চোখ রাঙায় !

স্বার্থান্বেষী ও শত্ৰুর দলে
অনল দেয় দেশে জ্বেলে
হক কথাও বলতে গেলে
রাঙায় যত চোখ খোলে
কষ্ট ভোগে সকল মিলে!

কেউ হল কালোবাজারি
কতো ই করে মজুতদারি
সারছে কত রিলিফ চুরি
করে সাধুবেশে ঘুরা ঘুরি
অনেকের চলে ধরাধরি!

সুযোগের কত ধান্দা করি
ফায়দা লয় জোরাজোরি
করে স্বার্থ নিয়ে মারামারি
উপার্জন করে বাড়ি গাড়ি
অবৈধ পথে লজ্জা ছাড়ি!

অশান্তি করেও লাভ নাই
রিজেকের যত কিছু খাই
সঠিক রাস্তায় চলরে ভাই
ইবাদত বন্দেগী করে যাই
আল্লার কাছে শান্তি পাই!

Similar Posts

  • হাতের মুঠোয়

    হাতের মুঠোয় মানুষেরপৃথিবীটা চলে এসেছেদেশে দেশে যে তথ্যেরনিষেধ যত আরোপিতরয়েছে যা নয় দোষের। বহু আগে উন্নয়ন ঘটেউন্নত বিশ্বে সুকৌশলেঅর্জন করে ডিজিটালসক্ষমতাই যার মাধ্যমেসবধরনের সেবা জুটে। কতো শতো বছর পূর্বেস্কান্ডিনেভিয়ান কোনোদেশের যে অবসরপ্রাপ্তএকজন বয়স্কও অক্ষমব্যক্তি বলেছিলেন গর্বে। তিনি তো পেনশন পেতেনসামাজিকভাবে নিরাপত্তাবলয়েরও অধীনে বাড়িতেতাঁকে সপ্তাহান্তে সেবাকর্মীতাজা খাবার দিয়ে যেতেন। ফেলেই দিতেন সেবাকর্মীবাসিগুলি রেফ্রিজারেটরেদুধের বোতল ও ফলমূলরুটি…

  • অগ্রগণ্য

    খোদা সৃষ্টি করেছেন ইবাদতের জন্যজ্বীন আর মানুষকে এ ধরণীতে তাইআশরাফুল মাখলুকাত মানব জাতিতাঁর উপাসনা করে সব হব অগ্রগণ্য। রাব্বুল আলামীন তিনি কতো মহানমানুষ জীব জন্তু পশুপাখি পৃথিবীতেঅসংখ্য অগনিত যতো যেখানে বাসকরে খাদ্য ভরে রাখেন পুরো জাহান। তাঁর দয়ার ফলে আমরা বেঁচে আছিকিন্তু মহান রাব্বুল আলামীন আরোরাসুল করিম (স.) এর প্রদর্শিত পথেনা চলে সঠিক সুন্দর পথ…

  • শান্তি মিলে !

    আশায় আশায় সবাই চলেমানুষ সুখ সমৃদ্ধির তাগিদেকতো কঠোর পরিশ্রম করেজীবনে যেন প্রশান্তি মিলে। ঐশ্বর্য্য বিত্তশালী হয় যারাবসে থাকেনি এগিয়ে চলেযাতে তাদের জীবন আরোউন্নতি সমৃদ্ধি করবে তারা। যাদের সম্বল অধিক আছেতারাও সচ্ছলতা আনয়নেকত কষ্ট সহ্য করতে থাকেযেন সমৃদ্ধি লাভ হয় পাছে। আমরা জীবদের মধ্যে শ্রেষ্ঠখোদা পাকের নির্দেশ মতোচলে তাঁর ইবাদত বন্দেগীরমাধ্যমে মুক্তিতে হবো সন্তুষ্ট !

  • ঋতু বৈচিত্র

    গরমে লোকজন হতাশ,যদিবা না থাকে বাতাস।খাঁ খাঁ রোদে হাহাকার,মাঠ ঘাট যেন নিরাকার।উত্তপ্ত বালু রাশি পাথর,উত্তাপে লোকজন কাতর।বর্ষায় মোশল ধারে বৃষ্টি,চতুর্দিকে জলাশয় সৃষ্টি।চলাচলের হয় অসুবিধা,ছাতা ছড়া থাকেনা সুবিধা।শীতের আগমন যবে ঘটে,জামা পোশাক পরে বটে।কাঁথা কম্বল লেপের কদর,অনেকে পরে সুয়েটার চাদর।বয়ষ্ক দীন হীন গরীব যারা,বেশী কষ্টে থাকে শীতে তারা।শির শির শীতে কাপুনী ধরে,শীতের প্রকোপে অনেকে মরে।

  • দিসনারে জ্বালা !

    আকাশে তাকালে দেখি লক্ষ তারার মেলারাতে চাঁদকে ঘিরে যেন তাদের যত খেলা। পৃথিবীতে কতো বন্ধু মিলে বাড়ালেও হাততুই যে বন্ধু মোর কাছে ঐ আকাশের চাঁদ। মন মন্দিরে বন্ধুর মায়া সুপ্ত আছেই কতোতোর জন্যে অশান্তি আর হৃদয় টান যতো। কেমন আছ বন্ধুরা সব প্রশ্ন মনের কোণেমোর আশা ভালো আছ নিয়ে শান্তি মনে। আন্তরিক বন্ধু আমার দিসনা…

  • পাড়া পড়শী যতো

    আমি কখনো কাহাকেও দিতে চাই না কষ্টযথাসাধ্য আপ্রাণ চেষ্টায় থাকি রাখতে তুষ্ট। আরো মনে করি সকল আমার থেকে শ্রেষ্ঠআমরা প্রার্থনাও করি যেনো না হই পথভ্রষ্ট। জগতে কেউ করো না কখনো আড়াআড়িএকে অপরের সাথেও করবে না বাড়াবাড়ি। পাড়া পড়শী ছোট বড়ো যতো আছি মোরাকল্যাণ আরো সৎ কাজে নিয়োজিত যাঁরা! আল্লাহ তায়ালার পক্ষ থেকে থাকে রহমতসত্যনিষ্ঠ ন্যায়ের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *