ওদের রুখবে কে

রাত ১২টার পর হয়ে যায় তারিখ বদল
মানুষ বদলে যায় সুযোগ বুঝে যেখানে
থাকেনা তাদের সেখানে কোন আদল।

সুযোগ সন্ধানী বলে একটি কথা আছে
কথাটা শোভন নয় যা বললেই চোখের
সামনে বদলোকের চেহারা এসে মিশে।

আমাদের দেশে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে
এসব লোকের সংখ্যা রাজনৈতিক ক্ষেত্রে
বিশেষ করে এরা প্রতিনিয়ত বৃদ্ধি হচ্ছে।

রাজনীতি দেশের প্রধান যা চালিকা শক্তি
রাজনৈতিক আন্দোলনেরতো ফসল প্রিয়
মাতৃভূমির স্বাধীনতা আর ওরাও একশক্তি।

দেশের মানুষের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা
সাম্প্রতিক কালে রাজনীতির প্রতি দেশের
সাধারণ মানুষের আস্থা উঠে কমেছে আশা।

নির্বাচন রাজনীতির ঔজ্জ্বল্য প্রকাশ করে
জাতীয় নির্বাচন মানে উৎসব মুখর পরিবেশ
রাত জেগে মিছিল ও সমাবেশে রাস্তা ভরে।

পছন্দের প্রার্থীকে জয়ী করার প্রচেষ্টাই চলে
ভোটের মাঠে প্রার্থীর জন্য কথামালার লড়াই
আর ভোট শেষে সকলে মধুর সম্পর্কে মিলে।

জাতীয় নির্বাচনের ইহা একটি সাহস এবং শক্তি
এ নির্বাচন এখন অনেকটা ই ভীতিকর হয়েছে
চলে দলাদলি কথা কাটা কাটি আর তর্ক যুক্তি।

সারাদেশে নির্বাচনী সহিংসতায় কত মৃত্যু ঘটে
প্রতিপক্ষকে উস্কে দেওয়ার কাজটি মূলত যারা
করে তারা সুযোগ সন্ধানীদের ভূমিকায় ও বটে।

Similar Posts

  • উদ্ভাস

    সত্যনিষ্ঠ সত্যবাদি শিক্ষিত যারা,জ্ঞান গরিমায় উন্নত হয় তারা।জীবন চলার পথে নয় বাধাহীন,উত্তোরুত্তর প্রবৃদ্ধি তুলনাবিহীন।সমাজ পরিবেশ সবই আলোকিত,তাঁদের ছাড়া সবকিছু উপেক্ষিত।বিদ্যায় রত যারা সদা উল্লসিত,তাঁদের প্রচেষ্টায় সমাজ উদ্ভাসিত।শিক্ষিতদের কর সম্মান প্রদর্শন,তবে হবে সম্মানিত আছে নিদর্শন।জ্ঞানী গুনিদের করলে সমাদর,ক্রমান্নয়ে বেড়ে যাবে অনেক কদর।

  • পরিশ্রম উন্নতির তরে

    ধরণীতে মনে প্রাণে কাজ করে যাবেউন্নতির সঠিক পথ তুমি খুঁজে পাবে।একাগ্র চিত্তে করবে সাধনা যত লোকদূরিভূত হয়ে যাবে তাদের কষ্ট ভোগ।মনোযোগ দিয়ে কাজ করেছেন যারাসুখ আর শান্তি অর্জন করেছেন তারা।অবহেলা আলসেমি আরো নাহি করেপরিশ্রম করো সবেই উন্নতির ও তরে।সংকির্ণ সময়ের জন্যই এসেছি মোরাকষ্ট ও অধ্যবসায়ে বদলে দিবো ধরা।প্রত্যেক মূহুর্তের মূল্য দিতে পার যদিসাচ্ছন্দ্য বোধ করবে…

  • বার্ধক্যের কষ্ট

    বার্ধক্য আসলেই মানুষ কষ্টে পড়ে যায়হাসি খুশি চলা ফেরায় শান্তি নাহি পায়। বয়স্করা সবার থেকে যত ই বেশি করেআগ্রহ আকাংখা বাড়ে অন্যেরও তরে। যৌবনকালে বেশী করে যত কিছু করোবার্ধক্যের স্মরণে তা সঠিক রাস্তা ধরো। তরুণদের মূলমন্ত্র থাকে আদর্শ জীবনসুন্দর সঠিক পথ আনে কল্যাণের মরণ। বয়স্করা যুদ্ধের অনেক আহ্বানও করেতারুণরা নিজেতো সেই যুদ্ধ করে মরে। যুবক…

  • রসাতল

    কোনো কাজে সফলকাম সহজ নয়ব্যর্থতা পরাজিত করে সঠিক আরোসুন্দর ভাবে চালিয়ে যাওয়াটা কতোঅধিক গুরুত্বপূর্ণের বিষয় যেন হয়।  রাতারাতি সাফল্য বলতে কিছু নেইমনোযোগ দিলে দেখবে সব পাওনাতার সগতিতে পর্যায়ক্রমে অনুকূলেউপস্থিত হয়ে উন্নতি রয় অনায়াসেই। কর্তব্য পরায়ণ হলে উন্নতি যত হবেহাত গুটিয়ে বসে থাকলে কখনো ওকাহারো ফায়দা হবে না তবে চেষ্টারউদাহরণ সবার সম্মুখে প্রকাশ রবে। উন্নয়ন উন্নতির…

  • একটি চঞ্চল ছেলে

    খুব ই ছোট চঞ্চল একটি ছেলেচোখ মোবাইলের স্ক্রিনে থাকায়মেঝে পড়ে থাকা টিভির রিমোটখেয়াল পড়েনি যে খেলার ছলে। ফোন টা ছিলো তখন তার হাতেঅসাবধানতা বসত রিমোটে পাপড়ায় সজোরে হঠাৎ বাড়ি খেলগিয়ে সে সোফার হাতলের সাথে। গোঙ্গানোর আওয়াজ হল ব্যথায়পাশের রুম থেকে মা দৌড়ে এসেবলেন আজ আবার দুঃস্বপ্ন দেখেবুঝি তুমি চিৎকার করলে সেথায়। তাকিয়ে নিজেকে আবিস্কার করেহাতে…

  • দু’জাহানে শান্তি !

    বন জংগল গাছ বৃক্ষের পশু পাখি সবেসময়মত আর প্রহরে প্রহরে জাগে রবে। মানুষ হয়ে তুমি কেনো চেতন হইলে নাকত যে দয়াল খোদার নামটি লইলেনা। রাত নিশি আকাশ ছাড়া কিছুই দেখিনাকাঁদি কেনো খোদা ছাড়া কেহ জানেনা। আল্লাহ তায়ালা স্রষ্টা আরো জগৎ স্বামীসর্বদা তিনি কুল কায়েনাতের অন্তর্যামী। অন্তরের খবর সবার ভাল জানেন তিনিআমরা সকলে সৃষ্টিকর্তার আদেশ মানি।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *