স্নেহে ভরা !

আল্লাহর প্রশংসা যতো
আদায় করলে শত শত
উদ্ধার করবেন অবিরত!

যেথা সেথা মানুষ জনে
করি স্মরণ দিল-ইমানে
নুরনবি পাক্‌ পাঞ্জাতনে!

যতো পয়গাম্বর ওলি নবি
মানবকুলের প্রানের ছবি
খুশী থাকলে পাবো সবই!

খোদা রাসুলের পথ ধরে
মাতা পিতা ও ওস্তাদেরে
স্মরণ করোই বারংবারে!

পৃথিবী তো মায়ায় ঘেরা
সামান্য দিন ঘোরাফেরা
কখন চলে যাবো মোরা!

আল্লাহরই পাক দরবারে
ছোট আর বড় সহকারে
মুক্তি চাইগো করজোড়ে!

সৃষ্টি কর্তার অসীম মায়া
গোনাগার অসংখ্য কায়া
মাফ করবেন করে দয়া!

Similar Posts

  • দিশেহারা !

    দেশের যুবকদের কিন্তুমাথার লম্বা লম্বা চুলেঅনেকে লাগায় বেড়ীতাদের আরোও হয়তঅধিক গৌরবের হতোউভয় হাতে যদি তারাপরতে পারতো বিভিন্নরঙের বেশ সুন্দর চুড়ি! অদ্যাবধি পরেনিতো দুলতাদের কানেতে কোনোশখের যতো কিছু আছেঅবশিষ্ট থাকবে না যেনশালিন অশালীন তাদেরমধ্যে চিন্তার নয় এহেন! গলায় চেইন পরে তারাদেখে কত হয় দিশেহারা! বৈধ অবৈধ ন্যায় অন্যায়রীতি নীতি আর সমাজেসামঞ্জস্য বজায় রেখেওচলাফেরায় যত আচরণ  সমর্থ সব তাদের…

  • আল্লাহর শুকরিয়া

    আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে অদ্য ০৪.১১.২০২২ খৃঃ, রোজ শুক্রবার ; আমার স্বহস্তে লিখা কবিতা সর্ব মোট ১০০ টিতে পৌঁছে গেছে । আমার রচিত প্রথম কবিতা ” শ্রাবণী ” এবং শেষ কবিতাটির নাম — ” চারিত্র ” । সৃষ্টিকর্তার অসীম দয়া এবং সকলের দোয়া / সহযোগিতায় এ রকম একটি লক্ষ্যে উপনীত হতে পারায় আমি আপনাদের অশেষ…

  • ব্যাথার জ্বালা !

    কতো শতো লোক কষ্টে আছেকেহো জানে না তাদের ভাগ্যেকি বা যায় ঘটে আর সুখ শান্তিঅনেকের বেশ দূরে চলে গেছে! অনেকে ব্যাধি যাতনায় ভোগেদুর্বিষহ অবস্থা আর কত যেনব্যাথা যন্ত্রণার মধ্যে যত সময়অতিক্রম করছে কঠিন রোগে! কষ্ট সহ্য করে সবে চলতে হয়জীবনে যার যতো কিছুই ঘটেসব কিন্তু আল্লাহর আদেশেরফলে যা সকলের ললাটে রয়! সৃষ্টি কর্তা অসংখ্য মেহেরবানতাঁর…

  • হেলা ফেলা !

    ল্যাংড়া লোলা বিকলাঙ্গযুবক-যুবতী বৃদ্ধ-বৃদ্ধারকারো বেশী কোন অঙ্গএগুলোও হেলা ফেলারনয় কারণ খোদার ইচ্ছেদিয়েছেন অঙ্গ – প্রত্যঙ্গ! তাঁর দয়াতে সৃষ্টির সেরাতিনি অনুগ্রহ করে উন্নতকরায় কৃতজ্ঞতা প্রকাশকরে সবাই খুশী ও সন্তুষ্টথেকে ইবাদত বন্দেগীতেপরিবর্তন করো বসুন্ধরা! প্রভু করেছেন অজস্র দানধন সম্পদ ইজ্জত সম্মানদৈহিক – মানসিক প্রশান্তিএসব পুনরায় কেড়ে নিলেরোধকারী নেই তিনি সবারজন্য কতো যে মেহেরবান!

  • হুলস্থূল

    সাত সকালে গন্ডগোলচতুর্দিকে ছুটছে মানুষকোলাহল আর হুলস্থূল! দৌড়াদৌড়ি করে যায়কার আগে কে পৌঁছবেদুর্ঘটনা যে দেখতে পায়! চৌরাস্তার একটি মোড়বিরতিহীন বাস গাড়িটিদুর্ঘটনায় রয়েছে যে দূর! দুমড়ে মুচড়ে যায় গাড়িকত হতাহত আছে পড়িলোকে তুলে তাড়াতাড়ি! নিহত পড়ে রয়েছে যারাউপস্থিত সকল ব্যস্ততায়কেমনে বাড়ি নেয় তারা! আহতের সংখ্যা ও যতবাহনে তুলে ওদের লয়চিকিৎসালয়ে নেয় দ্রুত।

  • মোমবাতি

    খোদা তায়ালা তুমি খালিক যত কিছু আছে বিরাজমানআকাশ পাতাল সহ মালিক।  আমরা সবই তোমার বান্দা সুযোগে যারা যেভাবে পারেসকলেই সর্বদা করছে ধান্দা।    কত আচানক স্রষ্টার লীলাতাঁর চেয়ে বড় বিচিত্র ধারায় আল্লাহর সৃষ্টি জগতের খেলা। স্নেহের মানুষের স্মৃতিতে যারা  মৃত মানুষকে মোম জ্বালিয়ে  মনানন্দে স্মরণ করছে তারা। কখনো বা মোম নিভিয়ে কতজীবিত মানুষের ও জম্মদিনপালন করে যেন যাচ্ছে শত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *