হও আগুয়ান !

অতীতের যাহা কিছু সব হয় গত
সময়ের বিবর্তনে দূরে যায় কতো
সেগুলোর মধ্যে স্থিতিশীল যতো
বিদ্যমানের গুরুত্ব দেও শত শত।

বান্দা সুখী হয় সময়ের মূল্য দিলে
সাফল্য অর্জনে যা আনন্দ মিলে
কতো আরাম আয়েশে দিন চলে
সব কিছু নিয়মানুবর্তিতায় ফলে।

সাধনার দ্বারা দু:খ ক্লেশ দূরে যায়
ফলশ্রুতিতে জীবনে আরাম পায়
অসংখ্য লোক আছে কষ্টের দায়
বুভুক্ষু থেকে তারা অখাদ্যও খায়।

গরীব মানুষেরা দু:খের কথা কয়
দিন রজনীতে তারা শত কষ্ট সয়
চেষ্টা সাধনাতে জীবন উন্নতি হয়
অধ্যবসায়ে যারা নিয়োজিত রয়।

সঠিক সুন্দর পথে থাক আগুয়ান
ছোট বড় বয়োজ্যেষ্ঠ নওজোয়ান
আল্লাহর করুণা কতোই অফুরান
সৃষ্টির জন্যও সীমাহীন মেহেরবান!

Similar Posts

  • নিঃস্বার্থ বন্ধু

    নয়ন জলে ভাসিয়ে দু’চোখে কাঁদছো কেন তুমিএই দেখনা তোমার পাশে দাঁড়িয়ে রয়েছি আমি। চোখের এক ফোটা জলও পড়বে না যতো দিনতোমার নিকট অন্তরংগভাবে থাকব ততো দিন। নীল আকাশ শিশির ভেজা পথ কুয়াশায় ঢাকাবন্ধু তোমার সাথে কেন যে হয়না আমার দেখা। শুধু সুখের সময় যে ব্যক্তি থাকে তোমার কাছেতার পক্ষে আসল বন্ধু হওয়া পুরোটা তো মিছে।…

  • মন কান্দেরে

    মন যে কাঁদছে কতোগতো বছরে ই ঈদেরসময়ে আমার ছোট্রনাতনি ছিলো দেশেতাই আনন্দ ফুর্তিতেসময় কেটেছে যতো! বড় নাতনিটি মোরদেশে আছে টিকইমাঝে মধ্যে অনুভবকরে সে তার বোনসুদুর প্রবাসে বিরহযন্ত্রণায় শুকায় স্বর! কি মোহ মায়া আছেওরা দুজন দুজনেরতরে কখনো ছোট্টটিসুদুর প্রবাস থেকে ইতার বোনকে খোঁজেসে ত বিরহে ভোগছে! করে সে ভিডিও কলআনন্দ ফুর্তিতে ওরাদীর্ঘক্ষণ কথা বলতেথাকে ফাঁকে ফোঁকেইএকে…

  • ভোরের শহর

    সাত সকালে বৃষ্টি হচ্ছে গুঁড়ি গুঁড়িথেমে থেমে কখনও অজর ধারায়এমন বয়েছে যেন নেই তার জুড়ি। প্রথম হতেই যেন ইলশে গুঁড়ি বৃষ্টিদোকান পাঠ আর বাসাবাড়ি থেকেলোক জনে বাহিরে দিয়েছেন দৃষ্টি। আকাশে ঘন কালো মেঘেরা ভেসেবেড়াচ্ছে সিলেট শহরের নামাজীরাপাড়া মহল্লার মসজিদে চলে গেছে। আরাম প্রিয় সবে সুবিধা নেই ফাঁকেশহরের অধিকাংশই কত যেন আছেফজরের নামাজ পড়েও ঘুমে থাকে।…

  • কোকিলের বাসা

    কাল বৈশাখী ঝড় হলো সবেমাত্র শেষ,কাটে নাই প্রচন্ড গরমের এখন ও রেশ।তরুলতা গাছ বৃক্ষ আছে যেথায় যত,ফুল ফুটে সৌরভ ছড়ায় যেন শত শত।জারুলের ডালে বসে কত যে দোয়েল,দূর থেকে ডাকছে অনেকটি কোয়েল।কৃষ্ণচূড়ায় শালিকের আরো কত দল,মিলেমিশে থাকে তাই আছে ওদের বল।শিমুল গাছ জুড়ে আছে কত যে ভ্রমর,সুযোগ পেলে মারে তারা শতই কামড়।কোথাও দেখি আমরা মৌমাছিদের…

  • নির্বাচন! নির্বাচনী হাওয়া বইছেআমাদের বাংলাদেশেতাই তো বহু লোকেরঘুম-নিদ্রা কমে গেছে! গ্রাম গঞ্জে শহর বন্দরেনির্বাচনী আলাপ জুড়েমাইকিং এর শব্দ কিন্তুবিস্তার লাভ করে দূরে! অগনিত নেতা আছেনকতো অহমিকায় চলেপ্রভাব বিস্তারের জন্যেদ্বন্দ্ব বাজায় তাঁর দলে! কত দলের পাতি নেতাদিন-রাত পরিশ্রম করেপক্ষে বিপক্ষের বিতর্কেকভু জীবন বাজি ধরে! দলের পার্থক্যে কখনোবিরোধ সৃষ্টি করাই ভূলরক্তের বাঁধন অটুট রাখনতুবা দিতে হবে মাশুল!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *