মা বাবা হারা ছেলে

দিনরাত কাটে রাজধানীর হাতির ঝিলে
বিষণ্ন মনে আছে বসে মাবাবা হারা এক
ছেলে বিকেলে কৃষ্ণচূড়া গাছের উপরে
চোখ আটকে যায় উড়ন্ত কাক ও চিলে।

গাছের ছায়ায়ও এক ঘুমন্ত শিশু ছিল
মাছি কয়েকটা তার ঠোঁটে নাকে মুখে
বারবার বসে উৎপাত করছে সে ঘুমের
মধ্যেই হাত ও পা নাড়া চাড়া করে নিল।

শিশুটিও তাড়ানোর চেষ্টা করছে মাছি
আরও কয়েকটি শিশু আশ পাশে ব্যস্ত
দৌড়ঝাঁপে কিন্তু ঐ ছেলে ঘুমে বিভোর
হয়েই ঘন ঘন দেয় সে কাশি এবং হাছি।

তাদের এক জন জাকির জানতে চাইলে
সে জানাল নাম ঘুমন্ত শিশুটির রাজু নাই
বাপ মা টোকাই পোলা কিন্তু ওরে আমরা
খুব আদর করি সবে খেলি সময় পাইলে।

ভাল পোলা সে করেনি ঝগড়া কারো সংগে
ও এখন আমগো বন্ধু হয়ে গ্যাছে আরেকটা
নাম ওর আছে বুলেট আমরা ই নামটা দিছি
মাঝে মধ্যে ব্যথাও থাকে তার সমস্ত অংগে।

Similar Posts

  • আজব কৌশল

    আল্লাহর নিপুন সৃষ্টি ও আজব কৌশল,কখনো পারবে না কোন জ্ঞানী প্রকৌশল।জগতের বিচিত্র প্রাণিকুল এবং মানুষ,অজস্র অসংখ্য তারা যাদের আছে হুশ।আল্লাহর অপূর্ব সৃষ্টির মানুষ সব সেরা,সমস্ত জগতেই ছড়িয়ে আছেন যারা।চতুষ্পদ জন্তু যতই সৃষ্টি করেছেন যিনি,মোদের বাহনও ভক্ষণে দিয়েছেন তিনি।বনি ইসরাঈলের জন্য শনিবার দিন ছিল,পবিত্র উপাসনার জন্যই নির্ধারিত হলো।মৎস্য শিকার তাদের ছিল ঐ দিন হারাম,মাছ না ধরে…

  • হৃদয় ভেঙে যায়

    বলতে গেলে যত সহজ কথায়বিধ্বংসী আবেগী ক্ষতির মতোএকটা ব্যাপার হৃদয় ভঙ্গ করেহরদম আশ পাশ চলছে যতো। পৃথকভাবে হলেও সবার জন্যএটা হচ্ছে খারাপ লাগার বেশঅনুভূতি বিষাদ এবং এই কষ্টভুলে কখনো হবেনা যার শেষ। কখনো কারো কোন আচরণেমনটিও আঘাতে ভেংগে গেলেসহজে তা কেটে ওঠা হয়তোবাসম্ভবই হয়না যা নিদর্শন মিলে। মস্তিষ্কের দিক বিবেচনা করলেশারীরিক কষ্টেরই অনুভূতি হয়যে অংশটিতে…

  • মোবাইল ফোন

    মোবাইল ফোন ব্যবহার কারীর কত বেড়েহার্ট অ্যাটাকের আশংকা রক্তচাপ মেজাজখিটখিটে হয়ে ক্ষুধা ও দূরে পালায় তেড়ে। মোবাইল ফোন ব্যবহারে সব শিশুদের জন্যস্ক্রিনের রেডিয়েশন মারাত্মক ক্ষতিকর আরমস্তিষ্ক বিকাশ ব্যাহত করারও ইহা এক পণ্য। ” আজকের শিশু আগামীর ভবিষ্যৎ ” বলেশিক্ষার্থীরা ও মোবাইল ফোনে আসক্ত হলেতাদের ভবিষ্যৎ যেন অন্ধকারে যাবে চলে। আবশ্যক তাই কিছু পদক্ষেপ ও গ্রহণ…

  • জ্বরে থর থর !

    আমার নাতনিটির প্রচণ্ড জ্বরকতো যন্ত্রণাতে কাঁপে থর থর! ডাক্তারের কাছেও নিয়ে গেলেতার অধিক জ্বর ডাক্তার বলে! ঔষধ পথ্যও তখন আনা হলেরীতিমত সেবন যার নাহি চলে! নিয়ম মাফিক সেবন করে নাফলে দেহে শান্তি তো পায় না! জ্বরের সাথে সর্দি আর কাশিকষ্ট করছে দিবা আরো নিশি! অসুখে ভোগে তার স্বাস্থ্য হীনঅশান্তিতে চলছে ই রাত্র দিন! খেলা ধুলাতে…

  • নিমন্ত্রণ

    যোগদান করতে যবে   অফিসের সহকর্মির  ছোট ভাইয়ের বিয়ে   অনুষ্ঠানে যেতে হবে।  সাপ্তাহিক ছুটির দিন  ১৪ই অক্টোবর ২২খৃঃ  বিয়ের নিমন্ত্রণ ছিল   সখ্যায় ছিলাম তিন। সিলেট থেকে ঐ দিন  কোম্পানিগঞ্জে যাবো বহু দূরের যাত্রা পথে যাওয়া হয়নি সেদিন।  বউ ভাতের নিমন্ত্রণ  বিয়ের পরেরই দিন   কয়েক দিন পূর্বের  ছিল যার আমন্ত্রণ।  শনিবারে মোরা যাব দাওয়াতে,নাতিন বড়  টিকে বলেছি…

  • উদ্বিগ্ন

    হে পথিক কেনো ত্রস্তে চলোএকটু দাঁড়াওনা কথা আছেকি হয়েছে এখন তুমি বলো। কি আছে যেব তোমার মনেযাবে তুমি যেন কোন খানেএতো দৌড়াচ্ছ জানে প্রাণে। লোকটি তখন গেলো থেমেকথাও বলছে কোনো মতেআরো শরীরটা গেছে ঘামে। তার তখন কথা হলো শুরুবলতে গিয়ে হাঁফিয়ে ছিলোসে বলে অসুস্থ আমার গুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *