সর্বাত্মক চিকিৎসা

ছাত্র জীবনে ঘনিষ্ঠ বন্দু ছিল তারা
চলা ফেরায় একত্রে থাকতো যারা
বিদ্যালয়ে লেখা পড়ায় ছিল সেরা।

যাবার বেলা বিদ্যালয়ে তারা দুজন
আচমকাই অনাকাঙ্ক্ষিত ঘটেছিল
বাস দুর্ঘটনা যেথা আহত হয় সুজন!

শারীরিক অবস্থাও ছিল মারাত্মক
তারা হাসপাতালে দ্রুত তাকে নেয়
ডাক্তার চিকিৎসা করেন সর্বাত্মক!

ভাগ্যের নির্মম পরিহাস জানা গেল
ওর ডান পায়ে প্রচন্ড আঘাত পেল
ডাক্তার পা কাটতে হবে বলে দিল!

অবশেষে ডান পা তার হলো কাটা
ব্যান্ডেজেও হয়ে যায় ইনফেকশন
স্থানটি ফুলে গিয়ে হয়ে যায় মোটা!

হাসপাতালেই থাকতে হলো দীর্ঘদিন
কষ্টের জ্বালাপোড়া কমলোতো টিক
আজীবন চলতে হল এক পা বিহীন!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *