স্বরতন্ত্রি ছিঁড়েছি !

তুষের আগুনে কবে থেকে জ্বলছি
নিভে গেছি কতো জ্ব’লে জ্ব’লে তা
দেখতে পাও নি তাই কষ্টেই বলছি!

কবে থেকে যেনো দাঁড়িয়ে রয়েছি
বাতি স্তম্ভের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে
প্রতীক্ষারত অবস্থায় ভেঙে পড়েছি!

আরোও অনেক সময় তো ডাকছি
ধৈর্য্য হারা হয়েছি ডাকতে ডাকতে
অন্তরের অজান্তে স্বরতন্ত্রি ছিঁড়েছি!

স্নেহের দায় অকস্মাৎ বোবা হয়েছি
বাক শক্তি হারিয়ে পাথরের মতোই
কতো নিথর হয়ে এখন বসে গেছি!

সেই কবে থেকেই ফুটে আছি তাই
ফুটে ফুটে শাখা থেকে ঝ’রে পড়ে
গেছি বলে আর কোনো শান্তি নাই!

অপলক দৃষ্টিতে যে তাকিয়ে আছি
অনিশ্চয়তায় শত প্রত্যাশা হারিয়ে
তাকিয়ে থেকে যতো গ্লানি বয়েছি!

Similar Posts

  • রৌদ্র ছায়ার চিত্র

    হাজারো রঙ এক রঙে বাস করেহালকা গাঢ় মধ্যম স্বচ্ছ চকমকেঝলমলে আলোকোজ্জ্বল রেশমীসুরমাই নেকাব ঢাকা মিশেল ধরে। কানামাছি খেলা রৌদ্রছায়ার চিত্রঅনন্য হয়েই উড়তে থাকা অথবাজাহাজের গম্ভীর যেন নোঙর যারওপর দিয়ে ঢেউ বয়ে যায় বিচিত্র। তারপরও যার ওপর শান্তির ছায়াছেয়ে থাকে তার তলদেশে পাহাড়ীঝর্ণার গতি চঞ্চলতা অনুসন্ধানেরজ্বলন্ত শিখা কামনার উন্মত্ত মায়া। অসংখ্য তরঙ্গ ভিন্ন রকম ছোট বড়যখন…

  • শীঘ্র ভুলে

    মানুষ কষ্টের কথা অনেকদিন মনে রাখেসুখের কথা মানুষ শীঘ্র ভুলে যেয়ে থাকে । ভুলেতে বিবেকের দংশনের তীব্রতা বেশিনিজে ভূল করাতে অন্যকে করেনি দোষী। বহু বছর পরেও আজ সম্পুর্ণ মনে আছেশৈশবের বেলুন হজমির স্বাদ থাকে মিশে। বড়ো হয়েই বিদেশী চকলেটের স্বাদ ভূলেকারণ সে স্মৃতি সতত সুখের সীমায় গড়ে। আরো যে বন্ধুকেই পরম বিশ্বাস করা হয়তার বিশ্বাস…

  • ক্ষুধার জ্বালা !

    কতো মানুষ অবহেলায় পড়ে রয়দু:খ দুর্দশা দুর্গতি দুর্ভোগের ব্যথাবেদনা এসব তাদের জীবনে সয়! ঘর বাড়ি ভিটে মাটি নেই তাদেরঅনেকের ঠিকানা আবার খোলাআকাশের নীচেই বসবাস যাদের। কেউ রয় পরিত্যক্ত কোন ভিটায়এরা কখনো উচ্ছিষ্টও ডাস্ট বিনেরাখা খাবার খেয়ে জীবন কাটায়! এদের কষ্ট দুর্ভোগ হামেশা থাকেকতো খেয়ে না খেয়ে তারা ক্ষুধারযন্ত্রণা সহ্য করারও ক্ষমতা রাখে! ভাগ্যের নির্মম পরিহাসে…

  • যতো গন্ডগোল ! চলে কতো আবুল তবুলসৃষ্টি করে যতো গন্ডগোল পরিবেশ যা ঘোলাটে হয়শত অসন্তোষ লেগে রয়। দোষীও মাত্র কয়েক জনভোগে কতোও লোকজন। তারা সকল দেশের শত্রুকখনো তো হবে না মিত্র। ওদের দ্বারা কলুষিত দেশপলায়ন করে যায় বিদেশ। বিদেশেতে যদি তারা যায়সুখ শান্তি আর নাহি পায়। আল্লার রাস্তার যারা চলেজীবনে কতো শান্তি মিলে! তিনি অসংখ্য…

  • স্বপ্ন পূরণ

    রত্নের চেয়েও মূল্যবান সুন্দর উক্তিদিশেহারাকে দেখায় পথ অন্ধকারেজ্বালায় আলোর মশাল যত দুর্বলআছে তাদেরে যোগায় আরো শক্তি। হতাশা ব্যর্থতা গ্লানির অনুভূতি তিক্তযখন ঘিরে ধরে তখন ঘুরে দাঁড়াতেএকমাত্র সম্বল হয় আশা একটু খানিসম্ভাবনার হাতছানি থাকে অতিরিক্ত। সময় গুলোতে জীবনের তো কঠিনমনোবল ধরে রাখতে হৃদয়ে যুগিয়েঅনুপ্রেরণা যাবে বিখ্যাত উক্তি তুমিযদি এখন থেকেই করে নেও রুটিন। তোমার স্বপ্নগুলোকে করতেই…

  • নিরুদ্দেশ হয় কতো !

    আল্লার ভরসায় তুমি যেতে পারোছোট বড় যতো সংগী নিও আরোসময় মতো ইবাদত বন্দেগী করোসর্বদা আল্লাহকে খুশীর পথ ধরোদৈনন্দিন দরকারী কাজও সারো! সেথা থাকবে সবাই একত্রে মিলেউন্নয়নের কাজ করো মিলে মিশেসম্মিলিত থাকলে পাবেনা দোষেঅনায়াসে হবে কাজ ফুর্তির বশেসবার সময় যাবে আনন্দ উল্লাসে! যুবক বৃদ্ধ কত ত্যাগ করে স্বদেশজন্মভূমি ছেড়ে তারা যায় বিদেশপ্রগতি উন্নতির থাকে যত উদ্দেশদেশ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *