জান্নাতের ফুল !

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ
তাদের জন্যে গড়ব আমরা উপযুক্ত পথ।

উপেক্ষা করে শিশুদের যে মায়াভরা মুখ
দুনিয়ায় হারাবে সেই অভাগা স্বর্গ ও সুখ!

অবজ্ঞা করোনা তো শিশু সুলভ আচরণ
শিশুদের জন্যই অপার সুন্দর এই ভুবন!

কোন মিথ্যার লেশমাত্র নেই ওদের মাঝে
আমরা মিথ্যা শিখাই করি তাদের বাজে!

ধনী গরীব ভেদাভেদ থাকেনি কখন মনে
সমাজ শিখায় ভেদাভেদ যত ক্ষনে ক্ষনে!

তারা জান্নাতের ফুল নেইকো কোন ভুল
কত সুন্দর জগৎ হবে মানসিকতাই মূল!

সমাজ কতোই ভুলে ভরা কবে ঠিক হবে
সুপ্তমনে শিশুরা শুধুই কামনা করে ভবে!

Similar Posts

  • বিরহের অশ্রু

    তোমারই বিরহ কষ্টের অশ্রুকত যেন গড়ায় চোখে ,সে কষ্ট আরো শত ভয়ংকরবুঝে যারা থাকে দু:খে! কখনো কেউ যদি পর দুঃখেনাহি হতে পারে সে দুঃখিত,সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জাতি নামকখনো যে না হওয়া উচিত। দুঃখ এড়াবার জন্যে যে আশামিটেনা অনেকের জীবনে ,ধৈর্যের যত বাঁধ না ভেঙে তারসহ্যের বল যেন পায় মনে! অসংখ্য অগনিত মানুষ ধরণীহতে চীর তরে…

  • আমরা অন্যের তরে

    আমরা মানব অন্যের ই তরে,নিঃস্বার্থ করব কাজ মন ভরে।গ্রাম গঞ্জ নগর শহর বন্দর,যথায় তথায় কর যত সুন্দর।মন মানসিক যাঁদের ভালো,তাঁদের দ্ধারা আসে আলো।সমাজে বিত্তশালীর যে স্থান,জনস্বার্থ কাজে পায় সম্মান।নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্ছবিত্ত,সবে মিলে সমাজ হয় সত্য।মানুষের মধ্যেই খারাপ যত,কষ্টে ঘুরছে তারা অবিরত।ভবঘুরে অকর্মন্য কত যারা,নিয়মে চলেনা কখনো তারা।অনাদরে অবহেলায় হয় নষ্ট,জীবন চলছে করে কত কষ্ট!যখন মদের…

  • কতো আহাজারি !

    অনেকদিন কথা হয়না তোমার সাথেআজ আবার মনের যত কথা বলতেশুরু করছি শতো দু:খের কথা যাতে! কয়েকটি বন্ধু মিলে দূরের যাত্রা করিবিরতিহীন বাসে পর্যায়ক্রমে সব উঠিউপস্থিত সবে খোদা তায়ালাকে স্মরি! আল্লাহর নাম নিয়ে বাস ছেড়ে দিলোদ্রুত বেগে চলে অনেক রাস্তা পেরিয়েএক মোড়ে হটাৎ গাড়ীটি উল্টে গেলো! চালক বেরিয়ে দৌড়ে দূরেই চলে যায়গাড়ির অনেকাংশ দুমড়ে মুচড়ে আরোজনগণ…

  • জীর্ণ কুটির !

    আশে পাশেই কতো অসহায় লোকআমরা প্রতিদিন দেখতে পাই তৃপ্তিমত খাদ্য না পেয়ে যারা মানবেতরজীবন যাপন অতিক্রম করে যাচ্ছেতাদের মনে রয় শতো অশান্তি দু:খ। আরো কতো কিছুরই অভাব থাকেপরনের বস্ত্র মাথা গুজানোর ব্যবস্থাকোনোটাই তাদের সুষ্ঠু সঠিকভাবেনা থাকায় তারা ছিন্ন পোশাক পরেজীর্ণ কুটিরে মস্তকটি গুটায়ে রাখে। শ্রেষ্ঠ জাতি তারা আমাদেরই মতোসময়ের বিবর্তনে বা ভাগ্যের নির্মমপরিহাসে এহেন কঠিন…

  • সুন্দরবন

    গাছের আধিক্যের থাকা যত সুন্দরীঅসংখ্য জঙ্গল এবং বনভূমি থাকায়বনের নাম রাখা হয়েছে সুন্দরবন। সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দরগাছ পালা বৃক্ষ তরুলতা সুবিন্যস্তআছে ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। টাইগার নিজেদের মধ্যে লড়তে থাকেঅস্বস্তিকর অবস্থায় তারা সুযোগেমানুষের উপর ঝাঁপ দিয়ে পড়ে হাঁকে। বঙ্গোপসাগর উপ কূলবর্তী যেই বনযেথায় হিংস্র রয়েল বেঙ্গল টাইগারপ্রাণী, হত্যা করে যে মানুষ কত জন। বসবাসকারী অধিকাংশ স্থানীয়…

  • মূল্যায়ন

    মানবের দু:খ কষ্টে গলেনা যার মন,অন্যদের বিলায় না তার কোন ধন।হতে পারেন তিনি অসীম ধনবান,মূল্যবান সম্পদের অধিক যত্নবান।সহায় সম্পত্তির পাহারাদার মাত্র,অকাতরে হকদারদের দেও সর্বত্র।সম্পত্তি সকলের দেখে রাখতে হয়,এ জগতে কেহইতো চীর স্থায়ী নয়।সম্পদের কাফফারা করতে পরিশোধ,বিত্তবানদের কাছে থাকলো অনুরোধ।পৃথিবীর অনেক কিছুর মালিক নকল,বিদায়ের প্রাক্ষালে রেখে যাবেন সকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *