহার করে থাকে, কিন্তু মস্তিস্কের কোষ সমূহ…

  • থাইরয়েডজনিত সমস্যা ও তার প্রতিকার

    থাইরয়েড হরমোন আসলে মেয়েদের থাইরয়েড হরমোনের সমস্যা, ছেলেদের চেয়ে ১০ গুণ বেশি। এটাকে আমরা অটো-ইমিউন ডিজিজ বলি। অটো-ইমিউন ডিজিজ মেয়েদেরই বেশি হয়ে থাকে। সে ক্ষেত্রে আমরা যখন সিম্পটন বুঝি, একটা মেয়ে মোটা হয়ে যাচ্ছে, তার গলাটা কর্কশ হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, মাসিক বেশি বেশি হচ্ছে, পায়খানা কষা হচ্ছে, চামড়া খস খসে হয়ে যাচ্ছে; আমরা…

  • দাদ সারবে সহজ ঘরোয়া উপায়ে

    অনেকেই দাদের সমস্যায় ভোগেন। ভীষণ ছোঁয়াচে এই দাদ ছড়িয়ে পড়ে এক জন থেকে অনেকের মধ্যে। আজকাল ডাক্তার দেখিয়ে দামি ঔষধ খেয়ে, নিয়মিত মলম লাগিয়েও দাদমুক্ত হওয়া কঠিন হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কী করা উচিত? ত্বক রোগ বিশেষজ্ঞদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে দেহ কোষে এমন জিনঘটিত পরিবর্তন ঘটিয়ে ফেলেছে এই ছত্রাক যে, চালু ঔষধ- গুলো তো…

  • টেস্টোস্টেরন-এর ঘাটতি কি সন্তান জন্মদানে বাঁধা

    টেস্টে-স্টোরন পুরুষের যৌন উত্তেজনা মূলক হরমোন হলেও,  এর ঘাটতি সব সময় বন্ধ্যাত্বের কারণ হয় না।  কম টেস্টো-স্টেরন থাকা সত্ত্বেও এক জন পুরুষ শুক্রানু উৎপন্ন করতে পারেন, কারণ শুক্রানু উৎপাদন প্রধাণতঃ অন্যান্য হরমোন দ্বারা উদ্দীপ্ত হয়।  তবে টেস্টো-স্টের-নের মাত্রা কমে গেলে শুক্রানু উৎপা-দনের মাত্রা কমে যেতে পারে। টেস্টো-স্টের-নের মাত্রা অন্ডো-কোষে বেশি থাকে। টেস্টো-স্টেরন কম হলে যৌন…

  • দুধ নয় পুরোটাই নকল

    শুধু ভেজাল দিয়ে ক্ষান্ত হচ্ছেন না এক শ্রেণীর ব্যবসায়ী, এবার নকল দুধ উৎপাদন ও বাজারজাত করছেন তারা। এ দুধ সংগ্রহে কোনো গাভীর প্রয়োজন পড়ে না, কষ্ট করে গড়ে তুলতে হয় না গবাদি পশুর খামারও। ছানার পানির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে সহজেই তৈরি করা হচ্ছে এমন ‘বিষ’। পরে ‘খাঁটি দুধ’ হিসেবে তা চালান হয়ে আসছে রাজধানীতে। দীর্ঘ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *