ভুকা-ফাঁকা থাকে !

এক অসহায় ছেলে দেখে দু:খ হয়
তার জীবন ভরে যতো অশান্তি বয়
দু:খ দুর্দশাতে সর্বদা জর্জরিত রয়
দুর্ভোগ দুর্গতির কত জ্বালাতন সয়
তার মা বাবা কেউতো জীবিত নয়!

অন্যহীন বস্ত্রহীনতো দীনহীন কতো
অনেক দিন ভুকাফাঁকা থাকে যতো
মা বাবা মৃত্যুর হয়েছে বহু দিন গত
তাঁরা জীবিত থাকলে যত খুশি হত
কষ্ট অশান্তি দূরে তার থাকতো শত!

জীর্ণ বস্ত্র ও শীর্ণ গাত্র ক্ষুধার বেশে
দু:খ দুর্দশায় জড়িত সে ভাগ্য দূষে
এলোমেলো আর অগুছালো কেশে
আনন্দ ফুর্তি যতই কষ্টে গেছে মিশে
সহানুভূতি পেলেই সে খুশিতে হাসে!

খেয়ে ও না খেয়ে কতো সময় যায়
অসহ্য যন্ত্রণায় ভোগে পেটের দায়
আল্লাহর রহমতে কষ্ট দূর হয় তায়
একান্তে ই সৃষ্টি কর্তার সাহায্য চায়
ইবাদত ও বন্দেগী করে শান্তি পায়!

Similar Posts

  • হৃদয় ভঙ্গ

    কারো হৃদয় ভঙ্গের কষ্টের মতোঅন্য বিষয়ে আর নেইতো এতো। সর্বশেষ ঘটনাটিও ঘটেছিল ঠিকঅনেক দিন পূর্বে যা ছিল সঠিক। আজীবন চলার প্রতিশ্রুতি ছিলকয়েক দিন পরে ই ভেংগে গেল। পরিসমাপ্তি হঠাৎ করে হয়ে যায়এতে মনে যতোই দু:খ কষ্ট পায়। হৃদয় ভঙ্গের মতো কষ্ট আর নাইএ ছাড়া অন্য কিছুতে নাহি পাই। উভয় একত্রে থাকার ছিলো কথাবিচ্ছেদের পূর্বে চলতাম…

  • যৌতুক

    চতুর্থ শ্রেণীর পর ভাগ্যে নেই স্কুলে পড়ারদুর্ভোগ দুঃখ কষ্টে শুরু হয় জীবন গড়ার। বার বছর বয়স পর তার বিয়ে হয়ে গেলপঁচিশ বছর বয়সেরই একজন বর পেল। বিশ বছর বয়সে হলেন তিন সন্তানের মাএই সময় ঘটলো মর্মান্তিক এক ঘটনা যা! বেদনাদায়ক মর্মান্তিক দূর্ঘটনা ঘটে গেলযৌতুকের পণের জন্যেই বিতাড়িত হলো! দুশ্চিরিত্রা হিসাবেও বদনামে তাকে পায়নির্মম প্রহারের আঘাতও…

  • বীরত্ব নেই

    কতো উৎকৃষ্ঠ বীর ছিলোতাদের আধিপত্যের জন্যবিপদ সংকুল পরিস্থিতিরমধ্যে অনেকের প্রাণ গেল। শক্তিমান বীরত্বের জীবনহৈ হুল্লোড় কত গণ্ডগোলঅস্বাভাবিক চলা ফেরায়সম্ভ্রম হারিয়েছে গুরুজন। খারাপ ছিলো তাদের মনপ্রতিনিয়ত কু সংগে চলেঅশালীন কর্মে লিপ্ত হলেচলে গেলো ধন আর জন। অনেকের বীর দর্পে চলাতাদেরও জীবন সায়াহ্নেস্রষ্টার নাফরমানির জন্যভাগ্যে জুটে হেলা ফেলা!

  • ঘুরে আসি

    চলোনা ঘুরে আসি ভাইকতটি দিন চলে গেলোবাল্য বন্ধুটির দেখা নাই। সে কত ঘনিষ্ঠ বন্ধু ছিলসময়ের ব্যবধান আরোব্যস্ততায় সব চলে গেল। অনেক পূর্বে বিকেল বেলাউভয়ে চলা ফেরার রাস্তায়আনন্দে ভোগ করি মেলা। সেথা কত কেনাকাটা করিলোকের ভিড়ে মোরা তখনচলি একে অন্যের হাত ধরি। আনন্দ উল্লাসে সময় যায়রঙ বেরংগের খেলা দেখেঅন্তরটি কতো শান্তি পায় !

  • সমুজ্জ্বল

    আর কোনো ফুল নাই যেহেতুমোর কামনার ফুটন্ত বাগানেএটা তো পাতা ঝরবার ঋতু। অভিপ্রায়ের একফোঁটা শিশিরপরিমাণ যার একদম সামান্যহলেও খোরাক যোগায় খুশির। হাঁটবার অন্ধকারও অলি-গলিতেনিঃশব্দে তোমার কানে-কানে সেসুস্থতার দোয়ায় রয় হাত তুলিতে। তুমি ভালো বাসো ফুলের ই সৌরভআরো মৃদুমন্দ বাতাস বহমান যতোনদীতে ধীরে বহমাণ পানির গৌরব। জীবনের বর্ণমালা কত যেন উজ্জ্বলসু্স্থ হয়ে উঠবে তুমিও রয়েছে ওরাপ্রতীক্ষার…

  • নশ্বর পৃথিবী

    আমরা মানব জাতি সাম্যের,চলতে পারিবনা বৈসম্যের।সাম্যের গাহি মোরা মিলে গান,নেইকো মোদের কোন পিছু টান।আমরা সৃষ্টির জীব সেরা,পৃথিবী জুড়ে আছে ঘেরা।নেই জাত ভেদাভেদ গোত্র,মিলেমিশে আছি হয়ে মিত্র।এ ধরায় কেহ আসেনিহয়ে চীরন্জীব,সীমিত সময় শেষ হলেইনিভে যাবে প্রদীপ।একান্তে মোরা সকলের তরে,জনহিতার্থে যাব কাজ করে।স্থায়ী হয়ে ওঠেনি কেউ বেড়ে,সব ই যেতে হবে ধরণী ছেড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *